শীতের সকালে কুয়াশার মধ্যে ঘোরাঘুরি করার অনুভূতি।
প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
যেই কথা সেই কাজ প্রতিদিন যে সময় ঘুম আসে আজকেও সেই সময় ঘুম আসছিল কিন্তু কোন রকমে নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম। যাই হোক নামাজের সময় হয়ে গেল চলে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়ে বের হয়ে দেখলাম আর অতটা ঘুম আসছে না। যেহেতু অনেকদিন ধরে ইচ্ছা ছিল শীতের সময় সকালে একটু বাইরে ঘোরাঘুরি করব। তাই আজকে সুযোগ পেয়ে আর হাতছাড়া করিনি। চলে গেলাম বাইরে ঘোরাঘুরি করতে।
বাইরে গিয়ে দেখি আজকে কুয়াশার পরিমাণটা ততটা বেশি না। অন্যদিন যে পরিমাণ কুয়াশা পড়ে তার থেকে আজকে অনেক কম পরিমাণে কুয়াশা দেখা যাচ্ছে। যাই হোক তারপর রাস্তায় উঠে সোজা হাঁটতে শুরু করে দিলাম। হাঁটতে হাঁটতে চলে গেলাম একটি মোড়ে জায়গাটাকে মূলত মালসাদহর মোড় বলা হয়ে থাকে। যাই হোক এখানে দেখতে পেলাম বেশ কিছু পাখি ঘোরাঘুরি করছে। হয়তো তারা সকাল সকাল খাবারের সন্ধানেই এখানে এসেছে।
যাই হোক তারপরে ওখানে না দাঁড়িয়ে সোজা হাঁটতে থাকলাম। সোজা পথ দিয়ে হেঁটে চলেছি তারপর আমি একসময় দূরে খেয়াল করে দেখলাম ওদিকে কুয়াশার পরিমাণটা অনেক বেশি। তার জন্য আরো আগ্রহী হয়ে হাঁটতে থাকলাম।
একপর্যায়ে যখন আমি বসতি এলাকা ছেড়ে মাঠের দিকে বা খোলামেলা জায়গায় চলে এসেছি তখন দেখতে পারলাম এখানে কুয়াশার পরিমাণ অনেকটাই বেশি। বসতি এলাকা ছেড়ে যতদূর যাচ্ছি দেখি কুয়াশার পরিমাণটা ততই বৃদ্ধি পাচ্ছে। তারপর বুঝলাম হয়তো বসতি এলাকার থেকে খোলামালা এরিয়াতে বেশি কুয়াশা পরে।
যাইহোক যেহেতু আমি একা একা হাঁটতে গিয়েছিলাম তাই আর কিছুদূর গিয়ে ফিরে আসা সিদ্ধান্ত নিলাম। না জানিয়ে কুয়াশার ভেতর কোথায় হারিয়ে যায় এই ভেবে। 😂 এমনিতে মজা করলাম আসলে আমি একা না সকালবেলায় অনেকেই হাঁটতে বের হয়।
এখানে আপনারা উপরে যে দুইটা ছবি দেখতে পারছেন একটা ছবি মূলত যেদিকে বসাতি এলাকা ওইদিকে থেকে তুলেছি। আর আরেকটা ছবি যেদিকে ফাকা জায়গা সেদিন থেকে তুলেছি। এই ছবি দুইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বসতি এলাকার থেকেও ফাঁকা জায়গায় কুয়াশার পরিমাণ কতটা বেশি ছিল।
যাই হোক ফেরার পথে দেখি চারটা পাখি। দেখতে পেলাম শীতে তাদের গায়ের লোমগুলা খাড়া হয়ে গিয়েছে। আসলে কয়েকদিন ধরে যে পরিমাণ শীত পড়ছে এমনটা তো হওয়ারই কথা। যাইহোক তারপর বাড়ি ফিরে এসে বিছানায় গিয়ে কিছুক্ষণ বসলাম। তারপর এমন ঘুম আসলো তা আর সহ্য না করতে পেরে সোজা ঘুমিয়ে পড়লাম। আসলে সারারাত জেগে থাকলে এমনটাই তো হওয়ার কথা।
তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ঠিক বলেছেন ভাইয়া দুই একদিন কারণবশত রাত জেগে থাকলে পরে ওইটা অভ্যাস হয়ে যায়। তবে রাত জেগে না থাকাই ভালো। এটা খুবই খারাপ অভ্যাস।তাড়াতাড়ি ঘুমিয়ে ফজরের নামাজ পড়তে পারলে মনটা খুব ফ্রেশ লাগে। নামাজ পড়ে বাইরে হাঁটতে গেছেন ঘোরাঘুরি করেছেন।সুন্দর একটা মূহুর্ত তুলে ধরেছেন।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মুহূর্ত টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মন্তব্যটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
সত্যি ভাইয়া কুয়াশার মধ্যে বাহিরে হাঁটতে গেলে মাঝে মাঝে মনে হয় যেন অচেনা পথে হারিয়ে গিয়েছি। সামনে পেছনে কিছুই দেখা যায় না। সবকিছুই ধোঁয়াশা লাগে। আসলে এত সকালে কখনো বাহিরে যাওয়া হয় না। তবে কুয়াশা ভেজা সকালের কিন্তু অপরূপ সৌন্দর্য আছে। কিন্তু বর্তমানে ঠান্ডার পরিমাণ খুবই বেশি।
ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।
কনকনে শীতের মধ্যে বাইরে বের হওয়া খুবই কষ্টকর। তবে সকালে বাইরে বের হলে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য খুব সুন্দর ভাবে উপভোগ করা যায়। কুয়াশা আচ্ছন্ন চারপাশে চেনা পথ অচেনা লাগে। সকালবেলা বাইরে সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ধন্যবাদ আপনাকে এই সুন্দর মন্তব্যটি করার জন্য।
আসলে রাত জাগলে ফজরের নামাজের অনেক ক্ষতি হয়।ফজরের নামাজ পড়া আর হয়ে ওঠে না। আর রাত জেগে ঘুমালে খুব সকালে ওঠা যায় না বেশ একটি খারাপ অভ্যাস রাত জাগা।তারপরও চেষ্টা করলে সফল হয় আপনি খুব সকালে নামাজ পড়তে যাওয়ার সময় বেশ কিছু কুয়াশাচ্ছন্ন পরিবেশে অনেক গুলো ফটোগ্রাফি নিয়েছেন এবং দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে অসংখ্য ধন্যবাদ।
আসলে রাত জাগা খুবই খারাপ একটা অভ্যাস। কিন্তু তাড়াতাড়ি ঘুম আসে না কবে যে আবার ঠিকভাবে ঘুম আসবে।যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।
রাত জেগে থাকা অভ্যাসটি অনেক খারাপ। যাইহোক সকালবেলা আপনি নামাজ পড়ে। একটু ঘুরতে বের হলেন। কুয়াশা সময় চেনা জায়গাটিও অনেক সময় অচেনা মনে হয়। আর শীতকালে ঘুরতে গেলে ঠান্ডার কারণে অনেক সমস্যা হয়। তবে কুয়াশার মধ্যে আপনি কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। কিছুদিন যাবত ঠান্ডা এবং কুয়াশা মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলেছে। ধন্যবাদ আপনাকে শীতের সকাল অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর ভাবে গুছিয়ে একটি মন্তব্য করার জন্য।
না ভাই ঠিক করেছেন বেশি দুরে যান নাই ভালো হয়েছে ৷ নয়তো হারিয়ে যেতেন ৷ হাহাহাহাহা!!!
যা হোক ভাই একটু সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন ৷ আর সকালে উঠলে শরীর স্বাস্থ্য ভালো থাকে ৷ অনেক সুন্দর ছিল আপনার তোলা ফটোগ্রাফি গুলো ৷ আসলের শীতের সকালের পরিবেশটা অনেক ভালো লাগে ৷
আসলে সকালে ঘুম থেকে ওঠা শরীরের জন্য অনেক উপকার।