শীত চলে এসেছে

in আমার বাংলা ব্লগ8 months ago
শীত চলে এসেছে

1000067277.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। গত দুদিন ধরে আমাদের নীলফামারীর আবহাওয়া টা একেবারেই শীতলতম হয়ে গেছে। মনে হচ্ছে বর্তমানে আমরা শীতকালে বসবাস করছি। গত দুদিন ধরে এখানে মাত্রা অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। সেই সাথে শীতল বাতাস এবং এখানকার তাপমাত্রা অনেকটাই কমিয়ে এসেছে।

বিভিন্ন নিউজ মিডিয়াতে ও এই বিষয়টা স্পষ্ট করেছে। এই বৃষ্টি এবং এই মেঘ বলয়ের মাঝ দিয়েই আমাদের দেশের শীতকাল আসতে চলেছে। জানিনা অন্যান্য এলাকার কি অবস্থান তবে আমাদের নীলফামারীতে এখন প্রচন্ড ধরনের শীত পড়েছে। এই দুই দিনের বৃষ্টিপাতের কারণে সবকিছু শীতল হয়ে গেছে এবং সেই সাথে বর্তমানে যদি রাতে ঘুমাতে যাই শুধুমাত্র একটি কাথা দিয়ে নিবারণ করা সম্ভব নয়। এই শীত নিবারণ করতে গেলে অবশ্যই কম্বল কিংবা লেপের প্রয়োজন হবে। এতটাই শীতত পড়ে গেছে এই দুই দিনের মাথায়। তাহলে একবার চিন্তা করে দেখুন আমাদের এই উত্তরবঙ্গে কত তাড়াতাড়ি ঋতু পরিবর্তন হয়ে যায়। কত তাড়াতাড়ি বর্ষাকাল থেকে শীতকাল চলে আসে আবার শীতকাল থেকে গ্রীষ্মকাল চলে যায়।

আমি ব্যক্তিগতভাবে এই শীতকাল অনেকটা বেশি পছন্দ করি এবং এই পছন্দ করার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। বিশেষ করে শীতের সময় রাত অনেকটা বেশি বড় হয়ে যায় যাতে করে রাতের সময় গুলো অনেক চমৎকারভাবে অতিবাহিত করা যায়। এছাড়াও আরো বিশেষ বিশেষ কিছু কারণ রয়েছে যেমন শীতকালে বাজারের নতুন নতুন শাকসবজি আসে। সেগুলো খেতেও অনেক বেশি সুস্বাদু হয় এবং আমার ব্যক্তিগতভাবে সেইসব শাকসবজি অনেক পছন্দের।

1000067278.jpg

1000067275.jpg

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আগামীকাল আমি নীলফামারী ছেড়ে আবার ঢাকা উদ্দেশ্যে রওনা দেব। আমার লাস্ট সেমিস্টার চলছে এবং এই সেমিস্টারের অনেক ধরনের পড়াশুনা এবং অনেক ধরনের কাজকর্ম বাকি রয়েছে। যেগুলো এই এক দুই মাসে যে কমপ্লিট করতে হবে তাই প্রচুর প্যারা নিয়ে আমাকে সামনের বছরের জন্য প্রস্তুতি নিতে হবে। যেহেতু এই পড়াশোনা আমার শেষ হয়ে যাচ্ছে তাহলে পড়াশোনা পরে আমি কি করতে চাচ্ছি সেই বিষয়ে বেশি ফোকাস দেওয়া দরকার এখন।

বর্তমানে আমাদের অঞ্চলে বিভিন্ন ধরনের নতুন নতুন শীতকালীন শাকসবজি বাজারে আসা শুরু করেছে। ইতিমধ্যেই ফুলকপি এবং পাতাকপি খেয়েছি এছাড়া অন্য নতুন নতুন সবজি আসতেই চলেছে এর মধ্যেই আমাকে আবার থেকে ঢাকায় চলে যেতে হচ্ছে। এই বিষয়টা আসলেই অনেক কষ্টকর। যদিও ঢাকায় এসব সবজির স্বাধ কিরকম হবে সেটা নিয়ে অনেকটাই সংকোচের মধ্যেই রয়েছি কারণ নিজেদের রান্না এতটাও সুস্বাদু হয় না।

যাইহোক আপনাদের এলাকার কি অবস্থা তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই শীতকালে একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন। কারণ বর্তমানে চারিদিকেই বিভিন্ন ধরনের রোগ বালাই ছড়িয়ে পড়েছে। এর থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। যাইহোক ধন্যবাদ সকলকে।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: শীত চলে এসেছে

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42