মেঘলা আকাশ শীতল পরিবেশ

in আমার বাংলা ব্লগ8 months ago
মেঘলা আকাশ শীতল পরিবেশ

sunrise-1321710_1920.jpg

Source

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার সকলের অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো এবং সুস্থ রয়েছি। গত কয়েকদিন ধরেই আমাদের উত্তরবঙ্গে বেশ বৃষ্টিপাত হচ্ছে। সেই তুলনায় ঢাকায় তেমন কোন বৃষ্টিপাত হয়নি বললেই চলে। এছাড়াও আমি যখন বাসা থেকে আসি সেদিনও প্রচুর বৃষ্টিপাত হয়েছিল। এরপরে হালকা একটু রোদ উঠেছিল আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই ঢাকায় আসার পর থেকে আজকের দিনটা অনেকটাই শীতল এবং ঠান্ডা লাগছে।

আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল। কারণ শারীরিকভাবে একটু অসুস্থ বোধ করছি। পরবর্তীতে ঘুম থেকে উঠে দেখি বাহিরের আকাশ একেবারে মেঘলা অথচ গতকাল সারাদিনই প্রচন্ড রোদ ছিল ঢাকার শহরে এবং অনেকটা গরম অনুভূতি হচ্ছিল। কিন্তু আজকের দিনের ব্যাপারটাই আলাদা একেবারেই সেটেল পরিবেশ এবং ঠান্ডা বাতাস বাইরে বইছে মনে হচ্ছে একটি স্বর্গীয় বাতাস। আমাদের গায়ে ছোঁয়া লাগছে অনেকটা চমৎকার লাগছে। এই আবহাওয়াটা না বেশি গরম লাগছে না বেশি ঠান্ডা লাগছে।

এর মাঝেই আবার মেঘ একেবারে কালো হয়ে এসেছিল। যার দরুন বেশ কিছুক্ষণ এই অঞ্চলে বৃষ্টিপাত হলো এবং সেই বৃষ্টিপাত ছিল অত্যন্ত শীতল। মনে হচ্ছে বাংলাদেশের শীত চলে এসেছে এবং শীতের আসার আগে যে একটা আগাম আভাস পাওয়া যায় সেই আভাস এখন ঢাকাবাসি পাচ্ছে। যেটা সত্যি মনমুগ্ধকর একটি পরিবেশের সাক্ষী। সত্যি কথা বলতে বর্তমানে আমি ঢাকায় একাই অবস্থান করছি এবং এই একাকীত্বটা আসলেই অনেকটা কেমন যেন ফিল হয়। যদিও আমি দীর্ঘ কয়েকটা বছর একাই কেটেছি এবং একাই সবকিছু ব্যবস্থা করার চেষ্টা করেছি। তবে এই পর্যায়ে এসে বিয়ে-শাদির পরে নিজের পরিবারকে ছাড়া থাকতে সত্যিই অনেক বেশি কষ্ট হয়। বিশেষ করে পরিবারের মানুষগুলোর সাথে একসাথে চলাফেরা করা তাদের সাথে খাওয়া দাওয়া করা এছাড়াও একই বাসায় থাকার মধ্যে যে আনন্দ রয়েছে সেটা আসলে একাকীত্বের মাঝে নেই।

mountains-8622035_1920.jpg

Source

এমন একটি পরিবেশে আসলে কথা বলার মত একজন মানুষ দরকার যে মানুষের সাথে নির্বিধায় এসব কথা বলা যাবে। সব ধরনের কথা শেয়ার করা যাবে। কিন্তু দুঃখের বিষয় হলেও এরা সত্য আমার জীবনে এরকম মানুষ খুব কম এসেছে। আসেনি বললেই চলে কারণ আমি একাকীত্বের বিশ্বাস করি এবং মানুষকে বিশ্বাস করে বারবার ঠকেছি। এমন একটা দিনেএসব কথাই বারবার মনে পড়ছে যাই হোক আপনাদের এলাকার কি অবস্থা তা অবশ্যই মন্তব্যে জানাবেন। আজকের মত আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: মেঘলা আকাশ শীতল পরিবেশ

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42