কাজ শেখার জন্য ইচ্ছাশক্তি এবং ধৈর্যের খুবই প্রয়োজন।

in আমার বাংলা ব্লগ3 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

magic-cube-g9b012c07f_1920.jpg

সোর্স

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। আমাদের জীবনে আমরা নানা ধরনের কাজ করে থাকি। তবে প্রতিটা কাজ করতে গেলে আমাদের কিছু শিখতে হয়। হয়তোবা কোন কাজ করতে গেলে একটু কম শিখতে হয় আবার কোন কাজ করতে গেলে একটু বেশি শিখতে হয়। তবে শিখতে হয়।

আর শিখতে গেলে আমাদের সব থেকে বেশি যেগুলা প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণ ইচ্ছা শক্তি এবং ধৈর্য‌। ইচ্ছাশক্তি সেটা এমন একটা জিনিস যেটা আমাদের মনের ইচ্ছা কে জানান দেয়। যদি আমাদের কোন কাজ করার ইচ্ছাই না থাকে বা অনুভূতি না জাগে তাহলে আমরা সেই কাজ করতেই পারব না। তাই কোন কাজ করার ইচ্ছা যদি আমাদের মনে থেকে থাকে তাহলে সেই কাজটা যত কঠিনই হোক না কেন সেটা আমরা করে ফেলব। কোন কাজের প্রতি যদি আমাদের ইচ্ছা থাকে তাহলে সে কাজের মনোযোগ বাড়াতেই পারবো।

আর আরে হ্যাঁ কাজ শেখার ক্ষেত্রে ইচ্ছাশক্তির পাশাপাশি আরো যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য এমন একটা জিনিস যেটা আমাদের সব সময় প্রয়োজন। যে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করে নিজেকে শান্ত রাখতে পারে সেই একজন আদর্শ মানুষ। আমাদের জীবনে যেকোনো কাজ শিখতে গেলেই আমাদের ধৈর্যের প্রয়োজন হয়। আমাদের মধ্যে যদি ধৈর্য না থাকে তাহলে আমরা কোন কাজই ভালোমতো করতে পারব না। দেখা যাচ্ছে খুব কষ্ট করে কোন একটা কাজ আমরা একদিন করলাম কিন্তু পরের দিন আর ধৈর্য ধরে পুরা কাজটা কমপ্লিট করতে পারলাম না তাহলে তো আর হবে না। তাই আমাদের যে কোন কাজ শিখার ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে ধৈর্য ধরাটা খুবই প্রয়োজন।

তাই আমাদের যেকোনো কাজ শুরু করার ক্ষেত্রে ইচ্ছে শক্তি প্রয়োজন এবং কাজ শেখার ক্ষেত্রে ধৈর্যের খুবই প্রয়োজন। আর হ্যাঁ যে কোন কাজ যদি আমরা ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা রেখে করতে পারি তাহলে ইনশা-আল্লাহ একদিন সফলতা আসবেই। ধন্যবাদ।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আমিও একটা কাজ শিখছি তো তাই এই কথাগুলো মনে পরল তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। যাই হোক আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

যে কোন কাজে সাফল্য পেতে হলে ইচ্ছে শক্তি এবং ধৈর্য্য প্রয়োজন।আসলে ধৈর্য্য না থাকলে কোন কাজ করা সম্ভব না।ভালো লেগেছে কথাগুলো।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

আপনার টাইটেল পড়ে খুব ভালো লাগলো ভাই। সত্যি খুব দুর্দান্ত মূল্যবান কথা বলেছেন। কাজ শিখার জন্য নিজে আগ্রহ এবং প্রচেষ্টা থাকা খুবই প্রয়োজন। কাজ শেখার জন্য নিজের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে ধৈর্যের মাধ্যমে সফলতা অর্জন করতে হয়। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার গন্তব্যটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63963.73
ETH 1844.00
USDT 1.00
SBD 0.39