বিয়ের পোশাকের পরিবর্তন

ChatGPT Image Feb 20, 2026, 12_16_32 PM.png

Image Created by OpenAI

বিয়ে হলো জীবনের অন্যতম পবিত্র ও আনন্দময় একটা মুহূর্ত। এই বিশেষ দিনে কনের লাল শাড়ি কিংবা বরের ধুতি-পাঞ্জাবি শুধু পোশাক নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও আবেগের প্রতীক হিসেবে ফুটে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে যেমন মানুষের জীবনধারা বদলেছে, তেমনি বদলেছে বিয়ের পোশাকের ধরন, রং, ডিজাইন এবং উপস্থাপনাও। তখন এর সরলতা আর এখন এর জাঁকজমকের এই পরিবর্তন সত্যিই দেখার মতো। আগের দিনে বিয়ের পোশাকে ছিল গভীর ঐতিহ্যবোধ এবং পারিবারিক সংস্কৃতির ছাপ। কনের সাজ ছিল মার্জিত, স্নিগ্ধ এবং শালীন। বাংলা হিন্দু বিয়েতে কনের জন্য ছিল লাল-সাদা শাড়ি, সাধারণত বেনারসি। গয়নাও ছিল মূলত সোনা, যেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহৃত পারিবারিক অলংকার সমূহ।

আর এদিকে বর পড়তো ধুতি-পাঞ্জাবি, কখনও সঙ্গে থাকত চাদর বা শাল। মাথায় থাকত টোপর, যা বিয়ের একটি বিশেষ সাংস্কৃতিক প্রতীক। সব মিলিয়ে তখনকার বিয়ের পোশাকে ছিল আভিজাত্য, কিন্তু তার পরেও সেটা ছিল সংযত ও ঐতিহ্যনির্ভর। আর এখন বর্তমান সময়ে বিয়ে মানেই একটি বড় আয়োজন, যেখানে পোশাক হয়ে উঠেছে ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম মাধ্যম। আধুনিক ডিজাইন, নতুন রং, আন্তর্জাতিক ফ্যাশনের প্রভাব ইত্যাদি সব মিলিয়ে এখনকার বিয়ের সাজ একেবারেই ভিন্ন। আর এখন কনেরা শুধু লাল শাড়িতে সীমাবদ্ধ নন। মেরুন, গোলাপি, প্যাস্টেল, সোনালি ইত্যাদি হয়ে উঠেছে জনপ্রিয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65228.87
ETH 1903.69
USDT 1.00
SBD 0.38