দীর্ঘ ১২ বছর প্রবাস ফেরত বড় ভাইয়ের বিয়েতে আমরা

in আমার বাংলা ব্লগ3 years ago

Picsart_23-12-30_09-35-33-396.jpg

স্ন্যাপড ফটোরুম থেকে এডিট করা

Device : Realme 8 5G

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

বড় ভাইয়ের বিয়েতে

আপনারা সকলে কেমন আছেন?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আমি আজকে আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে আসছি। আজকে আপনাদের মাঝে বিয়ের অনুষ্ঠানের পোস্ট নিয়ে হাজির হলাম।দীর্ঘ ১২ বছর দুবাই থাকার পর সে দেশে আসার পর তার বিয়ে দিয়ে দিলাম আমরা। সে বিয়ে করতে চাইলো না তাও আমরা জোর করে বিয়ের পিঁড়িতে বসায় দিলাম বেশ সুন্দর একটা মুহূর্ত উদযাপন করেছিলাম সকলে মিলে

IMG20231111181902.jpg

Device: Relame 8 5G

হঠাৎ সন্ধ্যা বেলায় আমার আব্বু মেয়ে দেখতে গিয়েছিল তো তাদেরও পছন্দ হয়ে গেছিল এবং আমরাও দেরি না করে একদম সন্ধ্যা বেলায় বিয়ের জন্য সকলে মিলে রেডি হয়ে গেলাম। তারপর আমরা ভাইয়ের জন্য সকলে মিলে বাসর ঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়লাম এবং ভাইয়া ও রেডি হয়ে পড়ল তারপর আমরা বাড়ির সকলে মিলে রেডি হয়ে নিলাম।তারপর আমরা যাওয়ার জন্য রওনা দিলাম সকলে মিলে

IMG20231111184411.jpg

Device: Relame 8 5G

তারপর বিয়ের গেটে আমাদের আটকায় দিল তাদের যদি আমরা টাকা না দিয়ে খুশি না করি, তারা আমাদের ঢুকতে দেবে না এবং আমার বড় ভাই বসে আছে তার পাশে দুলাভাই এবং পিছে আমার আব্বু এবং ওখানে আমরা কিছুক্ষণ অনেক মজা করলাম তারপর আমরা ভিতরে গেলাম

IMG20231111190638.jpg

তারপর আমরা সকলে বসলাম এবং আমি আমার ভাইয়ের সাথে একটা ছবি তুললাম এবং সকলের ছবি তোলায় ব্যস্ত এবং আমার ভাই ভীষণ নার্ভাস হয়ে গেছে। আমিও যখন বিয়ে করেছিলাম এমনই হয়েছিল। প্রতিটা পুরুষই বিয়ের দিন নার্ভাস হয়ে যায়।

IMG20231111192732.jpg

তারপর বরের খাবার চলে আসলো এবং সকলে বরের খাবারের দিকে চোখ পড়ল ওদের খাওয়া বাদ দিয়ে বরের খাবারে হাত দিল সবাই এবং সকলে মিলে বেশ সুন্দর করে মুহূর্তটি উদযাপন করলাম।এরকম খাবার যদি প্রতিদিন খেতে পারতাম কতই না ভালো লাগতো। তারপর আমরা খাওয়া-দাওয়া শেষ করে অনেক মজা করলাম। হাত ধোয়ার সময় অনেকে মজা করছিলাম তারপর আমরা বাসার দিকে রওনা হলাম ভাবিকে নিয়ে

IMG20231111212606.jpg

অতঃপর আমরা বাসর ঘরটি অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি আপনারা সকলেই দেখতে পারতেছেন, ভীষণ মজা করেছিলাম।আজকের মত এখানেই শেষ করলাম আবার আপনাদের মাঝে নতুন কোন কিছু নিয়ে হাজির হব

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago (edited)

দীর্ঘ ১২ বছর প্রবাস ফেরত বড় ভাইয়ের বিয়েতে আপনারা বেশ ভালো সময় কাটিয়েছেন। বিয়ে করতে চাচ্ছিলো না কিন্তুু আপনারা ওনাকে বিয়ে করিয়েছেন জেনে ভালো লাগলো।বাসর ঘরের সাজানোটা বেশ সুন্দর হয়েছে। আপনার বড়ো ভাইও নবাগত বউ এর জন্য শুভকামনা।

 3 years ago 

দীর্ঘ ১২ বছর পর ভাইয়ের বিয়ে খেয়ে বেশ আনন্দিত এবং আপনাদের মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগতেছে। আশা করি সব সময় এভাবেই পাশে থাকবেন

 3 years ago 

বোঝাই যাচ্ছে প্রবাস ফেরত বড় ভাইয়ের বিয়েতে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। তবে মনে হচ্ছে বিয়েটা খুব দ্রুতই হয়ে গিয়েছে এরকম বিয়ে মাঝে মাঝেই হয়ে থাকে যে দেখতে গিয়েই বিয়ে হাহাহা এই ব্যাপারটা বেশ ভালই লাগে। বড় ভাইয়ের বাসর ঘর খুবই চমৎকারভাবে সাজিয়েছেন দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জ্বী ভাইয়া, বেশ সুন্দর একটি সময় কাটিয়েছিলাম। সব সময় দারুন মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ভালো একটা কাজ করেছেন ভাইয়ের বিয়ে দিয়ে। যদিও সে নাকী রাজি ছিল না। অনেক টা সময় দেখছি উনি দেশের বাইরে ছিলেন। হঠাৎ মেয়ে দেখতে গিয়ে দ্রুত বিয়ে হয়ে গেলেও আনুষ্ঠানিকতার কোন কমতি ছিল না দেখে বোঝা যাচ্ছে। আমাদের ঐতিহ্য অনুযায়ী প্রায় সব ফর্মালিটিই পূরণ হয়েছে বিয়েতে। নতুন দম্পতির জন্য শুভকামনা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালোই করছিলাম সে যদিও বা রাজি হচ্ছিল না, অতঃপর আমরা বিয়ে খেতে পেরে ভীষণ আনন্দিত ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

বিয়ে মানেই যেন একটা আনন্দ উৎসব। বিয়ে আমার সবথেকে বেশি ভালো লাগে সেখানে মজার মজার খাবার থাকে তাই। ১২ বছর পরে আপনার ভাই প্রবাস জীবন শেষে বাড়িতে এসেছে আর তার বিয়ে ফেলেন বিষয়টা জানতে পেরে খুবই ভালো লাগলো।

 3 years ago 

আপনি ঠিক কথা বলেছেন, বিয়ে মানে একটা আনন্দ উৎসব এবং সকলে মিলে বেশ সুন্দর আনন্দ উদযাপন করা যায়। ধন্যবাদ

 3 years ago 

প্রবাস ফেরত ভাইয়ের বিয়েতে সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন দেখছি। আসলে বিবাহের অনুষ্ঠানে অংশগ্রহণ করার মধ্যে রয়েছে অন্যরকম ভালোলাগা। দোয়া করি আপনাদের এই ভাইয়ের জন্য যেন তাদের দাম্পত্য জীবন সুখী হয়।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সব সময় এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য । আশা করি সব সময় এভাবে পাশে থাকবেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38