Love Is Immortal (ভালবাসা অমর)

in আমার বাংলা ব্লগ3 years ago

ভালবাসা অমর

1.jpg

কিছু কিছু ভালোবাসা পৃথিবীতে অমর হয়ে আছে, যার সাক্ষী আজও রয়ে গেছে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্রে । এমন কিছু ভালোবাসা আছে যা এখনো পৃথিবীতে বেঁচে আছে, আর তাই বলেই সত্যি কারের ভালোবাসা গুলো এখনো স্বীকৃতি পায়। ভালোবাসার মানুষের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত মধুর হয়, আর যদি সে মুহূর্তটি হয় নিঝুম রাতের পূর্ণিমা চাঁদের আলোয় বেলি ফুলের মিষ্টি গন্ধে তবে ভেবে দেখুন মুহূর্তটা কতটা মলিন আর মায়া ভরা হয়। কতটা নিষ্পাপ সেই মুহূর্তের দুজনের ভালবাসার চাদরে মিশে থাকা। তারাই সার্থক যারা ভালোবেসে ভালোবাসা না পেয়েও জীবনে অমর হয়ে গেছে, সাক্ষী রেখে গেছে পৃথিবীর প্রতিটি ভালোবাসাকে। তাই আজও মানুষ সেই ভালোবাসা নিয়ে কথা বলে গল্প লিখে কবিতা লিখে উপন্যাস লিখে। আর ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে দেয় প্রতিটি মানুষের মনে।
এই লেখাটি আমি শেয়ার করেছিলাম একটি কবিতার সারমর্ম হিসেবে। আমি নিজেই আমার লেখাটি যেন বার বার পড়ছিলাম আর ভুল কিছু বের করার চেষ্টা করছিলাম। কিন্তু না যা লিখেছি তাই যেন সত্যি লিখেছি। কারণ কিছু কিছু ভালোবাসা সত্যি অমর হয়ে বেঁচে থাকে সারাটি জীবন। লেখাটি আমার আজকের অঙ্কনের সাথে অনেকটা মানানসই তাই আবারো সবার সাথে অঙ্কনের মাধ্যমে শেয়ার করলাম।

আজকে আমি মোম রং পেন্সিল দিয়ে রঙিন একটি আর্ট করেছি ও রঙিন ভাবে লিখে দিয়েছি ( love is immortal ) ভালোবাসা অমর। আমার প্রতিবারের অঙ্কন থেকে আরো কিছু ভিন্নতা আনতে ও আরো ভালো কিছু করার জন্য আজকের এই অঙ্কনটি। অঙ্কনের শুরু থেকে শেষ পর্যন্ত ছবি তুলে প্রতিটি ধাপ দেখি সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে মোম রঙ পেন্সিল ব্যবহার করে রঙিন একটি আর্ট করেছি। এই অঙ্কন করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের মোম রঙ পেন্সিল ব্যবহার করে রঙিন অঙ্কনটি ভালো লাগবে।

আজকে আমি আমার এই অঙ্কনটি করতে ব্যবহার করেছি -মোম রং পেন্সিল, কলম ও আর্ট পেপার।

এখান থেকে আমি আমার অঙ্কনের ধাপ গুলো শুরু করলাম।
ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ধাপ-9.

10.jpg

ধাপ-10.

11.jpg

ধাপ-11.

12.jpg

ফাইনাল ধাপ

13.jpg
1.jpg

আপনাদের কাছে আমার আজকের মোম রঙ পেন্সিল ব্যবহার করে রঙিন অঙ্কন টি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন আপু ভালোবাসা সত্যি অমর হয়ে বেঁচে থাকে সারাটি জীবন। আজকে আপনি ব্যাতিক্রম একটি কালারফুল আর্ট করেছেন। চমৎকার ফুটে উঠেছে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

এই আর্টি দেখে বলতে হচ্ছে আপনি ভালবাসা কে রঙিন করে তুলেছেন। বিভিন্ন রঙের ব্যবহার করায় বেশ সুন্দর লাগছে এই আর্ট। বরাবরই আপনার আর্ট গুলো আমার বেশ পছন্দের ।

 3 years ago 

ওয়াও এই গরমে প্রেম ভালোবাসার কাহিনী মন্দ হয় নি ৷ দারুন লিখেছেন কথা গুলো ৷ এটা সত্যি যে,

ভালোবাসার মানুষের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত মধুর হয়৷

ভালোবাসার মানুষের সাথে সময় কাটানো মুহূর্তটা অনেক মধুর হয় ৷ সর্বোপরি এটা সত্যি ভালোবাসা অমর ৷ যা হোক আর্ট টি অসাধারণ ছিল ৷ অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

ভালোবাসা সত্যিকারে অর্থেই অমর। আমরা প্রত্যেকে চেয়ে কমবেশি ভালোবাসার মানুষের সাথে মধুর সময় কাটাতে।আপনি মনে হয় আপনার সুন্দর আটটির মাধ্যমে রঙিন ভালোবাসা কে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

 3 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন ভালোবাসা অমর। পৃথিবী যতদিন আছে ততদিন পৃথিবীর বুকে ভালোবাসা টিকে থাকবে এটাই সত্য কথা। যাহোক আপু, আপনি মোম রং পেন্সিল, কলম ও আর্ট পেপার দিয়ে চমৎকার একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করছেন। আপনারে আর্টে রং করাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38