গ্যাংটক এর বানঝাকরি ঝর্ণা দেখা

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম সিকিম ভ্রমণের নতুন পর্ব নিয়ে। আপনাদের সঙ্গে সিকিমের এর রাজধানী গ্যাংটক শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরাঘুরি এবং ফটোগ্রাফি শেয়ার করছিলাম। গতদিন আপনাদের সঙ্গে ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার পর্যন্ত শেয়ার করেছিলাম। সেদিন আমরা ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার থেকে বের হয়ে সোজা চলে গিয়েছিলাম বানঝাকরি ঝর্ণা দেখতে। এটি গ্যাংটকের আর্মি ক্যাম্পের কাছে। গ্যাংটক শহর থেকে ৭ কিলোমিটার দূরে বানঝাকরি পার্কের ভিতরে এই ঝর্ণাটি রয়েছে। ঝর্ণা ছাড়াও এখানে চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। রেস্টুরেন্ট এবং একটি ছোট পুলের মতো রয়েছে। যেখানে বোটে চড়ার ব্যবস্থাও রয়েছে। এখানে ঢুকতে হলে প্রথমে টিকিট কাটতে হয়। আমরা টিকিট কেটে সোজা চলে গিয়েছিলাম ঝর্ণা দেখার জন্য। বেশ খানিকটা উপরে উঠতে হয় ঝর্ণা দেখতে হলে।


IMG_5542.jpeg


যতই ঝর্ণার কাছাকাছি আসছিলাম ততই পানির শব্দ কানে আসছিল। এত চমৎকার পানির শব্দ যে বলে বোঝাতে পারবো না। শব্দ শুনতে শুনতে কখন যে ঝর্ণার কাছে পৌঁছে গিয়েছি বুঝতেই পারিনি। অনেক এক্সাইটেড ছিলাম এজন্য পাহাড়ে উঠতে খুব একটা কষ্ট হয়নি। দূর থেকে ঝর্ণাটি দেখে একদম মন ভরে গেল। এত চমৎকার লাগছিল দেখতে। অন্যান্য ঝর্ণা গুলোর কাছে যাওয়ার সুযোগ ছিল না। কিন্তু এই ঝর্ণাটির একদম কাছে দাঁড়িয়ে দেখার মত ব্যবস্থা করা ছিল।


IMG_5537.jpeg


IMG_5538.jpeg


IMG_5539.jpeg


প্রথমে এরকম সুন্দর একটি সিঁড়ি দিয়ে উঠতে হবে। তারপর কিছুদূর যাওয়ার পর পাহাড়ের পাশ দিয়ে রাস্তা করা। সেখান দিয়ে হেঁটে উঠতে হয়েছে।
নিচের ছবিটি একদম ঝর্নার কাছ থেকে তুলেছি। ঝর্নার পাশে দাঁড়ানোর পর পানি নিচে পড়ছিল সেই পানি ঝাপটা একদম মুখে লাগছিল। কি যে অসম্ভব সুন্দর অনুভূতি বলে বোঝাতে পারবো না।


IMG_5574.jpeg


IMG_5575.jpeg


প্রথমে খাড়া পাহাড় থেকে পানি নিচে পড়ছে। তারপর কিছুদূর যাওয়ার পর আবারও এরকমভাবে নিচে পড়ছে। বেশ অনেকদূর পর্যন্ত এই ঝর্ণা ধাপে ধাপে নিচে চলে গিয়েছে। এখানে সবগুলো জায়গা খুব সুন্দর ভাবে দেখা যায় এজন্য এই ঝর্ণাটি এত বেশি বিখ্যাত।


IMG_5553.jpeg


IMG_5552.jpeg


ঝর্নার একপাশ থেকে অপর পাশে এরকম ছোট ছোট টায়ার দিয়ে বিভিন্ন রাস্তা করা। সবাই অ্যাডভেঞ্চার হিসাবে সে রাস্তাগুলো পার হচ্ছে। যদিও খুবই রিস্কি ছিল তারপরে মনে হয় বেশ ভালই লাগছিল সবার।


IMG_5544.jpeg


IMG_5543.jpeg


অনেক সময় দাঁড়িয়ে ঝর্নার পানি দেখলাম। এত সুন্দর ঝর্ণা রেখে আসতেই ইচ্ছা করছিল না।
আজ এ পর্যন্তই। পরবর্তীতে এই পার্কের আরও কিছু সুন্দর ফটোগ্রাফি নিয়ে হাজির হবো। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone11
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

সিকিমের এর রাজধানী গ্যাংটক শহর সত্যিই খুব সুন্দর। এমন সুন্দর দর্শনীয় স্থান দেখলে সেখান থেকে আসতেই ইচ্ছে করে না। ঝর্ণার কাছে যেতে কত সুন্দর সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় আবার পাহাড়ের পাশ দিয়ে এমন সুন্দর রাস্তা দেখে খুব ভালো লাগলো। আমার তো এত সুন্দর জায়গা দেখে ইচ্ছে করছে কালকেই চলে যাই। এছাড়া ঝর্ণাটা বেশ সুন্দর। আপনার ছেলেরা এমন সুন্দর জায়গায় ঘুরতে গিয়ে নইশ্চয়ই অনেক আনন্দ পেয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এরকম সুন্দর জায়গা থেকে আসলেই আসতে ইচ্ছা করে না। ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

গ্যাংটক শহর থেকে ৭ কিলোমিটার দূরে বানঝাকরি পার্কের ভেতরে চমৎকার ঝর্ণাটি রয়েছে।ঝর্ণার সৌন্দর্য দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। আর এর চারপাশের পরিবেশ ও খুব সুন্দর। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো আপু।আপনারা খুব ইনজয় করেছেন আশাকরি।আপনার সুন্দর বর্ননায় আরো বেশি ভালো লেগেছে।ধন্যবাদ আপু সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঝর্ণা ছাড়াও এখানে পার্ক রয়েছে। আরো সুন্দর সুন্দর বেশ কয়েকটি রেস্টুরেন্টও দেখতে পেলাম। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

গ্যাংটকের বেশ কয়েকটি পর্ব আমি দেখেছিলাম এবং আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আপনি বলেছিলেন আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে আস্তে আস্তে শেয়ার করব। টিকিট কেটে সোজা চলে গেলেন ঝর্না দেখার জন্য এবং প্রথমে আমাদের দেখিয়ে দিলেন কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং ঝর্ণা যা দেখে রীতিমত মুগ্ধ হলাম। পানির শব্দটি বেশি ভালো লাগে অনেক। শুনতে আমারও ভালো লাগে। আমি সিলেটে গিয়েছিলাম তো তখন দেখেছিলাম। ওখানকার পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা আমাকে মুগ্ধ করল। এখনই মনে বলছে যে আপনার সাথে করে চলে যায় 😅🫣আপনারা অনেকক্ষন সময় দাঁড়িয়ে ঝর্নার পানি দেখলেন এবং অনেক সুন্দর মুহূর্ত উদযাপন করলেন। বেশ ভালো লাগলো

 3 years ago 

গ্যাংটকের পর্বগুলো আপনি দেখেছেন জেনে ভালো লাগলো ভাইয়া। আরও চমৎকার জায়গা এখনো শেয়ার করা শুরুই করিনি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

বানঝাকরি ঝর্ণা টা দেখতে সত্যিই অসম্ভব সুন্দর। এত সুন্দর ঝর্ণা বাস্তবে কখনো দেখিনি সব সময় শুধু মোবাইল কিনবা টিভিতে দেখেছি ঝরনা। সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে আপনারা কতটা আনন্দ করেছেন ওই জায়গাতে গিয়ে। এরকম ঝর্ণা বাস্তবে দেখতে কতটা ভালো লেগেছে তা আপনার পোস্টে পরে বুঝতে পারলাম। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু সময় সুযোগ হলে অবশ্যই ঝর্ণা দেখতে চলে যাবেন। খুব ভালো লাগে ঝর্ণার সামনে দাঁড়িয়ে থাকতে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39