গ্রামীণ পরিবেশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য অঙ্কন

in আমার বাংলা ব্লগ3 years ago

গ্রামীণ পরিবেশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য অঙ্কন

1.jpg

জল রং দিয়ে অঙ্কন করা গ্রামীণ পরিবেশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য গুলো অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। আমি প্রকৃতি প্রেমী মানুষ। প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি আর তাই প্রাকৃতিক সুন্দর্যগুলো আমি অঙ্কন করার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করি। আজকেও আমি এমনি একটি প্রাকৃতিক গ্রামীণ দৃশ্য অঙ্কন করেছি ও আপনাদের সাথে প্রতিটি ধাপে সুন্দর ভাবে শেয়ার করার চেষ্টা করেছি। এমন দৃশ্য হয়তো আমরা বাস্তবে অনেকেই দেখেছি ও এর সৌন্দর্য উপভোগ করেছি। অঙ্কনের জন্য আলাদা এভাবে নিজেকে সময় দিয়ে ধীরে ধীরে অঙ্কন গুলো করতে হয়। তাড়াহুড়া করে অঙ্কনের সুন্দর্য কখনোই বাড়ানো সম্ভব না।

আমার আজকের জল রং দিয়ে গ্রামীণ পরিবেশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য অঙ্কনের মধ্যে আমি ফুটিয়ে তুলেছি সুন্দর ও নিরিবিলি একটা গ্রামীণ পরিবেশ। যেখানে আছে বিশাল একটি পুকুর ও বাতাসে ঢেউ খেলানো রঙিন পানি। পুকুরের চারদিকে রয়েছে ফুলের গাছ যা খুব সুন্দর ভাবে চারদিকে ফুটে আছে ও প্রকৃতিকে আরো বেশি সুন্দর করেছে। সূর্যমামা লাল হয়ে পূর্ব পাশ থেকে উঠছে ও দিনের আলোকে আরো বেশি আলোকিত করছে। এই সবকিছু মিলিয়ে আমার আজকের দৃশ্যের অঙ্কন।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে জল রং দিয়ে গ্রামীণ পরিবেশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছি। এই দৃশ্য অঙ্কন করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে গ্রামীণ পরিবেশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য অঙ্কনটি ভালো লাগবে।

আজকে আমি আমার এই অঙ্কনটি করতে ব্যবহার করেছি - জল রঙ, রঙ তুলি ও আর্ট পেপার।

এখান থেকে আমি আমার অঙ্কনের ধাপ গুলো শুরু করলাম।
ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ধাপ-9.

10.jpg

ধাপ-10.

11.jpg

ধাপ-11.

12.jpg

ফাইনাল ধাপ

13.jpg

14.jpg15.jpg

আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে গ্রামীণ পরিবেশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য অঙ্কনটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

জল রং এবং অন্যান্য উপকরণের সমন্বয়ে আপনি অসাধারণ সুন্দর একটি গ্রামীন প্রাকৃতিক দৃশ্যের চিত্র অঙ্কন করেছেন। আপনার এই চিত্র অংকনটি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে সূর্যের চিত্র অংকনটি এবং পানির উপরে ভেসে থাকা নৌকার চিত্র অঙ্কনটি দেখতে সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে। চমৎকার একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি চাইলে কিন্তু আর্ট এর কোর্স করাতে পারেন। আপনার আর্ট গুলো খুবই সুন্দর হয়। আমি আপনার কাছে আর্ট শিখব আপু। জল রং দিয়ে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন আপু। চোখ জুড়িয়ে গেল এমন গ্রামীণ পরিবেশ দেখে।

 3 years ago 

ওয়াও যতই দেখি ততই চোখ জুড়িয়ে যায়।গ্রামীণ পরিবেশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য অঙ্কন। আপনার প্রাকৃতিক দৃশ্য অংকন দেখে আমি চোখ ফেরাতে পারিনি এত সুন্দর ছিল। আসলে আমি টুকটাক আর্ট করতে পারি কিন্তু আপনার মত এত সুন্দর দক্ষ হতে আজও পারেনি কিন্তু আপনাদের দোয়া থাকলেই সম্ভব সেই সাথে একটু ধৈর্য ধন্যবাদ দোয়া করবেন যেন আপনার মত আর্ট করতে পারি।

 3 years ago (edited)

আপু আপনি খুবই সুন্দর আর্ট করেন। আমার খুবই ভালো লাগে আপনার আর্ট গুলো। এই গ্রামীন দৃশ্যটা ও খুব সুন্দর এঁকেছেন ।

 3 years ago 

জল রং দিয়ে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে শেয়ার করেছেন।আসলে এই ধরনের প্রাকৃতিক দৃশ্য গুলো দেখলে মনটা ভালো হয়ে যায়। আপনার প্রাকৃতিক দৃশ্যের কালার কম্বিনেশন টা অনেক ভাল লেগেছে আমার। ধন্যবাদ আপু সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আহা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ইচ্ছে করছে আপনার এই পেইন্টিং এর ভিতরে গিয়ে আমি ঘুরে আসি। এবং এই সুন্দর জায়গা সুন্দর মুহূর্ত উপভোগ করে আসি। জল রং এর আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে আপু। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু

 3 years ago 

আপু আপনার মত আমিও প্রকৃতি বেশ ভালোবাসি। তফাৎ হলো আপনি আপনার সেই ভালোবাসা টিকে জল রঙের সাহায্যে ক্যানভাসে স্থান দিয়েছেন। বেশ সুন্দর করে আপনি একটি গ্রামীন দৃশ করেছেন। যেখানে রয়েছে নদী, ঢেউ, ফুলের বাগান আর লাল সূর্য। অসাধারণ ছিল আপু আপনার আজকের দৃশ্যটি।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65497.51
ETH 1783.48
USDT 1.00
SBD 0.42