সখের জিনিসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

in আমার বাংলা ব্লগlast month

আমি @rahimakhatun
from Bangladesh

১ ৯ ই বৈশাখ ১৪৩৩

--------

৭ ই মে ২০২৬


1000008399.jpg

আজকে বেশ মন খারাপ হঠাৎ দেখি আমার ওয়াশিং মেশিন টা কাজ করছে না,পাওয়ার অন হয় কিন্তু স্টাট হয় না।বেশ কয়েকদিন যাবত এমন হচ্ছে আবার দেখি এমনে এমনে ঠিক হয় কিন্তু আজকে একেবারেই কিছু হচ্ছে না।পরে ম্যানুয়েল বের করে পড়ে সব পরিষ্কার করলাম যেখানে যেখান ড্রেনেজ সিস্টেম আছে সেগুলোও পরিষ্কার করলাম কিন্তু কিছু কিছুই ঠিক হচ্ছে না।

এখন ওয়ারেন্টি কার্ড খুজে পেলাম না এদিকে একগাদা কাপড় জমে গিয়েছিলো পরে আর কি করবো সব কাপড় গুলো পাউডার দিয়ে ভিজিয়ে রাখলাম নিজে নিজে ওয়াস করবো।কাপড় ধৌত করতে করতে হঠাৎ মনে পরলো আমি আমার বেনিটিং ব্যাগে রেখেছি সেটা আবার মায়ের বাসায়,কি করবো মাকে ফোন দিয়ে চেক করতে বললাম।পেলে ছবি পাঠাতে বললাম।

ছবি পাঠালো এখন তাদের খবর নেওয়া বললো কতদিন হলো মেশিন কিনেছি,আমি কিনেছিলাম তার মানে দুই বছরের বেশি।কি করার কোন পার্স লাগলে আমার কিনতে হবে আর মটর নষ্ট হলে তারা পরিবর্তন করে দিবে কি আর করার তারপরও যেন দেখতে আসে।আসলে আমার ঘরে সব ইলেকট্রনিক জিনিসের মধ্যে আমার সবচেয়ে জিনিস হচ্ছে আমার ওয়াশিং মেশিন। আমার বিপদের সঙ্গী। একেবারে কাজের মানুষের সাথে জেদ করে কেনা আমার মেয়েটা যখন পেটে ছিলো।কি আর করার আসতে বললাম তারা আবার সিডিউল অনুযায়ী আসবে আসলে বোঝা যাবে কত টাকা লাগতে পারে।আল্লাহ ভালো জানে।যাই হোক এই কারনে আজকে খাওয়া ও বন্ধ তার পাশাপাশি রান্না ও বন্ধ করে দিয়েছি।

আসলে সখের জিনিস গুলো মনে হয় বেশি দিন টিকে না, তা না হলে এমন ব্যান্ডের জিনিসগুলো কেন এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।যায় হোক এগুলো হয়তো পরীক্ষা। একে তো টিভিটা ও নষ্ট হয়ে আছে এখন আবার এটা।

যাই হোক আজ আর নয় আবার আসবো অন্যকোন পোস্ট নিয়ে অন্য কোন আয়োজনে সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62121.05
ETH 1637.93
USDT 1.00
SBD 0.41