ডাই পোস্টঃ- ক্লে এবং কার্ডবোর্ড ব্যবহার করে একটি ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

প্রিয় পরিবারের সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগে। আশা করি বন্ধুরা আপনারা সবাই পরিবার নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। সৃষ্টিকর্তার কাছে হাজারো শুকরিয়া সুস্থ আছি ভালো আছি। বন্ধুরা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে। নিশ্চয়ই সবাই অনেক সুন্দর সময় কাটাচ্ছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি ব্লগ নিয়ে। চেষ্টা করি প্রতি সপ্তায় সাত রকমের পোস্ট শেয়ার করে নেওয়ার। পোস্টের মধ্যে ভেরিয়েশন বাড়ানো আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই চেষ্টা করতে হয় কোন পোস্টের মধ্যে ভেরিয়েশন বেশি সেই দিক বিবেচনা করে পোস্টগুলো করার।

f15.jpg

অনেকদিন পরে একটি ডাই প্রজেক্ট তৈরি করেছি ক্লে দিয়ে। যে কোন কিছু যখন করতে করতে পরিচর্যা থাকে নিয়মিত একটা ভালো পর্যায়ে চলে আসে। হঠাৎ করে যখন সেই জিনিস থেকে ছিটকে পড়ে যায় তাহলে সে আগের মতই প্রাথমিক পর্যায়ের মত বাজে অবস্থা হয়ে যায়। সেটা বলার মূলত কারণ হচ্ছে বেশ কিছুদিন আগেও নিয়মিত ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করার চেষ্টা করতাম। যখন চেষ্টা করতাম তখন বেশ ভালোই পারতাম তখন। কিন্তু এত ব্যস্ততার কারণে অসুস্থতার কারণে বাচ্চাদেরকে দিয়ে সময় দেওয়ার কারণে এখন ইউনিক কিছু তৈরি করা হয় না। বিশেষ করে ডাই প্রজেক্ট গুলো তৈরি করতে পারি না সময়ের অভাবে। তবে মাঝেমধ্যে যখন সময় হাতে পাই আমি একদম হাতছাড়া করি না।

ff.jpg

সময় সুযোগ পেলে বসে পড়ি পছন্দের কিছু তৈরি করে নিতে। গতকালকে আমি বসে একটি ডাই প্রজেক্ট তৈরি করেছিলাম ক্লে দিয়ে। বেশ অনেকদিন হলো কিছু তৈরি করি না। যেহেতু তৈরি করি না হাতের অবস্থা ও তেমন ভালো না। বুঝতেই তো পারছেন সবকিছু প্রায় ভুলে গেছি এমন অবস্থা। কিন্তু চেষ্টা তো করতে হবে তাই না? তাই বসে পড়েছি একটি ওয়ালমেট তৈরি করার জন্য ক্লে এবং কার্ডবোর্ড ব্যবহার করে। যদিও তেমন ভালো কিছু করতে পারিনা কিন্তু ধৈর্য ধরে করা চেষ্টা করেছি। ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করতে অনেক ভালো লাগে। সেই সুন্দর ওয়ালমেট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আশা করি বন্ধুরা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে এখন আমি আর দেরি না করে প্রসেস গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি—

fff.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • কার্ড বোর্ড।

  • হলুদ কাগজ।

  • ক্লে।

f.jpg

ওয়ালমেট তৈরির ধাপ সমূহঃ

প্রথম ধাপঃ

আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমি ক্লে নিয়েছি। সেই সাথে নিয়েছি কার্ডবোর্ড কেটে সেখানে একটি হলুদ কালারের কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি। এখন ক্লে দিয়ে আমি সুন্দর করে ফুল তৈরি করে ওয়ালমেট সাজিয়ে নিব। কিছুটা ক্লে নিয়ে হাতের সাহায্যে গোল করে নিলাম।

f.jpg

1.jpg


দ্বিতীয় ধাপঃ

এখন দেখতে পাচ্ছেন আমি ক্লে সুন্দর করে সাজিয়ে নিয়ে কার্ডবোর্ডের উপর এইভাবে বসিয়ে দিলাম।

f2.jpg

f3.jpg


তৃতীয় ধাপঃ

এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি হলুদ কালারের ক্লে নিয়ে ফুল তৈরি করে নিলাম। যা আমি আপনাদেরকে ধাপে ধাপে শেয়ার করে নিয়েছি।

f4.jpg

f5.jpg

f6.jpg


চতুর্থ ধাপঃ

এরপরে সবুজ রঙের ক্লে নিয়ে গাছ এবং গাছের পাতা তৈরি করে নিয়েছি। আমি কিভাবে তৈরি করেছি সেই ধাপ সমূহ আপনাদেরকে শেয়ার করে নিয়েছি।

f7.jpg

f8.jpg

f9.jpg


পঞ্চম ধাপঃ

তৈরি করা পাতা এবং গাছ সুন্দর করে কার্ডবোর্ডের উপর বসিয়ে দিয়ে সাজিয়ে নিয়েছি।

f10.jpg

f11.jpg


ষষ্ঠ ধাপ

এখন দেখতে পাচ্ছেন সাদা রঙের ক্লে দিয়ে গোল করে চারপাশে সুন্দর করে দিয়ে সাজিয়ে নিয়েছি।

f12.jpg

f13.jpg

f14.jpg


উপস্থাপনা

বন্ধুরা এভাবে ক্লে ব্যবহার করে সাথে কার্ডবোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি করে নিলাম। এই ধরনের ওয়ালমেট গুলো ওয়ালে টাঙিয়ে রাখলে বেশ সুন্দর দেখায়। আমি আগে প্রায় সময় ওয়ালমেট তৈরি করতাম। তবে ইদানিং সময়ের অভাবে একদম তৈরি করা হয় না। কিন্তু আজকের ওয়ালমেট কেমন লেগেছে আপনাদের জানিনা। আমি চেষ্টা করেছি সুন্দর করে তৈরি করার। তবে অনেক দিন যেহেতু তৈরি করিনা একটু দেখতে তেমন সুন্দর হবে না সেটা আমি জানি। তারপরও সময় দিয়ে ধৈর্য ধরো করেছি সেই ওয়ালমেট আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনাদের কেমন লাগলো বন্ধুরা মতামত দিয়ে জানালে ভালো লাগবে।

f15.jpg

f16.jpg

ff.jpg

fff.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিক্লে ব্যবহার করে ওয়ালমেট তৈরি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_PUSS1.png

Banner_PUSS2.png

Sort:  
 2 years ago 

আপনি যদি সব সময় এরকম সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো তৈরি করার জন্য চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে আরো অনেক সুন্দর এবং আকর্ষণীয় ওয়ালমেট তৈরি করতে পারবেন। অবশ্যই এরকম সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো তৈরি করে ঘরে সাজাবেন। তাহলে দেখবেন অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। এই ওয়ালমেট কিন্তু সত্যি খুব দারুণ লাগছে দেখতে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া অনেক ভালো লাগলো আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর মতামতের মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছেন।

 2 years ago 

ক্লে আর কার্ডবোর্ড ব্যবহার করে এত চমৎকার একটা ওয়ালমেট তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। এরকমভাবে ওয়ালমেট তৈরি করলে অনেক বেশি সুন্দর হয়। ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। এত সুন্দর এবং দক্ষতার সাথে পুরো কাজটা সম্পূর্ণ করলেন দেখে খুব ভালো লেগেছে। আমার তো মনে হচ্ছে এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগানো হলে দেখতে অনেক ভালো লাগবে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার তৈরি করা ওয়ালমেট দেখার জন্য।

 2 years ago 

Screenshot_20241204-160937.png

Screenshot_20241204-123809.png

Screenshot_20241204-160453.png

 2 years ago 

ক্লে এবং কার্ডবোর্ড ব্যবহার করে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ফুলগুলো দারুন লাগছে দেখতে। তবে ব্যাকগ্রাউন্ড টা হলুদ না হয়ে অন্য কোন কালার হলে ফুল গুলো আরো সুন্দরভাবে ফুটে উঠতো। চারপাশে ছোট ছোট বলগুলো দেওয়ার কারণে আরো বেশি চমৎকার দেখাচ্ছে। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক অনুপ্রাণিত করলেন আপু আমাকে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ক্লে এবং কার্ডবোর্ড ব্যবহার করে আপনি আজ খুব চমৎকার একটি ওয়ালমেট বানিয়েছেন। খুবই চমৎকার হয়েছে আপনার বানানো ওয়ালমেট টা। ধন্যবাদ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সময় দিয়ে ভিজিট করার জন্য।

 2 years ago 

ক্লে ও কার্ডবোর্ড ব্যবহার করে ফুলের খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। দেখতে অনেক সুন্দর লাগছে।এরকম ওয়ালমেট গুলো ঘরের মধ্যে রাখলে ঘরে সৌন্দর্য বৃদ্ধি পায়।যাইহোক এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে বলার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলছে ভাইয়া ঘরের মধ্যে ওয়ালেট লাগিয়ে রাখলে খুব সুন্দর দেখায়।

 2 years ago 

আপু আপনি ক্লে দিয়ে কার্ডবোর্ডের উপরে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট খুব সুন্দর হয়েছে। এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখাবে। ওয়ালমেটের ফুলগুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালো লাগলো আপু আপনার কাছ থেকে এত প্রশংসা শুনে। অনেক ধন্যবাদ।

 2 years ago 

এরকম করে ক্লে ও কার্ডবোর্ড দিয়ে ওয়ালমেট বানালে খুব ভালো লাগে দেখতে।অনেক সুন্দর করে বানিয়েছেন ওয়ালমেট টি।ওয়ালমেট টি তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ওয়ালমেট বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু ওয়ালমেট টি আপনার ভালো লাগার জন্য।

 2 years ago 

ক্লে দিয়ে আপনি চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন।সত্যি বলেছেন আপু অনেক দিন কিছু না করলে আবার করতে গেলে অনেক ঝামেলা হয়।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61839.76
ETH 1643.68
USDT 1.00
SBD 0.42