দেওয়ালের উপর গাছের ডালের একটি সিম্পল পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে উপস্থিত। আজকে আমি পোস্ট করব দেওয়ালে সিম্পল একটি পেইন্টিং।আর্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই আমি সুযোগ পেলেই যতটুকু সম্ভব আর্ট করার চেষ্টা করি। অনেকদিন ধরে আমার দেওয়ালের একপাশটা বেশ খালি খালি লাগছিল। পাশটায় কোন ওয়ালমেট অথবা শোপিস লাগালে ভালো দেখাবে না। তাই ভাবলাম যদি সিম্পল একটি আর্ট করে দেওয়া যায় তাহলে নিশ্চয় দেখতে ভালো লাগবে। কিন্তু দেওয়ালে কখনো পেইন্টিং করা হয়নি তাই বেশ ভয় ভয় লাগছে। তারপরেও যেহেতু দেখতে ভালো লাগছিল না তাই চেষ্টা করলাম।

তাহলে শুরু করা যাক

GridArt_20230519_054350030.jpg

GridArt_20230519_054251410.jpg

GridArt_20230519_054230651.jpg

আর্ট টি করার জন্য আমার যা যা প্রয়োজনঃ

  • পেন্সিল
  • তুলি
  • রঙ

প্রথম ধাপ:

  • প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি ডাল এঁকে নেব দেয়ালের মধ্যে। এরপর তুলি দিয়ে কালো রং করে নেব সেই পেন্সিলের দাগের উপরে।

GridArt_20230518_235418603.jpg

দ্বিতীয় ধাপ:

  • এরপর পেন্সিল দিয়ে ছোট-বড় কতগুলো ফুল এঁকে নেব ছড়িয়ে ছিটিয়ে।

GridArt_20230518_235454689.jpg

তৃতীয় ধাপ:

  • এরপর লাল রং দিয়ে সে ফুলগুলোকে রং করে নেব।

GridArt_20230518_235516294.jpg

চতুর্থ ধাপ:

  • এরপর কত গুলো ছোট ছোট পাতা এঁকে কালো রং দিয়ে রঙ করে নিব।

GridArt_20230518_235558738.jpg

পঞ্চম ধাপ:

  • এরপর আমি লাল রঙের ফুল গুলোর উপরে সাদা রঙ দিয়ে একটু ডিজাইন করে নেব, যাতে করে প্রতিটা ফুলের পাপড়ি গুলোকে আলাদা আলাদা বোঝা যায়।

GridArt_20230518_235622546.jpg

ষষ্ঠ ধাপ:

  • এরপর আমি পেন্সিল দিয়ে দুই জায়গায় দুটি উড়ন্ত পাখি এঁকে নেব। যাতে মনে হয় যেন ফুল থেকে খাবার সংরক্ষণ করছে পাখিগুলো।

GridArt_20230518_235622546.jpg

সপ্তম ধাপ:

  • এরপর পাখিগুলোকে কালো রং দিয়ে রং করে নেব।

GridArt_20230518_235636053.jpg

অষ্টম ধাপ:

  • এরপর ডালের নিচে পেন্সিল দিয়ে কয়েকটি ফুল এবং পাতা ছড়িয়ে ছিটিয়ে দেব, এরপর কালো রং দিয়ে রং করে নেব। যাতে মনে হয় যেন পাতাগুলো নিচে ঝরে পড়ছে।

GridArt_20230519_054456949.jpg

সর্বশেষ ধাপ:

  • একটু শুকানোর অপেক্ষা করতে হবে ।ব্যাস হয়ে গেল আমার দেয়ালের সিম্পল একটি পেইন্টিং।

GridArt_20230519_054350030.jpg

Screenshot_20230519-054337_Collage Maker - GridArt.jpg

GridArt_20230519_054251410.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।

Sort:  
 3 years ago 

দেওয়ালের পেইন্টিং গুলো অনেক ভালো লাগে আপু। আপনি খুব সুন্দর করে দেয়ালের উপর গাছের ডালের পেইন্টিং করেছেন সেখানে ছোট ছোট ফুলও দিয়েছেন দেখতে অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার পেইন্টিং এর প্রশংসা করার জন্য, দোয়া করবেন আপু সামনে যেন আরো সুন্দর সুন্দর পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করতে পারি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

দেওয়ালের উপরে গাছের ডালের খুবই দারুণ একটা পেইন্টিং তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনিতো দেওয়ালের সৌন্দর্য টাকে আরও বৃদ্ধি করে ফেললেন। আপনার শেয়ার করা পেইন্টিং এর ফুল গুলো দারুন হয়েছে।

 3 years ago 

চেষ্টা করেছে ভাইয়া আমার ঘরের দেওয়ালে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনাদের সুন্দর মন্তব্য দেখে মনে হচ্ছে আমি পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার পেইন্টিং প্রশংসা করার জন্য।

 3 years ago 

আসলে দেয়ালের উপরে এভাবে বিভিন্ন রকমের পেইন্টিং করলে তা দেখতে ভীষণ ভালো লাগে বিশেষ করে গাছের। আপনার দেয়ালের একপাশে বেশ খালি খালি লাগছিল দেখতে। তাই আপনি একটি গাছের সিম্পল পেইন্টিং করেছেন। আসলে খুবই সুন্দর লাগছে গাছটির এত সুন্দর পেইন্টিং দেখতে। আপনি খুবই নিখুঁতভাবে এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এটি অংকন করেছেন। ফুলগুলোর কালারটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে।

 3 years ago 

ভাই আপনি ঠিকই বলছেন দেওয়ালের মধ্যে পেন্টিং করলে অনেক সুন্দর লাগে তাই আমিও চেষ্টা করেছি সুন্দর একটি পেন্টিং করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার পেইন্টিং এর এত সুন্দর প্রশংসা করার জন্য।

 3 years ago 

ইদানিং দেয়ালে এই পেইন্টিং গুলো চলছে। খুব ভালো লাগে দেখতে । আপনি নিজ হাতে দেয়ালে পেন্টিং করেছেন দেখে ভালো লাগলো। বিশেষ করে কালো এবং লাল ফুল হওয়ার কারণে আর্টটি আরো বেশি ফুটেছে। দেয়ালটি দেখতেও বেশ চমৎকার লাগছে। দূর থেকে একটি ছবি দিলে আরো ভালোভাবে বুঝতে পারতাম। কিন্তু খুব ভালো লাগছে দেখতে।

 3 years ago 

চেষ্টা করেছি আপু নিজ হাতে দেওয়ালে পেন্ডিং করার জন্য আপনার কাছে ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

দেয়ালে এরকম পেইন্টিং দেখতে আমার বেশ ভালো লাগে।আপনি খুবই নিখুত ভাবে দেয়ালে সুন্দর পেইন্টিং করেছেন এবং কালার কম্বিনেশন টা অনেক ভাল ছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু দেওয়ালে এ ধরনের পেন্টিং দেখতে আপনার ভালো লাগে শুনে খুবই ভালো লাগলো আমারও খুবই ভালো লাগে তাই চেষ্টা করেছি আমার ঘরের দেওয়ালে করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

দেওয়ালের উপর গাছের ডালের একটি সিম্পল পেন্টিং আপনি আর্ট করেছেন। আপনার কাছে সিম্পল মনে হলেও আপু আমার কাছে কিন্তু খুবই দারুণ লেগেছে। আপনি খুব নিখুঁতভাবে এটি এঁকেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কাছে অসাধারণ লেগেছে। দেওয়ালে এরকম সুন্দর পেইন্টিং এঁকে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া চেষ্টা করেছি সিম্পল একটি আর্ট সুন্দরভাবে তৈরি করার জন্য আপনার কাছে দারুন লেগেছে শুনে খুবই ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার পেইন্টিং এর প্রশংসা করার জন্য।

 3 years ago 

সত্যি কথা বলতে দেয়ালের মধ্যে যে কোন রকমের পেইন্টিং করলে খুবই সুন্দর ভাবে তা ফুটে ওঠে এবং দেখতে ও ভীষণ আকর্ষণীয় লাগে। যে কেউ দেখলে অনেক প্রশংসা করে সেই পেইন্টিংয়ের। আপনি গাছের পেইন্টিং অঙ্কন করেছেন দেয়ালের মধ্যে গাছটি এবং ফুলগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। এটি অংকন করতে আপনার অনেক সময় লেগেছে দেখে বুঝতে পারছি। আসলে এরকম দক্ষতা মূলক কাজগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আর এই ধরনের কাজের মধ্যে নিজেদের সৃজনশীলতার প্রকাশ ঘটে। বেশ ভালো ছিল আপনার গাছের পেইন্টিং।

 3 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার দেওয়ালের পেইন্টিং এর প্রশংসা করার জন্য, চেষ্টা করেছি আপু সুন্দর একটি দেওয়ালের পেন্টিং আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সুন্দর মন্তব্য দেখে অনেক ভালো লাগছে।

 3 years ago 

দেওয়ালের গাছে ডালের অনেক সুন্দর একটি আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

চেষ্টা করেছি আপু সুন্দর একটি পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার পেন্টিং দেখে আপনার মুগ্ধ হয়েছে শুনে খুবই ভালো লাগলো, দোয়া করবেন আপু সামনে যেন আরো মনোমুগ্ধকর পেন্টিং আপনাদের সাথে শেয়ার করতে পারি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38