গ্রামীণ ফসলের মাঠ

20260225_172333.jpg

গ্রামের বিকেল মানেই এক অন্যরকম অনুভূতি। নির্মল বাতাস, দূরে গাছের সারি, আর বিস্তীর্ণ সবুজ জমি-এই দৃশ্য যেন মনকে মুহূর্তের মধ্যে শান্ত করে দেয়। কিছুদিন আগে গ্রামের মাঠে ঘুরতে গিয়ে এমনই এক মুহূর্ত ক্যামেরাবন্দী করেছিলাম। এখানে একদিকে ফসল তোলা চলছে, অন্যদিকে নতুন চারা রোপণের প্রস্তুতি। যেমন- এখানে দেখা যাচ্ছে, কেউ জমি থেকে সবজি তুলছে, কেউ বসে আগাছা পরিষ্কার করছে। পরিশ্রমে ভরা তাদের দিন, কিন্তু মুখে ক্লান্তির বদলে রয়েছে দায়িত্ববোধ আর আশার আলো। গ্রামের মানুষ জানে যে- আজকের ফসলই তাদের পরিবারের হাসি। তাই রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা মাটির সাথে লড়ে যায় প্রতিদিন।

ফসল তোলার সময়টা কৃষকের জন্য আনন্দের। কারণ দীর্ঘদিনের যত্ন, সেচ, সার দেওয়া ইত্যাদি সব কিছুর ফল যখন হাতে আসে, তখন সেই আনন্দের তুলনা হয় না। এখানে এক পাশে খালি করে রাখা জমি, অন্য পাশে সারিবদ্ধভাবে লাগানো নতুন চারা গাছ। এ দৃশ্যটা আমার কাছে খুব প্রতীকী মনে হয়েছিলো। আমাদের জীবন যেমন থেমে থাকে না, তেমনি কৃষিকাজও থেমে থাকে না। একটি ফসল শেষ হলেই শুরু হয় আরেকটি ফসলের পালা। গ্রামে কৃষিকাজ শুধু পুরুষের নয়, নারীরাও সমানভাবে অংশ নেয়, সেটা এই দৃশ্যপট দেখলেই বোঝা যায়। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের এই পরিশ্রম শহরের মানুষ হয়তো পুরোপুরি বুঝতে পারে না। কিন্তু আমাদের প্রতিদিনের খাবারের পেছনে লুকিয়ে আছে তাদের ঘাম আর ত্যাগ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62481.24
ETH 1747.75
USDT 1.00
SBD 0.39