আমার গ্রাম -:: একটি সুন্দর বিকেল কাটানোর অনুভুতি

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১৭ই, বৈশাখ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

Picsart_23-04-30_20-11-33-274.jpg

সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

সুপ্রিয়, বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ।এবং কি ঈদের আনন্দ কাটিয়ে নিজ কর্মসংস্থান বা জীবন জীবিকার তাগিতে ছুটছেন নিজের গন্তব্য স্থলে । জীবনটা যেমন ঠিক সেভাবেই যাপন করতে হয় এটাই হল বাস্তবিক । তাই এই সত্যকে অনুধাবন করে জীবন জীবিকা থাকিতে প্রতিনিয়তই লড়তে হয়। জীবনে কি পেলাম বা কি হারালাম তার হিসেব নাই বা দেখলাম।

যাই বা হোক প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলুম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ।আর চেষ্টা করি প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিন্ন ধরনের কিছু ব্লগ উপস্থাপন করার ।সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের মাঝে আমার গ্রাম বাংলা পরিবেশের সাথে কাটানো সুন্দর একটি মুহূর্ত শেয়ার করতে চলেছি।

আশা করি আপনাদের সবারই গ্রাম বাংলার আলোর চিত্রগুলো সেই সাথে আমার দেয়া বর্ণনার উপস্থাপন গুলো ভালো লাগবে ।এমনটাই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে শুরু করছি আমার আজকের ব্লগ ।

IMG20230404180452_01.jpg

IMG20220422173937_01.jpg

গত কয়েক দিনের তুলনায় আজকের আবহাওয়াটা বেশ সুন্দর আর প্রাণবন্তর ছিল । হালকা মেঘ এবং কি হালকা মৃদু বাতাস সবমিলিয়ে বিকেল বেলার পরিবেশটা ছিল বড়ই মনমুগ্ধকর। তাইতো আজকের বিকেল বেলা বের হলাম প্রকৃতির সান্নিধ্যে পেতে কিছু সময় অতিবাহিত করার জন্য।

** প্রায় দীর্ঘদিন ধরে গ্রামের এই মেঠো পথের রাস্তা দিয়ে আসা হয় না। এটা মূলত এই এলাকায় গ্রামের মানুষজনের যাতায়াতের জন্যই। ছোট্ট সুর রাস্তা দুই পাশে দুর্বা ঘাসে ভরা সেই সাথে রাস্তা দুই ধারে হাজারো কৃষি জমির সবুজ সমারোহে প্রকৃতি যেন সম্পূর্ণ রূপ সৌন্দর্য নিঙরে দিয়েছে।

গ্রামের প্রকৃতি প্রতিনিয়ত নির্মল সুন্দর সেই সাথে নিজের মনকে অনেকটা প্রাণবন্তর আর সুন্দর করে তোলে এই সোনালী সুন্দর বিকেল। সেই সাথে সবুজ প্রকৃতি আর রাস্তার ধারে থাকা ছোট্ট ছোট্ট সবুজ দুর্বা ঘাস যা থেকে দেখলে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি খেলা করে ।আসলে প্রকৃতি মহিমা অপার সে প্রতিক্ষনে প্রতি মুহূর্তে রং বদলায় ।**

তাই হয়তো বাংলার কবিগণ কিংবা সাহিত্য ব্যক্তিগণ গ্রাম বাংলার প্রকৃতির রূপ সৌন্দর্যকে নিয়ে লিখেছেন নানারকম গান কবিতা

IMG20230404175910_01.jpg

IMG20220422174012_01.jpg

IMG20220422175827_01.jpg

গ্রামের সবচেয়ে মধুর জীবন হলো শৈশব জীবন । সেই সকাল থেকে সন্ধ্যা অব্দি সারাদিন গ্রামের সকল বন্ধুবান্ধব মিলে খেলাধুলু কাদা মাখা বৃষ্টিতে ভেজা এ দিনগুলো বড়ই মধুর। এখনো সময় অসময়ে সেই শৈশব জীবনের কথাগুলো মনে পড়ে। ছবিতে হয়তো দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি ব্রিজের মাঝে বেশ কয়েকটি ছেলে মিলে আড্ডা দিচ্ছে।। আসলে এসব চিত্র দেখলে আবার ফিরে যেতে ইচ্ছে করে সেই শৈশব জীবনের। কিন্তু সময় তো কারণ সেই সময় আমরা আর কখনো ফিরে পাবো না।

মানুষজনগুলো সত্যিই অনেক সরল সোজা মনের । তাদের মনে রয়েছে অফুরন্ত ভালোবাসা । গ্রামের মানুষের ভিতর থাকে সুপ্ত জ্ঞান বিবেক বুদ্ধি থাকে সৎ। টিনের বেড়ার টিনের চালে মাটির ঘরে বসবাস করা মানুষগুলো। তাদের মনে রয়েছে অফুরন্ত সুখ ভালোবাসা সেই সাথে সবাইকে আপন করে তারা জীবন যাপন করে ।

IMG20230404180858_01.jpg

IMG20230404180353_01.jpg

IMG20230404180345_01.jpg

Picsart_23-04-29_20-08-37-435.jpg

যা হোক বন্ধুরা গ্রামের কে নিয়ে তো অনেক কিছুই বললাম। কিন্তু সময়টা কাটানোর মুহূর্ত তা বলাই হলো না। তাই পরবর্তী পোস্টে আমার বিকেল বেলার এই সুন্দর কাটানো মুহূর্তটা সুন্দরভাবে আপনাদের বাজে বর্ণনা সহকারে উপস্থাপন করবো। এমনটাই আশা ব্যক্ত রেখে আজকের ব্লক এখানেই শেষ করছি।

প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 3 years ago 

শহরে অবস্থান করলে এমনটাই হয় ভাই। দীর্ঘদিন হয়ে যায় এই ধরনের পরিবেশের সাথে নিজের সময় অতিবাহিত করা হয় না। অনেকদিন পরে হলেও আপনি যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের সাথে সময় অতিবাহিত করতে পেরেছেন এটা জেনে খুবই ভালো লাগলো।

 3 years ago 

হ্যাঁ এই ধরনের পরিবেশের সঙ্গে সময় কাটাতে দারুন লাগে ৷ আর গ্রামের বিকেল বেলা টা খুবই সুন্দর লাগে ৷

 3 years ago 

এ ধরনের প্রাকৃতিক দৃশ্য দেখলে মনে হয় এক দৌড়ে গ্রামে চলে যায়। শহরের কোলাহল ছেড়ে এরকম নির্জন পরিবেশে ঘুরতে খুব ভালো লাগে। এটা ঠিক ঈদের ছুটিতে গ্রামে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলাম। ছুটি শেষে কর্ম ব্যস্ততায় আবার ফিরতে হয়েছে সবাইকে। অনেকদিন পর হলেও সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন জেনে ভালো লাগলো।

 3 years ago 

ভাই চাইলেও কি আসা যায় ৷ শহরের জীবনে থাকতে হবে ৷ কারন কর্ম জীবন জীবিকা তাগিদে কিছু করার নেই ৷ অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য ৷

 3 years ago 

জীবন এবং জীবিকার উপর নির্ভর করে আমাদেরকে চলতে হয়। আসলে জীবিকার সাথে সাথে আমাদের লাইফ স্টাইল পরিবর্তন হয়ে যায়। তবে গ্রামীণ জীবন যাত্রা সত্যিই আলাদা। ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোও কিন্তু দারুণ হয়েছে। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

যখনই মন খারাপ থাকে তখন প্রকৃতির মাঝে গেলে মনটা অনেক ভালো হয়ে যায়। তবে এখন গরমের মাত্রা এত বেশি যে ঘরের ভিতর থাকতে ইচ্ছে করে না। আপনি সুন্দর সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি নিয়েছেন দেখতে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

হুম ঠিকি বলেছেন যে এই গরমে ঘরে থাকতে ইচ্ছে করেই না ৷ তবে বিকেল বেলা পরিবেশের সঙ্গে সময় কাটাতে দারুন লাগে ৷

 3 years ago 

দারুন একটি বিকেলের মূহুর্ত আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে। বিকেল বেলায় পরিবেশের দৃশ্য অনেক ভালো লাগে। আর এই মুহূর্তে বন্ধুদের সাথে যেখানে সেখানে যেযে গল্প করতে আমার খুব ভালো লাগে। পড়ন্ত বিকেলের দারুন দৃশ্য আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ

 3 years ago 

বিকেল বেলা পরিবেশের সঙ্গে সময় কাটাতে দারুন লাগে ৷ অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60080.08
ETH 1572.99
USDT 1.00
SBD 0.42