নানিবাড়ি ভ্রমণ

in আমার বাংলা ব্লগ5 years ago

শাটডাউন চলছে।কতই আর ঘরে বসে থাকি,মনকে ছন্দে ফেরানোর জন্য তাই একটাদিন নানিবাড়িতে কাটায় আসলাম।আমার বাসা থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে আমার নানিবাড়ি। গ্রামের বেশিরভাগ লোকই কৃষি কাজের সাথে জড়িত।অনেকে রয়েছেন ব্যবসায়ী আবার বেশ কিছু শিক্ষকও রয়েছেন।একটাদিন যে ওখানে কাটায়া আসলাম মনে হলো স্বর্গসুখে ছিলাম।যেখানে বসি সেখানেই গা জুড়ানো বাতাস।রাতে জোনাকির টিপ টিপ আলো।সব মিলিয়ে মনে রাখার মতো একটা সময় কাটিয়েছি।

IMG_20210704_104859.jpg
আমার নানিবাড়ি।নানু মারা যাওয়ার পর থেকে পুরো বাড়িটাতে নানি এবং নানির দেখাশুনা করার দুজন লোক ছাড়া আর কেউই থাকেনা।

212818108_517341249416357_1068001560535979152_n.jpg
বাড়ির সামনের পুকুর।

pani.jpg
বৃষ্টির পানিতে ভরপুর কৃষি ক্ষেত।

korola.jpg
করলা ক্ষেত।

rasta.jpg
মেঠোপথ।

math.jpg
কর্দমাক্ত খেলার মাঠ।

আমি যতদূর দেখে আসছি সে অনুযায়ী নানিবাড়ির প্রতি সবারই ক্যনজানি একটা অদ্ভুত দুর্বলতা কাজ করে।তবে আমার সেই দুর্বলতাটা একটু কম বলেই আমি মনে করি।যখন খুব একা লাগে কিংবা সব আত্মীয়-স্বজনরা আসে তখনই যাই।দিনটা আসলেই খুব ভালো ছিল।

PUBLISHED BY :@farhantanvir
PHOTO CREDIT:@farhantanvir
DATE :04/07/21
LOCATION :shreemukh,gobindagonj

Sort:  
 5 years ago 

তোমার পোস্ট পড়ে আমার একদম ভালো বাল্যকালের কথা মনে পড়ে গেল। যাইহোক আমিও অনেক সময় নানি বাড়িতে গেলে এরকম সময় কাটাতাম কারণ আমার নানির বাড়ি ও গ্রামীণ এলাকায় অবস্থিত। যাইহোক ধন্যবাদ তোমাকে ভালো লিখেছ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38