ভিডিওগ্রাফি- বিকেল বেলায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুন্দর দৃশ্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

বিকেলের শুভেচ্ছা সবাইকে।

প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ব্যস্ততম সময় পার করতেছেন এবং কর্মব্যস্ততা নিয়ে সকলেই পরিবার পরিজনকে নিয়ে অনেক ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি ব্যস্ততা নিয়েই তো জীবন। ব্যস্ততা থাকলেও কিন্তু সময়টা বেশ ভালই যাচ্ছে সৃষ্টিকর্তার রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে বুধবার আমাদের কাজের সপ্তাহিক শেষ দিন। তাই সবাই চেষ্টা করি সকাল সকাল পোস্ট গুলো সেরে নেওয়ার। কিন্তু সকাল থেকে একটা কাজের মধ্যে ঝামেলায় পড়ে গেছি। হঠাৎ করে গুগল একাউন্টটা ভুলের মধ্যে রেসেটে চলে গেল। তাই নিয়ে খুব টেনশনে ছিলাম। আসলে কোন কিছু না বুঝে হুট হাট নাড়াচাড়া করা ভালো না। বিপদে পড়তে হয় না বুঝে কোন কিছুতে ক্লিক করলে।

beach.jpg

WhatsApp Image 2023-07-19 at 15.37.54.jpg

তো দুপুরে খাওয়া-দাওয়া করেই চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করব বলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিডিওগ্রাফি। যদিও চেষ্টা করি আপনাদের সাথে ভিন্ন কিছু শেয়ার করার প্রতি সপ্তাহে। সপ্তাহের সাত দিনে ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। তাই আজকে আপনি আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করব। আজকের ভিডিও হচ্ছে সবার প্রিয় একটি স্থান কক্সবাজার সমুদ্র সৈকতের একটি বিকেল বেলার দৃশ্য। কারণ বিকেল বেলায় নদীর পাড়ে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। যদি সে বিকেল বেলায় ঘোরাঘুরির সময় যদি এমন সুন্দর একটা স্থান হয় তাহলে তো সময়টা দারুন যায়। যদিও সেই দিন সময়টা সোমবার ছিল। মনে করেছিলাম লোকজন একটু কম হবে। আসলে দিন যতই যাচ্ছে ততই কক্সবাজার সমুদ্র সৈকতের লোকজনের সমাগম অনেক বেড়ে যাচ্ছে। অনেক ভালো লাগছিল যেহেতু বর্ষাকাল পানি থৈ থৈ করছিল সাগরের মধ্যে। তো সেই সুন্দর মুহূর্তের একটি ভিডিও নিয়েছিলাম। আমি সেই ভিডিওটি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন।

প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কারণ এমন সুন্দর একটি মুহূর্ত কারো ভালো না লেগে থাকতে পারে না। যেহেতু জায়গাটি সবার প্রিয় একটি জায়গা। তাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা মতামত দিয়ে জানালে বেশ ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar
লোকেশনকক্সবাজার সমুদ্র সৈকত


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

Sort:  
 3 years ago 

অনেকদিন আগে কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছিলাম বিকেল মুহূর্ত টা দারুন। সবাই এসে তাদের সুন্দর মুহূর্ত উপভোগ করে থাকে বিকেলের সুন্দর মুহূর্ত উপভোগ করতে কেনা পছন্দ করে। যেমনটা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক ভালো ছিল আপনার ভিডিওগ্রাফি।

 3 years ago 

অনেক ভালো লাগে ভাইয়া এই বর্ষাকালের সিজনেও অনেক মানুষের আনাগোনা দেখতে পাওয়া যাচ্ছে।

 3 years ago 

বিকেল বেলায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুন্দর দৃশ্য আমাদের মাঝে শেয়ার করেছেন। বিকাল বেলার খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন। দেখে ভালো লাগলো। বিকাল বেলার সমুদ্র সৈকতের কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জি আপু কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে অনেক ভালো লাগে বিশেষ করে বিকেল বেলায়।

 3 years ago 

বিকেল বেলায় পদ্মা নদীর পাড়ে গিয়ে যে ফিলিংস পাই খুব ভালো লাগে ইচ্ছে করে যেন বাড়িতে না ফিরে যায়।
আর যদি এমন আবহাওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকত হয় তাহলে তো কোন কথাই নেই।
আপনার ভিডিওগ্রাফিটি খুব ভালো লাগলো আমার কাছে।

 3 years ago 

আপনি ঠিক বলছেন অন্যান্য জায়গার তুলনায় সমুদ্র পাড়ে কিংবা নদীর পাড়ে সময় কাটাতে ভীষণ ভালো লাগে।

 3 years ago 

সমুদ্র সৈকতের সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে বিকেলবেলা। যখন সূর্যাস্ত হয়ে যাচ্ছে ঠিক তখন প্রকৃতির সুন্দর রূপ মুগ্ধ করে সবাইকে। আর সাগর মানেই হচ্ছে আনন্দের আরেক বহিঃপ্রকাশ। আপনি খুব সুন্দর ভাবে কক্সবাজার সমুদ্র সৈকতের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে দেখে খুবই ভালো লাগছে।

 3 years ago 

যখন সূর্য অস্ত যাই তখন আকাশের খুব সুন্দর লাল বর্ণ দেখে বেশ ভালো লাগে।

 3 years ago 

মাঝে মধ্যে টিপ খেয়ে আমারও এমনটা হয়ে যায়। যাই হোক সমুদ্রসৈকতে খুব সুন্দর সময় অতিক্রম করেছেন। সমুদ্রের পাড়ে দাঁড়ালে মন এমনিই ভালো হয়ে যায়। যদি আমি এভাবে একটু সময় কাটাতে পারতাম।

 3 years ago 

চলে আসো কক্সবাজার সমুদ্র সৈকতে ঘোরার জন্য পাশে তো আমি আছি দেখা হবে আসলে।

 3 years ago 

আপু, এবার আমার বাইক ট্যুরের টার্গেট হচ্ছে কক্সবাজার ভ্রমণ। সেপ্টেম্বরে আপনার ভাবি ছুটি পেলেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ এটাই প্রত্যাশা করছি। আজ আপনার ভিডিওগ্রাফিতে কক্সবাজারের সুন্দর চিত্র দেখে মনটা কেমন আকুবাকু করছে। মনে হচ্ছে কখন অপেক্ষার প্রহর শেষ হবে আর কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য স্বচক্ষে দেখব। যাইহোক আপু, বিকেল বেলায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুন্দর দৃশ্য ভিডিওগ্রাফির মাধ্যমে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

বাইকে করে কি পুরো ফ্যামিলি ট্যুরে আসতে পারবেন ভাইয়া? তবে বাইকে করে বা বাসে করে যেটাতে হবেই হোক চলে আসেন আপনাদের জন্য শুভকামনা রইল।

 3 years ago 

বিকেলের কক্সবাজার তো দেখতে অন্যরকম লাগে। আপনি ভিডিওগ্রাফির মাধ্যমে কক্সবাজার বিকেলের দৃশ্যের খুব সুন্দর কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করলেন। আপনার ভিডিওগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আমার ভিডিও টি আপনার এত ভালো লাগার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 63156.33
ETH 1678.97
USDT 1.00
SBD 0.41