ভিডিওগ্রাফিঃ- আদিলার গানের একটি ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন বন্ধুরা,

আশা করি পরিবার-পরিজনকে নিয়ে সুস্থ আছেন এবং ভালো সময় কাটাচ্ছেন? আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালো আছি পরিবার পরিজনকে নিয়ে। আমি আপনাদের সাথে যুক্ত আছি সুদূর কক্সবাজার শহর থেকে। সব সময় বাংলা ভাষায় ব্লগিং করতে পারি বলে এতই ভালো লাগে বলে হয়তো বুঝানো যাবেনা। আমাদের মাতৃভাষা বাংলা ভাষার কথা বলার স্বাদ অন্য রকমের। তাই সব সময় বাংলা ভাষায় ব্লগিং করতে পারি বলেই অনেক বেশি ভাগ্যবান একজন মানুষ মনে করি নিজেকে। বন্ধুরা আজকে আবার উপস্থিত হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগ ভালোই লাগবে আপনাদের কাছে। প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার।

Untitled design (2).jpg

আজকে আমি একটি ভিডিও শেয়ার করব। যেটি আমার মেয়ে আদিলার গাওয়া একটি গানের ভিডিও। কিছুদিন আগে মেয়ের বাবার অফিসে একটা প্রোগ্রাম ছিল। তো সেখানে সারাদিন কাটিয়েছিলাম। সেখানে খেলাধুলা খাওয়া দাওয়া কালচারাল প্রোগ্রাম পুরস্কার বিতরণী সবকিছু মিলিয়ে বেশ জমজমাট একটি সময় কাটিয়েছিলাম। অবশ্যই সেখানে আমার মেয়েরা খেলাধুলা করছিল এবং কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। সেখানে আদিলা গান গেয়েছিলেন একটি দেশাত্মবোধক গান। সেই গানটি আমি ভিডিও করেছিলাম। আজকে আমি চেষ্টা করব সেই গানের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার। আপনারা তো জানেন বন্ধুরা বিভিন্ন সময় আমি বিভিন্নভাবে ভিডিও গুলো করার চেষ্টা করি।

p.jpg

বলতে পারেন ফটোগ্রাফির চেয়ে ভিডিও করার নেশা আমার অনেক বেশি। যদিও আগে মাঝে মধ্যে YouTube এ ভিডিও আপলোড করতাম কিন্তু ব্যস্ততার কারণে এখন আর করা হয় না। তাই চেষ্টা করতাম ভিডিওগুলো সংগ্রহ করার। শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি সুন্দর কোন টপিকস খুঁজে পেলে ভিডিও গুলো সংগ্রহ করার। সেই ভিডিও গুলো যখন আপনাদের সাথে শেয়ার করি আপনারা এত সুন্দর সুন্দর ফিডব্যাক দেন অনেক ভালো লাগে। আবারও উৎসাহিত হয়ে নতুন কোন ভিডিও সংগ্রহ করার চেষ্টা করি।

p1.jpg

আমি আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আমার হাজবেন্ডের অফিসের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম যেটা ফ্যামিলি টুগেদার ছিল। বিশাল আয়োজন ছিল সবাই সবার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে সেখানে অংশগ্রহণ করেছিলেন। আমরাও বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম। খুব সুন্দর এবং ভাল লাগার একটি মুহূর্ত ছিল। সবাই মিলে অনেক আড্ডা খাওয়া দাওয়া গান সবকিছু মিলিয়ে বলতে হয় দারুণ একটি সময় ছিল। সেই মুহূর্তের কিছু ফটোগ্রাফি আমি সংগ্রহ করেছিলাম যেগুলো আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব।

তাহলে আজকে আমার মেয়ের গানের ভিডিওটি দেখে আসি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা—------

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কারণ এমন সুন্দর একটি মুহূর্ত কারো ভালো না লেগে থাকতে পারে না। তাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও মতামত দিয়ে জানালে বেশ ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ভিডিওগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিআদিলার গানের একটি ভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar
Location-UNHCR-Office Cox's Bazar


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Sort:  
 2 years ago 

সত্যিই আপু এমন সুন্দর মুহূর্ত ভালো না লেগে থাকতে পারে না। আপনার মেয়ের গান খুব সুন্দর উপভোগ করলাম। মাঝেমধ্যে আপনার মেয়ের সুন্দর কন্ঠে গান কিন্তু আমাদের সাথে শেয়ার করতেই পারেন আপু। ছোট মামনির জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া ও ভালোবাসা রইলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভীষণ ভালো লাগার একটি মুহূর্ত ছিল আপু দোয়া করবেন সব সময়।

 2 years ago 

প্রথমেই আপনার মেয়ে আদিলার জন্য শুভকামনা করছি আপু। আমাদের দেশটা স্বপ্নপুরী গানটি আমি আগেও শুনেছি আবার আপনার মেয়ের কন্ঠে শুনে বেশ ভালো লাগলো। তবে আপনার মেয়ের প্রশংসা করতেই হয় আপু সে কিন্তু খুবই সুন্দর ভাবে এই অল্প বয়সে গান গাইতে পারে। ফ্যামিলি সহ সবাই দেখতেই পাচ্ছি ওইদিন আপনারা অনেক বেশি মজা করেছিলেন। সুন্দর একটি ভিডিওগ্রাফি এবং ওই ইভেন্টের কিছু অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া পুরো গানটি শুনলেন অনেক উৎসাহ দিলেন ভালো লাগলো।

 2 years ago 

প্রথমেই আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া এবং শুভ কামনা। আদিলার গাওয়া গানটি আমাদের সবার অনেক বেশি প্রিয় একটা গান। আপনার মেয়ের কন্ঠে গানটি শুনে ইতিমতো মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর গেয়েছে আপু। ছোট বেলায় এই গানটি আমরা সকলেই অনেক বেশি গাইতাম। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

বেশ ভালো লেগেছে আপনার এত সুন্দর অনুপ্রেরণামূলক লেখাগুলো পড়ে।

 2 years ago 

ফটোগ্রাফি করতেও আমার যেমন ভালো লাগে। এই ভিডিওগ্রাফি করতেও ভালো লাগে। আপনি সব সময় চেষ্টা করেন ভিডিও সংগ্রহ করার জন্য। এখনতো মাধ্যম পেয়ে গেছেন আমাদের মাঝে ভাগ করে নেওয়ার।আদিলার গানের ভিডিওটি বেশ চমৎকার ছিল।আপনি হাজবেন্ডের অফিসের প্রোগ্রামে অংশগ্রহণ করে বেশ সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। আমাদের ও ভীষণ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফটোগ্রাফি করতে এবং ভিডিও করতে বেশ ভালোই লাগে। গানটা শুনে আপনার ভালো লাগার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে বাচ্চারা এধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলে তাদের সাহস বাড়ে এবং সবদিকে মনোযোগী হয়ে ওঠে। তাছাড়াও বাচ্চাদের জন্য বাবা মায়ের যথেষ্ট গর্ব বোধ হয়। আমি এধরনের অনুষ্ঠানে অংশনেয়াকে ভীষণ ইতিবাচক দিক হিসেবে দেখি। তাছাড়াও আদিলা বেশ চমৎকার গান পরিবেশন করেছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার পোস্ট উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম ঠিক বলেছেন এই ধরনের অংশগ্রহণ বাচ্চাদের জন্য ভবিষ্যত জীবনে ইতিবাচক ভূমিকা রাখে।

 2 years ago 

ওয়াও মেয়ে তো দেখি অনেক বড় হয়ে গেছে ৷ তার গানের গলা আর বাজনার তালে তালে ওহ দারুন ৷ আদিলা মা আরও অনেক বড় হোক এমনটাই প্রতার্শা ৷ আপু আপনি মা হিসেবে অনুপ্রেয়না দিয়ে যাবেন আর পাশে থাকবেন ৷ গানটি অনেক সুন্দর ছিল ৷

 2 years ago 

অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর উৎসাহ পেয়ে ধন্যবাদ।

 2 years ago 

সময়ের সাথে সাথে আমাদের ব্যস্ততা অনেক বেড়ে যায়। আর ভালো লাগার কাজগুলো আর করা হয়ে ওঠে না। যাইহোক আপু আপনার মেয়ে সত্যি দারুন গান করেছে। মায়ের মতই তার গলাও বেশ মিষ্টি। আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু অনেক খুশি হলাম আপনার কথা শুনে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু বাংলা ভাষায় কথা বলার স্বাদ অন্যরকম ।আদিলার দেশত্ব পদক গানটি আসলেই আমার কাছে অনেক ভালো লেগেছে ।আমাদের দেশটা স্বপ্নপুরী এই গানটা আমরা ছোটকালে অনেক গিয়েছি। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলছেন আপু এই গানটি আমারও অনেক প্রিয় একটি গান।

 2 years ago 

আমাদের দেশটা স্বপ্নপুরী এই গানটি এমনিতেই আমার কাছে খুবই ভালো লাগে শুনতে। আপু আপনার মেয়ের কন্ঠে অসাধারণ লাগছে গানটি। খুবই ভালো লাগলো শুনে। আপনার মেয়েও তো মাশআল্লাহ অনেক বড় হয়েছে। আদিলার জন্য অনেক অনেক দোয়া রইলো।

 2 years ago 

সময় দিয়ে গানটি শুনলেন আপু অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার দেশটা স্বপ্নপুরী! আহা! কতদিন পরে শুনলাম গানটা। ভাগ্নী তো দেখছি ভালো গান গাইতে পারে আপু। তারউপর সবার সামনে গিয়ে গান বলাটাও কঠিন। খুব ভালো লাগলো আপু। 🌼

 2 years ago 

গানটি সেই মধুর! শুনতে অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62055.71
ETH 1734.96
USDT 1.00
SBD 0.39