ভিডিওগ্রাফিঃ- একটি ফুল বাগান থেকে নেওয়া ভিডিও।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভ সকাল

বন্ধুরা সবাই কেমন আছেন? প্রিয় আমার বাংলা ব্লগ পরিবারের সকল ব্লগার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভাল আছেন। সৃষ্টিকর্তার অসীম কৃপায় আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। প্রিয় কমিউনিটির সকল সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা লেখার শুরুতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগিং এ। বন্ধুরা চেষ্টা করি সব সময় ভিন্ন ভিন্ন টপিক্স আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই ধারাবাহিকতায় আমি আজকে আবার উপস্থিত হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিডিওগ্রাফি। প্রতি সপ্তাহে বন্ধুরা আমি চেষ্টা করি একটি করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। আপনাদের কাছ থেকে বেশ সুন্দর সুন্দর সাড়া পাই তাই আরো বেশি উৎসাহিত হয়ে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করার চেষ্টা করি।

f.jpg

আজকে আমি যে ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে একটি ফুল বাগানের ভিডিওগ্রাফি। ভিডিও টি আমি নিয়েছিলাম আমাদের বাসার পাশের জেলা পরিষদ ভবনের আঙ্গিনা থেকে। আসলে পাশাপাশি সব অফিস আদালত থাকার কারণে একটু সুবিধা হয়। ছোট মেয়েকে স্কুলে প্রবেশ করে দিয়ে সোজা চলে গিয়েছিলাম একটি নার্সারিতে। সেখান থেকে আমার বড় মেয়ে নিয়ে যায় আমাকে জেলা পরিষদ ভবনে। তারা সেখানে তাদের আব্বুর সাথে সাইকেল চালাতে যাই। আমাকে মেয়ে বলল মা ওখানে খুব সুন্দর সুন্দর ফুল আছে। আমাকে মেয়ে জোর করে নিয়ে গেল ফুল গুলো দেখার জন্য এবং ফটোগ্রাফি নেওয়ার জন্য। যেহেতু আমি সব সময় ফুলের ফটোগ্রাফি গুলো করে থাকি সেটা মেয়ে অবশ্যই বুঝতে পারে। তাই আমি মেয়ের সাথে জেলা পরিষদ যেয়ে প্রথমে তো থমকে দাঁড়ায় গেছি। কারণ এত সুন্দর করে ফুল বাগানে সাজানো হয়েছে।

f2.jpg

সত্যি সরাসরি না দেখলেই বুঝা যাবে না এত সুন্দর। যেখানে বিভিন্ন ধরনের ফুল গুলো রাখা হয়েছিল। তাছাড়াও এমন সুন্দর ফুল বাগানে একজন পরিচর্যাকারি কাজ করছিল তা দেখে আরও বেশি ভালো লেগেছে। ফুল বাগানের সৌন্দর্য তখনই বৃদ্ধি পায় যখন সে ফুল বাগানকে নিয়মিত পরিচর্যা করা হয়। পরিচর্যার কারণে সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। তাই একজন কেয়ারটেকার সেই ফুল বাগানকে খুব সুন্দর করে পানি দিচ্ছিল। যে বিষয়টি আমাকে অনেক বেশি মুগ্ধ করে। তো ওই আংকেল আমাকে সেখান থেকে কিছু ফটোগ্রাফি নেওয়ার সুযোগ দিল। আমিও ভিতরের প্রবেশ করে বেশ কিছু ফটোগ্রাফি নিলাম। চিন্তা করলাম আসলে এত সুন্দর একটি ফুলের বাগান একটি ভিডিওগ্রাফি না করলে কি করে হয়।

f3.jpg

সেই চিন্তাধারা থেকে কয়েকটি ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমি। সেগুলোর মাধ্যমে আমি আজকে আপনাদের সাথে ব্লগ করার জন্য উপস্থিত হয়েছি। তাহলে চলুন বন্ধুরা আমার আজকের ভিডিওগ্রাফি টি আপনাদের কেমন লাগে দেখে আসি—--------------

f1.jpg

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কারণ এমন সুন্দর একটি মুহূর্ত কারো ভালো না লেগে থাকতে পারে না। তাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও মতামত দিয়ে জানালে বেশ ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Sort:  
 2 years ago 

ফুলবাগান থেকে অনেক সুন্দর ভিডিও ধারণ করেছেন আপনি। আপনার এই অসাধারণ ভিডিও ধারণ আমার কাছে বেশি ভালো লেগেছে। এখন ফুলের সময় শীতকালে বিভিন্ন প্রকার ফুলের দেখা মিলে আমাদের দেশে। তবে তার উচ্চ নার্সারি যদি নার্সারিতে অথবা কোন বাগানে প্রবেশ করা যায় ঠিক এভাবে অনেক ফুলের দেখা মিলে তাই ইচ্ছে করে ফটোগ্রাফি করি বা ভিডিও ধারণ করি। আপনার ভিডিওটা ছিল জাস্ট অসাধারণ।

 2 years ago 

শীতকাল সিজনের ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে ভাইয়া।

 2 years ago 

ফুল সবসময়ই আমার ভীষণ ভালো লাগে।
জেলা পরিষদ ভবন থেকে সংগ্রহ করা ছবি এবং ভিডিওগ্রাফী অসাধারণ হয়েছে। আর চমৎকার বর্ননার মাধ্যমে উপস্থাপন করেছেন আপু। ছবিগুলো ভীষণ পরিষ্কার দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার ছবি এবং ভিডিও পরিবেশন করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সত্যি ভাইয়া জায়গাটি খুব সুন্দর ছিল। ভিডিওগ্রাফির চেয়ে সরাসরি আরো অনেক বেশি সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুল আমাকে একটু বেশি টানে। ফুলের নার্সারিতে গিয়ে চমৎকার চমৎকার ফটোগ্রাফি এবং সাথে অনেক সুন্দর ভিডিওগ্রাফি করেছেন। চিনা পিংক মুলক ফুল গাঁদা এবং চন্দ্রমল্লিকা ফুল গুলো দেখে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ভাইয়া এই ফুল গুলো দেখতে আসলেই খুব সুন্দর।

 2 years ago 

ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন আর সেই ফুল বাগানের ভিডিওগ্রাফি আহ কি অসাধারণ দৃশ্যগুলো।এত সুন্দর একটি ভিডিওগ্রাফি সবার সাথে শেয়ার করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপু খুশি হলাম আমার ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে জানতে পেরে।

 2 years ago 

চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে এবং সাথে খুব সুন্দর ভিডিওগ্রাফিও করেছেন। চন্দ্রমল্লিকা ফুল এবং গাঁদা ফুলের ভিডিওগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে দেখার জন্য।

 2 years ago 

দারুণ একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার দিয়েছেন আপু। আমার ভালো লেগেছে। আপনার বাসার পাশে জেলা পরিষদের বাগানে ভিডিওটি করেছেন যেনে ভালো লাগলো। আপনাদের জেলা পরিষদের কর্তাদের রুচি আছে। সরকারি কোন প্রতিষ্ঠানে এরকম রুচিশীল কাজ খুব কম দেখা যায়। ধন্যবাদ আপু, আমাদের সাথে শেয়ার দেয়ার জন্য।

 2 years ago 

আমার বাসার পাশে সব সরকারি অফিস আপু। আর অফিস গুলোর সামনে খুব সুন্দর ফুলের বাগান দেখলে খুব ভালো লাগে।

 2 years ago 

শীতকাল আসলে যেন চারিদিকে ফুলের সমরহ লক্ষ্য করা যায়। আপনার শেয়ার করা ফুলের এই ভিডিওগ্রাফি টা আমার কাছে খুবই ভালো লেগেছে। শীতকালে আমার কাছে সব থেকে সুন্দর ফুল বলে মনে হয় বিভিন্ন প্রজাতির গাঁদা ফুল গুলোকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আমার ভিডিওটি ভালো লাগার জন্য।

 2 years ago 

ফুল বাগানে ঘুরতে গেলে দারুন সব ফুল দেখে ভালো লাগে। আর এই ফুলগুলোর ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে তেমনি ভিডিওগ্রাফি করতেও ভালো লাগে। ভিন্ন ধরনের একটি পোস্ট দেখে ভালো লাগলো আপু।

 2 years ago 

একদম আপু ফুলের ফটোগ্রাফি গুলো করতে বেশ ভালো লাগে। সাথে যদি ভিডিও নিতে পারি তাহলে তো আরো দারুন।

 2 years ago 

ফুল হচ্ছে ভালবাসার আর ফুল সবাই পছন্দ করে। আপনি খুব সুন্দর কিছু ফুল এবং বাগানের চমৎকার ফটোগ্রাফি করেছেন এবং ভিডিওগ্রাফি করেছেন। তবে আপনার ফুল গুলো এবং ভিডিওগ্রাফি সত্যি অসাধারণ হয়েছে। আসলে অফিস-আদালাইতে জায়গা গুলোতে বিভিন্ন ধরনের ফুল গাছ ও অন্যান্য গাছ রোপন করে এ কারণে জায়গা গুলো ভালই লাগে। সত্যি বলতে আপনার ভিডিওগ্রাফিটি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি যেমন করতে ভালো লাগে ভিডিও নিতে ও ভালো লাগে আপু। সময় দিয়ে দেখলেন অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39