ভিডিওগ্রাফি ||ছোট বাচ্চাদের নিয়ে বিল দেখতে যাওয়ার ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240625_173111.jpg

ঈদের ছুটিতে গিয়েছিলাম মামা বাড়িতে। আর মামা বাড়িতে অনেকদিন পর গিয়েছিলাম আসলে অনেকদিন হলো মামা বাড়িতে যাওয়ার কথা ছিলো কিন্তু যাওয়া হয় না। আর এবার ঈদের খুশি ভ্রমণ করেছি মামা বাড়ি। এবার যখন ঈদের ছুটিতে মামাবাড়িতে গিয়েছিলাম এবং আমাদের আত্মীয়-স্বজন সকলেই প্রায় এসেছিল অনেক আনন্দের সাথে সেই দিনগুলো পার করেছি বিশেষ করে মামাতো ভাই খালাতো ভাই এবং অন্যান্য ছোট বাচ্চাদের সাথে নিয়ে আমি বিল দেখতে গিয়েছিলাম। আসলে মামা বাড়িতে আসলেই এই বিলে দেখার জন্য আমরা ঘোরাঘুরি করতাম। এখানে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। যার কারণে অনেকদিন পর মামা বাড়িতে এসে এই বিল দেখতে আসার ইচ্ছা আমার হচ্ছিল। যার কারণে আমি যখন এই বিলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, তখন ছোট ছোট বাচ্চারাও আমার সাথে যাওয়ার জন্য বায়না করতেছিল আর ওদের মুখে হাসি ফোটানোর জন্যই আমি রাজি হয়ে গেলাম। ওদের সাথে নিয়েই এই বিল দেখতে এসেছিলাম। আসলে অনেক বড় ফসলের মাঠ পেরিয়ে আসতে হয়। তারপরেও ফসলের মাঠের মাঝে সুন্দর একটি রাস্তা রয়েছে। যার কারণে হেঁটে যেতে আমার খুবই ভালো লাগতে ছিলো,তাই এই ভ্রমণের আনন্দময় মুহূর্তের কিছু ভিডিওগ্রাফি করে রেখেছিলাম। আপনাদের মাঝে আজকে তাই এই ভিডিওগ্রাফিটি শেয়ার করলাম।


IMG_20240625_173120.jpg

ছোট বাচ্চাদের নিয়ে বিল দেখতে যাওয়ার ভিডিওগ্রাফি👇

ছোট ছোট বাচ্চারা প্রচুর পরিমাণে দুষ্ট ওদের নিয়ে আনন্দময় মুহূর্তগুলো আমার খুবই ভালো লেগেছে। হাসাহাসি আনন্দের সাথে সময়টা পার করেছি। আসলে ওরা যে পরিমাণ দুষ্ট ওদের কথা বলে যেন কোন লাভই হচ্ছিল না। বারবার যেন দুষ্টামি করে যাচ্ছিল। তারপরেও ওদের সাথে আমার সময়টা খুব আনন্দের সাথে কেটেছে। যার কারণে ওদের নিয়ে বিল দেখতে আসার মুহূর্তটা আমার খুবই ভালো লেগেছে। আর এই সবুজ প্রকৃতির মাঝে কিছু মুহূর্ত উপভোগ করতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। সবুজের ঘাসের এই ফসলের মাঠ আর এই সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে যাওয়ার মুহূর্তটা অসাধারণ ছিল।


IMG_20240625_173145.jpg

IMG_20240625_173130.jpg

অনেকদিন পর মামা বাড়িতে ভ্রমণ করলাম।আর স্মৃতিময় বিলে আসার মুহূর্তটা অনেক ভালো লেগেছে। বিশেষ করে এই বিলে নৌকায় করে অনেক ভ্রমণ করেছি আর মামা ও নানার সাথে এই বিলে মাছ ধরার মুহূর্তগুলো যেন বারবার মনে পড়তে ছিল আসলে স্মৃতিময় দিনগুলোর কথা খুবই মনে পড়ে যখন সেই জায়গাটিতে আমরা ভ্রমণ করি আর এই মুহূর্তগুলো আমার অনেক আনন্দের সাথে কেটেছে। যাই হোক অনেকদিন পর মামাবাড়িতে ভ্রমণের মুহূর্তটা আমার খুবই ভালো লেগেছে। তাই ভিডিওগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার ভিডিওটি দেখতে পেয়ে আপনাদেরও ভালো লাগবে।🙏🎥🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণভিডিওগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ছোট বাচ্চাদের নিয়ে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছেন। আপনি মামার বাড়িতে ভ্রমণ করতে গিয়েছেন এবং সেখান থেকে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘুরতে গিয়েছেন। খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন সেখানে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

মামা বাড়িতে গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো ভাইয়া। এরকম পরিবেশে সময় কাটাতে অনেক ভালো লাগে। আর সাথে যদি হয় সবাই তাহলে তো কথাই নেই। বাচ্চাদের নিয়ে বিল দেখতে যাওয়ার ভিডিওগ্রাফি দেখে ভালো লাগলো।

 2 years ago 

এবার ঈদের ছুটিতে মামা বাড়ি বেড়াতে গিয়ে সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। ফসলের মাঠ পেরিয়ে ছোট বাচ্চাদের কে সাথে নিয়ে বিল দেখতে গিয়েছিলেন। তবে ফসলের মাঠের মধ্যে সুন্দর রাস্তা থাকলে তার মধ্যে হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগে। ছোট বাচ্চাদের কে সাথে নিয়ে বিল দেখার সময় অনেক সুন্দর ভিডিও ধারণ করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ছোট বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে বের হলে তারা অনেক বেশি খুশি হয়ে যায়। আপনার মামাতো ভাই বোন এবং খালাতো ভাই বোনদের কে নিয়ে বিলের মধ্যে ঘুরতে গিয়েছিলেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।আর আপনি ছোট বাচ্চাদের নিয়ে বিল দেখতে যাওয়ার ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ধারণ করা ভিডিও ক্লিপ টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

ছোট বাচ্চাদের সাথে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন দেখছি। অনেক অনেক ভালো লাগলো আপনার এই মুহূর্তটা দেখে। যেখানে ছোট্টবাবু রা কত সুন্দর খেলাধুলা করছে। এই মুহূর্তে তাদের আনন্দঘন মন মানসিকতা আর মুখের কথাগুলো আরো ভালো লাগে।

 2 years ago 

ছুটিতে ঈদের ছুটিতে মামা বাড়িতে ভ্রমণ করা মুহূর্ত অসাধারণ ছিল। বিশেষ করে ছোটদের নিয়ে বিলে যাওয়ার এই মুহূর্তের ভিডিওটি দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগলো।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপনার ব্লগটি পড়ে। যেহেতু অনেকদিন পরে মামার বাড়ি গেলেন। সেই সুযোগে আপনি অনেক ভাই-বোনদের সাথে বিলে ঘুরতে গেলেন। এমন সুন্দর একটি মুহূর্ত আপনি ক্যামেরায় বন্দি করে নিলেন তাছাড়া ভিডিওগ্রাফি করলেন। বেশ ভালো লাগলো আপনার শেয়ার করা ভিডিও এবং ফটোগ্রাফি দেখে।

 2 years ago 

ছোট বাচ্চাদের নিয়ে আমার ঘুরতে খুব ভালো লাগে। ছোট বাচ্চাদের ঘুরতে নিয়ে গিয়ে সেখানে অসাধারণ ভাবে একটি ভিডিওগ্রাফি ধারণ করেছেন। আপনার ভিডিও গ্রাফিটি দেখে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি ভিডিওগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63135.41
ETH 1874.54
USDT 1.00
SBD 0.37