ভিডিওগ্রাফি:)- হলুদ রঙের জবা ফুলের ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago
হলুদ রঙের জবা ফুলের ভিডিওগ্রাফি।
"ভালোবাসি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে"
Blue Beach Travel Poster Instagram Post_20240121_092456_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

Vs68WyhR4ueSwjq86pRgeN6Atx3thm2gc9L8fVi5dQ9kDQ1QnbVVfagicfJaQUaZ3b7x6yUUQZp51N6wvYh7hbWM6sB2UYCMJ5oLKobXVT...oYov44fzsSqLWoBKKxXSHKRDX8qDHxf2Tg9jASmFwTF1x4mNnnTBnj2wAfN6EvGap6RHDfZZpQMurWzMq3GkGNnEQgSQUCztd7wKPqEDx9k2JRCKEqmahfpEWA.png

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে শীতের সকালের শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। ভিডিওগ্রাফি:)- হলুদ রঙের জবা ফুলের ভিডিওগ্রাফি।

IMG20231226143404-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি ৯
হলুদ রঙের জবা ফুল।
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

ফুল কম বেশি সবাই পছন্দ করেন। আমাদের সব চেয়ে পরিচিত ফুলের নাম হচ্ছে জবা ফুল। জবা ফুল গুলো বিভিন্ন ধরণের রয়েছে। সাদা লাল হলুদ গোলাপি আরও অনেক গুলো রয়েছে। সব থেকে লাল রঙের জবা ফুল গুলো সবার বাড়িতে দেখা যেতো। যদিও এখন কম দেখা যায়। তবে কম বেশি সবার বাড়িতেই রয়েছে। জবা ফুলের মধ্যে থেকে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে সাদা রঙের জবা ফুল গুলো। কয়েকদিন আগে আমি একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে ভিতরে দেখতে পেলাম অনেক বড় একটি জবা ফুলের গাছ। গাছ টিতে হলুদ রঙের জবা ফুল ফুটেছে।

IMG20231226143448_01-01.jpeg

IMG20231226143357-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি ৯
হলুদ রঙের জবা ফুল।
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

জবা ফুল গুলো কে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিলো। গাছটিকে পাঁচ থেকে ছয়টি ফুল ফুটেছে। আর বেশ কয়েকটি কলি রয়েছে। মনে হচ্ছে এক দুই দিন পরে ফুল গুলো ফুটবে। আমি আমার মতো করে কয়েকটি হলুদ রঙের জবা ফুলের ফটোগ্রাফি করলাম। ফুল গুলো যতই দেখছি ততই বেশি মুগ্ধ হয়ে যাচ্ছি। এর পরে আমি ছোট একটি ভিডিও করে নিলাম। আপনাদের কে দেখানোর জন্য। আসলে আমার চোখে যা ভালো লাগে তাই আপনাদের কে উপহার দেওয়ার চেষ্টা করি। নিচে হলুদ রঙের জবা ফুলের ভিডিও লিংক শেয়ার করলাম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের মতামত আশা করছি। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আল্লাহ হাফেজ!

"ভিডিও লিংক"

"ভিডিও লিংক ইউটিউব"

বিভাগভিডিওগ্রাফি।
ডিভাইজrealme 9
বিষয়হলুদ রঙের জবা ফুলের ভিডিওগ্রাফি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ভিডিওগ্রাফি@limon88


Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

1691561447609.png

আমার পরিচয়
1703595702061.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 3 years ago 

জবার রংটি জাস্ট অসাধারন। আজকাল কত জাতের আর কত রং এ্র যে জবা ফুলে দেখা যায় তার হিসাব রাখা কঠিন। রেস্টুরেন্ট এ খেতে গিয়ে বেশ সুন্দর ভিডিও গ্রাফি করেছেন জবা ফুলের । আমার কাছে বেশ ভালো লেগেছে ভিডিওগ্রাফিটি। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

জবা ফুলের ভিডিওগ্রাফি দেখে খুবি ভালো লেগেছে। এতো সুন্দর ভাবে ভিডিও গ্রাফি করেছেন।ফুল গুলো অনেক ভালো লেগেছে আমার। আমি ফুল অনেক পছন্দ করি যার কারণে আপনার ভিডিওগ্রাফি দেখে আরো বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি ফুল পছন্দ করেন জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভিডিওগ্রাফটি খুবই চমৎকার হয়েছে। তবে হাইব্রিড প্রজাতির অনেক জবা ফুল রয়েছে, যেগুলো দেখতে অনেক চমৎকার হয়। আমি নিজেও মাঝে মাঝে বিভিন্ন নার্সারিতে গেলে বিভিন্ন রকম হাইব্রিড প্রজাতীয় জবা ফুল দেখতে পাই এবং ভিডিওগ্রাফি করে সেগুলো ইউটিউবে শেয়ার করে থাকি। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চমৎকার বলেছেন ভাইয়া। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জবা ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তবে জবা কিন্তু বিভিন্ন রঙের হয়ে থাকে। আপনি আজকে রঙিন জবা ফুলের ভিডিওগ্রাফি করেছেন। ভিডিওগ্রাফি টা বেশ সুন্দর করেই করেছেন। ভিডিওর মধ্যে ফুল গুলো বেশ চমৎকার দেখাচ্ছে। এত সুন্দর একটি ফুল আমাদের মাঝে ভিডিওগ্রাফি করে দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এত সুন্দর হলুদ জবা ফুলের ভিডিওগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। জবা ফুলগুলো এত সুন্দর লাগছে যে চোখই ফেরাতে পারছি না। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আকর্ষণীয় এই ফুলের সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রেস্টুরেন্টের ভিতরে এত সুন্দর একটি ফুলের গাছ যেহেতু রয়েছে সেহেতু মনে হচ্ছে রেস্টুরেন্টেও দেখতে বেশ সুন্দর। আপনি খুব সুন্দর একটি জবা ফুলের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। এখন বর্তমানে জবা ফুলের বিভিন্ন প্রজাতি রয়েছে আর প্রতিটা কালারই আমার কাছে অনেক ভালো লাগে। এই হলুদ কালারের জবা ফুল দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। আপনার ভিডিওগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছেও এখন ফটোগ্রাফির পাশাপাশি ভিডিওগ্রাফি করতে খুব ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ভিডিওগ্ৰাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি বলেন কিংবা ভিডিওগ্রাফি বলেন আমার কাছে খুব ভালো লাগে। সত্যি হলুদ রঙের জবা ফুল গুলো দেখতে খুবই সুন্দর ছিল। তাছাড়া ফুলের রং অসাধারণ ছিল। তো আপনি এক সাথে ফটোগ্রাফি শেয়ার করলেন। আবার ভিডিও শেয়ার করলেন আমার কাছে অনেক ভালো লেগেছে দেখে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64946.62
ETH 1941.30
USDT 1.00
SBD 0.37