সাদা কাঞ্চন ফুলের ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago
সাদা কাঞ্চন ফুলের ভিডিওগ্রাফি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

IMG_20231103_180642.jpg

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। যদিও আমি মোটামুটি খুব ব্যাস্ত সময় পার করতেছি। আমার ওয়াইফ অসুস্থ অনেকেই হয়তো জানেন। সবাই দোয়া করবেন যেনো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। সাদা কাঞ্চন ফুলের ভিডিওগ্রাফি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

IMG_20231103_180327.jpg

সাদা ফুল গুলো আমার খুব প্রিয়। যে কোন সাদা ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি কয়েকদিন থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে আছি আমার ওয়াইফ কে নিয়ে। মাঝে মধ্যে আমি ঔষধ নেওয়ার জন্য বের হই। আজকে সকালে যখন বের হলাম। তখন এই সাদা রঙের ফুল গাছটি চোখে পড়লো। যদিও আমি প্রথমের দিকে ফুলটির নাম জানতাম না।

তবে আমি একটু ফ্রি হয়ে নিলাম। এবার আমি ফুল গুলোর ধৈর্য্য সহকারে ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম। ফুল গুলো দেখতে অসাধারন লাগতেছিলো। আমার জানা মতে এই ফুলটিকে আমি আগে কখনো দেখিনি। নতুন নতুন ফুল গুলো দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। ফুল যে কত রকমের রয়েছে তা বলা খুব মুশকিল।

IMG_20231103_180625.jpg

এর পরে আমি ছোট করে ফুলের ভিডিওগ্রাফি করে নিলাম। আমার কাছে মনে হলো আমার মতো ও অনেকেই আছেন এই ফুলটিকে কখনো দেখেননি। আশাকরি ফুলটিকে ভিডিওগ্রাফির মাধ্যমে দেখলে আপনাদের সবার ভালো লাগবে। এর পরে আমি সেখানে থেকে হাসপাতালের ভিতরে গেলাম। তার পরে আমি ফুলটিকে নিয়ে গুগলের মধ্যে সার্চ করলাম। এর পরে ফুলটির নাম জানাতে পারলাম।

ফুলটির নাম হচ্ছে সাদা কাঞ্চন ফুল। এই ফুল গুলো বিভিন্ন ধরণের রয়েছে। তবে আমি এই ফুলটি নতুন দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ফুলটির নাম জানতে পেয়ে ভীষণ ভালো লেগেছে। লাল নীল এবং সাদা রঙের কাঞ্চন ফুল রয়েছে। ফুলটির পাপড়ি গুলো দেখতে অসাধারন লাগতেছে। নিচে সাদা কাঞ্চন ফুলের ভিডিওগ্রাফি শেয়ার করলাম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ভিডিও লিংক:-

ছবির বিবরণ
বিভাগভিডিওগ্রাফি।
ডিভাইজrealme 9
বিষয়সাদা কাঞ্চন ফুলের ভিডিওগ্রাফি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
IMG-20230802-WA0014.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

সাদা কাঞ্চন ফুল তো দেখি নাই ভাইয়া।আপনার মাধ্যমে একটু দেখার সৌভাগ্য হলো।সাদা ফুল আমারও ভীষণ প্রিয় সাদা। সাদা যে কোন ফুল দেখতে আমার ভীষণ ভালো লাগে। আপনার স্ত্রী অসুস্থ জেনে ভীষণ খারাপ লাগলো দোয়া করি।যেন দ্রুত সুস্থ হয়ে যায় আপনার স্ত্রী। আপনি ধৈর্য সহকারে ফটোগ্রাফি করছেন এবং অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন। ফুলটি দারুন সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি তো দেখে রীতিমতো মুগ্ধ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

সব সময়ই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

সচরাচর এই ধরনের রেয়ার কালারের কাঞ্চন ফুল চোখে মেলেই না।
যতদূর মনে পড়ে তিন বছর আগে নারায়ণগঞ্জ থেকে একটা নার্সারিতে দেখেছিলাম।
অনেকদিন পরে আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে কাঞ্চন ফুল দেখতে পেরে সত্যি অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আশা করছি ভাইয়া আপনার ওয়াইফের শারীরিক অবস্থা এখন আগের থেকেও ভালো হয়েছে । খুব শীঘ্রই আশা করি তিনি সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন । যাইহোক আপনি খুব সুন্দর একটি ফুলের ভিডিওগ্রাফি করেছেন । আসলে এই ফুলটি আমিও কখনো দেখিনি । ধন্যবাদ আপনাকে এবং চমৎকার একটি ফুলের ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ।

 3 years ago 

প্রথমেই আপনার স্ত্রীর সুস্থতা কামনা করছি। সাদা কাঞ্চন ফুলের ভিডিওগ্রাফিটি অসাধারণ হয়েছে। সাদা ফুলগুলো আমার কাছেও দেখতে খুবই আকর্ষণীয় লাগে। সাদা কাঞ্চনফুল আগে আমি কখনোই দেখি নাই। আপনার পোষ্টের মাধ্যমে সাদা কাঞ্চন ফুলের ভিডিওগ্রাফিটি দেখে খুবই ভালো লাগছে সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

দারুন একটি ভিডিওগ্রাফি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে কাঞ্চন ফুল আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। আসলে আমি এই ফুলটা দেখেছি কিন্তু নাম জানতাম না। তবে আপনার আজকের এ পোস্ট এর মধ্য থেকে তা জানার সৌভাগ্য হলো।

 3 years ago 

প্রথমেই ভাবীর সুস্থতা কামনা করছি। আপনি আজ চমৎকার ভিডিওগ্রাফি শেয়ার করলেন। সাদা কাঞ্চন ফুলের ভিডিওগ্রাফিটি চমৎকার হয়েছে। ।এই ফুলটি আজ আমি প্রথম দেখলাম। সাদা ফুল ভীষণ ভালো লাগে আমার।অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ চমৎকার হয়েছে আপনার শেয়ার করা কাঞ্চন ফুলের ফটোগ্রাফি। সেই সাথে আপনি অনেক সুন্দর একটি ভিডিও শেয়ার করলেন। আপনার মাধ্যমে প্রথম দেখেছি কাঞ্চন ফুল। তাও আবার সাদা ফুল দেখতে খুবই ভালো লেগেছে। অনেক ইউনিক একটি ফুল ছিল আমার কাছে। তবে নাম শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি। অনেক ধন্যবাদ এত সুন্দর কাঞ্চন ফুলের ভিডিও এবং ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার এত সুন্দর ভিডিওগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি এই প্রথম কাঞ্চন ফুল দেখেছি আর কাঞ্চন ফুল রয়েছে তা আগে জানা ছিল না। সাদা কাঞ্চন ফুল দেখতে সত্যিই খুব সুন্দর। এর বাকি কালার দেখতে পেলে খুব ভালো হতো। ধন্যবাদ ভাইয়া এত ইউনিক ফুলের ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61661.02
ETH 1624.57
USDT 1.00
SBD 0.41