আমার ভিডিওগ্রাফি:)- ছোট্ট পোকা।
"সবাইকে আমার ব্লগে স্বাগতম" |
|---|
হ্যালো বন্ধুরা 💞
আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আমার ভিডিওগ্রাফি:)- ছোট্ট পোকা। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। আমার চোখে যা ভালো লাগে তা আপনাদের মাঝে সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করি। কয়েক দিন থেকে বেশ বৃষ্টি হচ্ছে। আজকে সকাল বেলায় থেকে বৃষ্টি শুরু হয়েছে। সারাদিন এভাবে বৃষ্টি হলে ঘর বন্দি থাকতে ভীষণ খারাপ লাগে। এর পরে বিকেল বেলায় দেখলাম কিছুটা বৃষ্টি কমেছে। ছাতা নিয়ে বের হলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। আমি যখন হাঁটাহাঁটি করছিলাম তখন আমি ভিন্ন কিছু খোঁজার চেষ্টা করছিলাম। হঠাৎ করে দেখলাম একটি গাছের মধ্যে বেশ কিছু ছোট্ট ছোট্ট রঙিন পোকা। পোকা গুলো দেখতে অনেক বেশি সুন্দর। গাছের মধ্যে ছোট্ট পোকা গুলো চলাচল করেছে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। একদমই ছোট্ট পোকা তাই এদের ফটোগ্রাফি করা খুব কষ্টকর হয়েছে। এর পরে আমি ভিডিওগ্রাফি করার চেষ্টা করলাম। পোকামাকড় এর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে একটু বেশি ভালো লাগে। আমি আমার সর্বোচ্চ দিয়ে ভিডিওগ্রাফি করার চেষ্টা করেছি। নিচে ভিডিও লিংক শেয়ার করলাম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
| বিভাগ | ভিডিওগ্রাফি পোস্ট। |
|---|---|
| ডিভাইস | realme 9 |
| বিষয় | আমার ভিডিওগ্রাফি:)- ছোট্ট পোকা। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ভিডিওগ্রাফার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
https://x.com/HouqeLimon/status/1842197666882826458?t=5CT0Juic3EfpHDL6KMIkfw&s=19
আসলেই ভাই আজকে সারাদিন অনেক বৃষ্টি হচ্ছে এভাবে বৃষ্টি হলে ঘরের ভেতর বন্দি থাকতে ভীষণ খারাপ লাগে। অনেক সুন্দর ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ভিডিওগ্রাফি রেজুলেশন আর একটু বেশি হলে দেখতে আরো সুন্দর হতো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
অনেক জুম করে করেছি ভাই ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ভিডিওগ্রাফি গুলো আমার অনেক ভালো লাগে এবং ইউনিক মনে হয়। এই ভিডিও গুলো করতে আসলে অনেক ধৈর্য লাগে। অনেক ধৈর্য নিয়ে বেশ দারুন ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ ভাই আপনাকে।
বৃষ্টির সময়ে বেশিক্ষণ ঘরে বসে থাকতে ভালো লাগে না। তবে বৃষ্টি থেমে গেলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে। আপনি বিকাল বেলা হাঁটতে বের হয়ে খুব সুন্দর ভিডিওগ্রাফি করেছেন। পোকা গুলো দেখেই বুঝা যাচ্ছে খুবই ছোট। সত্যিই এমন পোকার ফটোগ্রাফি করা যায় না। আপনার ভিডিওগ্রাফি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
দারুণ একটি ভিডিও শেয়ার করলেন আপনি ছোট্ট একটি পোকার ভিডিও। আপনি খুব সুন্দর ভাবে দক্ষতা দিয়ে ভিডিও করে আমাদের সাথে শেয়ার করলেন। আপনার শেয়ার করা ভিডিও গুলো সব সময় দেখার চেষ্টা করি। অনেক ভালো লাগে দেখতে ভিডিওগ্রাফি গুলো।
আমি সবজি বাগানের সবজি উত্তোলন করতে গেলে প্রায় লক্ষ্য করে থাকি এই জাতীয় পোকা গুলো। যাহোক আপনি আজকে অসাধারণভাবে ভিডিও ধারণ করেছেন। পোকা গুলো একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বেশ ভালো লাগলো আপনার এত সুন্দর ধৈর্য শক্তি সম্পন্ন ভিডিও দেখে।
আবহাওয়া এখন খুবই খারাপ, দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। সবকিছু মিলে একদম গৃহবন্দী। আপনি ছোট্ট পোকা দারুন ভিডিও করেছেন। এই লাল রঙের পোকা গুলো ফসল এবং সবজির অনেক ক্ষতি করে থাকে। আপনি অনেক সময় নিয়ে ও ধৈর্য ধরে চমৎকার একটি ভিডিও উপহার দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
পোকামাকড়ের ভিডিওগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে আমার। আমিও প্রতি সপ্তাহে চেষ্টা করি নতুন কিছু ভিডিওগ্রাফি করার।আপনার ছোট পোকার ভিডিওগ্রাফি দারুণ হয়েছে ভাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।
আসলে মাঝে মাঝে গ্রাম অঞ্চলে বের হলেই নানা রকম বৈচিত্রময় কীটপতঙ্গ দেখে থাকি। আপনার ছোট্ট পোকা দেখে খুব ভালো লাগলো। ভিডিওগ্রাফির মাধ্যমে খুবই চমৎকার ভাবে পোকা গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাই ভিডিওগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।