টেট্রা মাছের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৮-০৭-২০২৩)

IMG_20230620_105527.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি টেট্রা মাছের ভিডিওগ্রাফি। আজকে সকাল থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রাইভেট থেকে বাসায় ফেরার পরে বের হয়েছিলাম পেয়ারা কেনার জন্য। এক কেজি পেয়ারা কিনে নিয়ে এসে মেসের ছেলেপেলে মিলে সবাই খেয়েছিলাম। আসলে আগে থেকে অনুভব করতে পারছিলাম গায়ে হালকা জ্বর এসেছে তাই ঝালের জিনিস খাওয়ার খুব ইচ্ছা জেগেছিল। তারপরে এসে গোসল শেষ করে যোহরের নামাজ আদায় শেষে খাওয়া-দাওয়া করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ঘুম থেকে আর উঠতে পারছি না। গায়ে প্রচন্ড জ্বর এসেছে এর মাঝেও যুক্ত হয়েছে আপনাদের সাথে পোস্ট শেয়ার করার জন্য। যেহেতু আজকে প্রথম দিন জ্বর এসেছে তাই কোন ডক্টর দেখাইনি আশা করছি কালকে ডক্টর দেখাবো। জ্বরের কারণে আর আসরের নামাজে যাওয়া হলো না। তবে চলুন পোস্ট শেয়ার করা যাক......

IMG_20230620_105517.jpg

কয়েকদিন আগে আমি আর মুস্তাফিজুর মামা মেহেরপুরে গিয়েছিলাম মুস্তাফিজুর মামার একটা কাজের জন্য। তারপরে আমি আর মামার সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে একুরিয়ামে মাছ দেখতে যাবো। সেখান থেকে আমি টেট্রা মাছের ভিডিওগ্রাফি সংগ্রহ করেছিলাম। যেহেতু মুস্তাফিজুর মামা মাছ চাষ করে তাই মাছ দেখতে যাওয়া হয়েছিল আমাদের। আসলে মাছগুলো দেখতে আমার কাছে বেশ ভালই লেগেছিল। অনেক কালারের মাছ ছিল সেখানে মাছগুলো বেশ সুন্দরভাবে পানির মধ্যে বেড়িয়ে বেড়াতে ছিল। আসলে একুরিয়ামটি অনেক সুন্দরভাবে কাছ দিয়ে তৈরি করা হয়েছিল। উপরে কোন ঢাকা ছিল না এইজন্য ভিডিও করতে আমার অনেক সুবিধা হয়েছিল। নিচে আমি অনেক সুন্দর ভাবে ভিডিও শেয়ার করেছি আপনারা অবশ্যই দেখে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।


Video link

পোস্ট বিবরণ

শ্রেণীটেট্রা মাছের ভিডিওগ্রাফি
ডিভাইসRedmi not 8
লেখক@kibreay001
লোকেশনমেহেরপুর
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

টেট্রা মাসে তার একটা ভিডিওগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। ভিডিওতে এই মাছটাকে যতটা বেশি সুন্দর লাগছে সত্যি কারের এটা দেখতে আরো বেশি সুন্দর দেখায়। যদি একুরিয়ামের মধ্যে লাইট লাগিয়ে দেয়া যায় তাহলে এই মাছগুলো দেখতে আরো সুন্দর লাগে।

 3 years ago 

ঠিক বলেছেন মামা আপনি সত্যিকার অর্থে মাছগুলো দেখতে আরো বেশি সুন্দর। ধন্যবাদ আপনার কাঙ্খিত মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

এই মাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এর নাম জানা ছিল না আজ আপনার পোস্ট থেকে এর নাম জেনে নিলাম। আপনি খুব সুন্দর ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার এই ভিডিওগ্ৰাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ভিডিওগ্ৰাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

এই মাছের নাম আপনি জানতেন না কিন্তু আপনি আমার পোষ্টের মাধ্যমে এই মাসের নাম জানতে পেরেছেন তাই বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

ট্রেটরা মাছ আমি কখনও দেখি নি। আজ আপনার ভিডিও গ্রাফিতে ট্রেটরা মাছ দেখলাম। বেশ সুন্দরই তো দেখতে মাছ গুলো। এগুলো হয়তো এ সময়ের পানিতেই বেশী পাওয়া যায়। তবে বেশ সুন্দর করে পানি ট্রেটরা মাছের ভিডিওগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে আজ ট্রেটরা মাছ সমন্ধে জানতে পারলাম।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে অসুস্থ থাকলে কিছুই ভালো লাগেনা তবুও আপনি অসুস্থতার মাঝে পোস্ট করছেন তাই আপনাকে ধন্যবাদ। আপনি এবং আপনার মোস্তাফিজুর মামা মিলে একুরিয়ামের মাছগুলো দেখেছেন এবং ছবি তুলেছেন অনেক সুন্দর লাগছে মাছগুলো দেখে।

 3 years ago 

আসলে আপু গতকাল থেকে খুবই অসুস্থতার মধ্যে দিন পার করছি। ঠিক বলেছেন আমি আর মোস্তাফিজুর মামা একুরিয়ামে মাছ গুলো দেখতে গিয়েছিলাম।

 3 years ago 

খুব চমৎকার ভিডিওগ্রাফি করেছেন আপনি। ভিডিওগ্রাফি মাধ্যমে মাছ গুলো দেখতে পেয়ে খুব ভালো লাগলো। আসলে একুরিয়ামের ভিতরে বৈচিত্র্যময় মাছের চলাফেরা দেখতে খুবই ভালো লাগে। আমাদের বাসায় একটি একুরিয়াম আছে তাতে কয়েক প্রকার মাত্র হয়েছে। আমি প্রতিদিনই মাছ গুলো দেখে থাকি। ভিডিওগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার বাসাতে মাছের একুরিয়াম আছে জানতে পেরে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ্! দারুণ একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন আপনি। টেট্রা মাছের ভিডিওগ্রাফি দেখে সত্যিই খুব ভালো লাগলো। টেট্রা মাছ খুব ছোট হলেও দেখতে খুবই চমৎকার। ইদানীং বিভিন্ন জায়গার একুরিয়ামে টেট্রা মাছ দেখা যাচ্ছে। আমি কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে টেট্রা মাছ দেখেছিলাম। যাইহোক এতো সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64696.50
ETH 1922.51
USDT 1.00
SBD 0.39