ভিডিওগ্রাফি // ইন্টারস্কুল ফুটবল খেলার ভিডিওগ্রাফি
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৭-০৯-২০২৩)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ইন্টারস্কুল ফুটবল খেলার ভিডিওগ্রাফি। প্রত্যেক দিনের ন্যায় আজকেও সকাল বেলায় ঘুম থেকে উঠে পোস্ট শেয়ার করার জন্য আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসলে আজকে বেলা 9 টা থেকে কলেজে পরীক্ষা আছে তাই ভাবলাম সকাল সকাল পোস্ট শেয়ার করে পরীক্ষা দিতে রওনা হবো। এত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের মাঝে যুক্ত হওয়ার জন্য। ভেবেছিলাম রাতে ঘুমানোর আগে পোস্ট লিখে রাখবো কিন্তু রাতে অনেকক্ষণ লেখাপড়া করার কারণে পোস্ট লেখার সময় হয়ে ওঠেনি। তাই সকালবেলায় পোস্ট লিখতে বসে গেলাম। তবে চলুন পোস্টে আপনাদের মাঝে নিচে ধাপে ধাপে শেয়ার করা যাক.......
একদিকে অংশগ্রহণ করছে গাংনী পাইলট ফুটবল একাদশ অপরদিকে অংশগ্রহণ করছে ভাটপাড়া ফুটবল একাদশ। আসলে প্রথম থেকেই দুই দল আমাদের বেশ ভালো খেলা উপহার দিয়েছিল। খেলাটি হয়েছিল গাংনী মহিলা কলেজ ফুটবল মাঠে। আসলে প্রথমে ১০ থেকে ১৫ মিনিট বেশ চমৎকার খেলা উপহার দিয়েছিল গাংনী পাইলট ফুটবল একাদশ। তারপর থেকেই ভাটপাড়া ফুটবল একাদশ অনেক ভালো খেলা উপহার দেয় আমাদের মাঝে। আসলে পাইলট ফুটবল একাদশের নিজের মাঠে খেলা বলে তারা মাঠে গায়ের শক্তি প্রয়োগ করতে থাকে। এই সব কিছু ছাপিয়ে সর্ব প্রথমে গোল করে ফেলে ভাটপাড়া ফুটবল একাদশ। ভাটপাড়া ফুটবল একাদশের ৭ নম্বর জার্সি পরিহিত প্লেয়ার বেশ ভালো খেলা উপহার দিয়েছিল আমাদের মাঝে।
এবার আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন সাদা জার্সি পরিহিত পাইলট ফুটবল একাদশের একজন প্লেয়ার ফিল্টের মধ্যে পড়ে রয়েছে। আসলে ৮ নম্বর জার্সি পরিহিত সেই প্লেয়ার আমাদের মাঝে বেশ ভালো ভালো উপহার দিয়েছিল। পড়ে যাওয়ার পরে বুকে অনেক ব্যথা পায় সেই সময় রেফারি মহোদয় এসে দুইজনকেই বোঝানোর চেষ্টা করে। অবশেষে খেলা শেষ হওয়ার দুই থেকে তিন মিনিট আগে পাইলট ফুটবল একাদশের ৮ নম্বর জার্সি পরিহিত প্লেয়ার গোল করে তাদের দলকে সমতায় ফেরাই। তখন পাইলট ফুটবল একাদশ আনন্দে আত্মহারা হয়ে যায়। যেহেতু খেলা দুই দলই সমতায় রয়েছে তাই টাইব্রেকারের মাধ্যমে হার জিত নির্ধারণ করা হবে। তবে চলুন আমি টাইব্রেকারের ভিডিও আপনাদের মাঝে নিচে শেয়ার করছি।
অবশেষে পাইলট ফুটবল একাদশ পাঁচটা টাইব্রেকারে চারটা গোল দিয়েছিল। ভাটপাড়া ফুটবল একাদশ পাঁচটা টাইব্রেকারে তিনটা গোল দিয়েছিল। অবশেষে ৪-৩ গোলে জয়লাভ করেছিল পাইলট ফুটবল একাদশ। পাইলট ফুটবল একাদশ খেলায় জয়লাভ করার পরে তাদের গেম টিচারকে তারা মাথায় তুলে পুরো ফিল্ড ঘুরিয়েছিল আমি ভিডিওর মধ্যে আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আসলে আমার কাছে খেলাটি দেখতে বেশ ভালো লেগেছিল। সেখানে বেশ সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আশা করি পোস্টি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
| পোস্ট | তৈরীর বিবরণ |
|---|
| শ্রেণী | ইন্টারস্কুল ফুটবল খেলার ভিডিওগ্রাফি |
|---|---|
| ডিভাইস | oppo f21s pro |
| পোস্ট তৈরি | @kibreay001 |
| লোকেশন | গাংনী ,মেহেরপুর |
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Twitter link
ইন্টার স্কুল ফুটবল খেলার মুহুর্ত অনেক সুন্দর হয়।এছাড়াও আপনি ভিডিওগ্রাফির মাধ্যমে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
ইন্টারস্কুল ফুটবল প্রতিযোগিতার একটি ম্যাচের ভিডিওগ্রাফি আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন।ফুটবল খেলার কিছু মুহূর্ত আমাদেরকে দেখার সুযোগ করে দিলেন।সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
যখন মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি তখন কয়েক বা ইন্টার স্কুল খেলা খেলেছি। একবার চ্যাম্পিয়ন হয়েছিলাম আর একবার চ্যাম্পিয়ন হওয়াটাকে বিশৃঙ্খলার জন্য সেই খেলাটা বাদ পড়ে যায়। তোমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। ফুটবল খেলে এমনিতেই অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাগ্নে খেলার কিছু অংশটা আমাদেরকে দেখানোর জন্য।
আপনারও সেই সময়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন জেনে বেশ ভালো লাগলো।
এই গরমে ফুটবল খেলা খুবই রিস্কি। তবে আমরা দর্শকরা এমন ফুটবল খেলা দেখতেই ভালো লাগে। ট্রাইবেকারের খেলার শেষ মুহূর্তে খেলার ফলাফল নির্ধারণ। তখন তো দর্শকদের মাঝে আরও টান টান উত্তেজনা কাজ করে
ঠিক বলেছেন ভাই এই গরমে ফুটবল খেলার সত্যি অনেক রিস্ক। কিন্তু আমি সেই খেলা দেখে বেশ উপভোগ করেছিলাম।
আমি প্রথমে ভেবেছিলাম ভাটপাড়া ফুটবল একাদশ ভালো খেলেছে তাই জিতবে। কিন্তুু পরে টাইব্রেকারে গিয়ে পাইলট ফুটবল একাদশের কপাল খুলে যায়। যায়হোক খেলায় জয় পরাজয় থাকবেই এটাই প্রকৃতির নিয়ম। ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাই পরবর্তীতে টাইব্রেকারে পাইলট ফুটবল একাদশ জয় লাভ করে।
ইন্টার স্কুলের ফুটবল খেলা গুলো দেখতে বেশ ভালো লাগে। ফুটবল খেলার বেশ সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। ভিডিওটা দেখে বেশ মজা পেলাম। ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। স্কুল মাঠে ফুটবল খেলার ভিডিওগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আমিও বেশ কিছুদিন আগে এমন একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছিলাম। গ্রামের স্কুল মাঠে বসে এরকম ফুটবল খেলা দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।