একটি ফুল গাছের সুন্দর ভিডিও

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম



কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কাঠ গোলাপ ফুল গাছের সুন্দর একটি ভিডিও। যেখানে দেখতে পারবেন সারা গাছব্যাপী অসংখ্য ফুল, ঝিরিঝিরি বাতাসে দোল খাচ্ছে।


IMG_20240517_093240_6.jpg

Photography device: Infinix Hot 11s-50mp



কাঠগোলাপ ফুলের ভিডিওগ্রাফি



এই মুহূর্তে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর একটি ফুলের গাছের ভিডিও ধারণ নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ফুলের গাছ। আমি যতটা জানি এটা কাঠগোলা ফুল। আর এ জাতীয় ফুল গাছ গুলো দেখতে খুবই ভালো লাগে। এই ফুল গাছটার ভিডিও ধারণ করেছিলাম আমি বামুন্দি বাজার থেকে। একদিন মোটরসাইকেলের তেল নেয়ার জন্য রাজের আব্বু যখন উপস্থিত হয়েছিল তেল পাম্পে। সেখানে দাঁড়াতে গিয়ে লক্ষ্য করে দেখেছিলাম বেশ সুন্দর একটি বড় কাঠ গোলাপ ফুলের গাছ রয়েছে। আর সারা গাছের ফুল দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছিলাম। তার আশেপাশেও রয়েছে বেশ কিছু রঙ্গন ফুলসহ অন্যান্য ফুলের গাছ। তেলপাম থেকে ওই মুহূর্তে যখন তেল নিতে সিরিয়াল দিয়ে দাঁড়ালো। আমারও সুযোগ হয়ে গেল ফুল গাছের ভিডিও ধারণ করার।


IMG_20240517_093324_8.jpg

Photography device: Infinix Hot 11s-50mp



এরপর আমি মোবাইলটা বের করে এই গাছের দিকে এগিয়ে আসলাম। এরপর ভিডিও অন করে ভিডিও ফটো ধারণ শুরু করে দিলাম। ঠিক এই মুহূর্তে বেশ সুন্দর বাতাস হয়েছিল। বাতাসের এই মুহূর্তে ভিডিও ধারণ করতে খুবই ভালো লাগছিল। তবে মাঝেমধ্যে তেল পাম্পের দিকে তাকিয়ে দেখছিলাম বেশ অনেক মানুষ আমার পান তাকিয়ে রয়েছে। একটু একটু লজ্জা মনে হলেও কিছু মনে না করে ভিডিওটা ধারণ করছিলাম। কারণ ভিডিও ধারণ করতে খুবই ভালো লাগছিল এত সুন্দর ফুল দেখে। আমরা জানি কাঠগোলা ফুল সাদা রকমের হয়ে থাকে কিন্তু এমন কাঠ গোলাপ ফুল এর আগে দেখিনি। এই টানে টানে ভিডিওটা ধারণ করে বসে ছিলাম। এর কিছুক্ষণ পর দেখলাম আমাদের গাড়িতে তেল নেওয়া হয়ে গেছে। এরপর ওখানে একজন মানুষের কাছে জানতে চেয়েছিলাম এটা কি ফুল,তখন তারা বলেছিল কাঠ গোলাপ। আর এর মধ্য দিয়ে নতুন এক রকমের কাঠগোলাপ চিনতে পারলাম।



Video source

Videography device: Infinix Hot 11s-50mp



শুধু যে কাঠগোলা ফুলের ভিডিও ধারণ করেছি তা কিন্তু না। এর আশেপাশে অন্যান্য যে ফুলগুলো ছিল সেখান থেকে কয়েকটা ফটো ধারণ করতে পেরেছিলাম ওই মুহূর্তে। আর এখানে ভিডিও ধারণ করার পাশাপাশি বেশ কিছু ফটো ধারণ করতে পেরেছিলাম। আর ঠিক এভাবে বিকেল মুহূর্তে বামুন্দি বাজারে কেনাকাটা করতে গিয়ে বাড়ি ফেরার সময় এমন সুন্দর ভিডিও ধারণ করতে পেরে অনেক ভালো লেগেছিল আমার। এরপরেও এ বাজারে উপস্থিত হয়েছি কিন্তু আর ভিডিও ধারণ করার সুযোগ পায়নি। এখনো ইচ্ছে রয়েছে যদি পরবর্তী কোন সময়ে সুযোগ হয় আবারও বেশ কিছু ফটো ভিডিও ধারণ করার চেষ্টা করব। কারণ ফুল টা দেখতে খুবই সুন্দর।


IMG_20231229_152019_384.jpg

Photography device: Infinix Hot 11s-50mp


ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif


পোস্ট এর বিবরণ


ফটোগ্রাফি ও ভিডিওকাঠ গোলাপ ফুল
স্থানবামুন্দি বাজার
লোকেশনLocation
মোবাইলInfinix Hot 11s
youtube চ্যানেল@Allblog10
ক্রেডিট@jannatul
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি


আমার পরিচয়



আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।



2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে কাঠ গোলাপ ফুলের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। ভিডিওগ্রাফি টা দেখে বেশ ভালো লাগলো আমার। ভিডিওগ্রাফি টা অনেক কিলিয়ার ছিল, ধন্যবাদ এই ধরনের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আমাদের এই মোবাইলটা ভালো তাই ক্লিয়ার হয়েছে

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

খুব সুন্দর হয়েছে কাঠ গোলাপের ভিডিওগ্রাফি। কাঠ গোলাপ গুলো দেখতে কি যে চমৎকার লাগছে। যে কারো দেখে মন ভালো হয়ে যাবে যদি সে ফুল প্রেমি হয়ে থাকে। আজকাল মানুষ তেল পাম্পের কাছে বেশ সুন্দর সুন্দর ফুল গাছ লাগায় রাখে দেখতে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ফুলের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ এটা আপনাদের ওখানকার তেল পাম্প

 2 years ago 

এতোগুলো কাট গোলাম ফুল এক সাথে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। আপনি সম্পূর্ণ গাছসহ অনেক সুন্দর ভাবে ভিডিওগ্রাফি ধারণ করেছেন। ভিডিওর সাথে সুন্দর একটি আওয়াজ যুক্ত করে দিয়েছেন । এরকম সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ভালো লেগেছে যেন অনেক খুশি হলাম

 2 years ago 

অত্যন্ত সুন্দর একটি ভিডিওগ্রাফির পোস্ট তুমি আমাদের মাঝে শেয়ার করেছো। কাঠ গোলাপ ফুলের দৃশ্যটি দেখতে সত্যিই অসাধারণ সুন্দর লাগছে। আসলে গাছ ভর্তি এরকম কাঠগোলাপ ফুলের সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা। দারুন একটি ভিডিওগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

১০০% ঠিক বলেছ।

 2 years ago 

এই ফুলটি আমি সত্যি অনেক পছন্দ করি তবে আপনি আমাদের মাঝে ফুল গাছের ভিডিওটা অনেক সুন্দর করে ভিডিওগ্রাফি করে সেই সাথে এডিট করার মাধ্যমে অনেক সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে উপস্থাপন করেছেন যার জন্য দেখে সত্যিই প্রাণ মন দুটোই ভরে গেল।

 2 years ago 

ভিডিওটা সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড টা যুক্ত করেছিলাম

 2 years ago 

অত্যন্ত সুন্দর একটি ফুল গাছের ভিডিওগ্রাফি করেছেন। ফুলগুলো দেখতে বেশি চমৎকার লাগতেছে এবং জায়গাটি চেনা চেনা লাগতেছে।আমাদের এলাকায় এসেছিলেন দেখে ভীষণ ভালো লাগতেছে। আমার বাড়ির সামনে এসে আপনি ফটোগ্রাফি করছেন। দুই একটা বাড়ির পরই আমার বাসা। কাঠগোলাপগুলো বেশ দারুন ভাবে ফুটে উঠেছে ও বামুন্দি বাজারে এসেছিলেন ইস! যদি দেখা হতো ভালোই হতো।

 2 years ago 

আমরা তো প্রায় যাওয়া আসা করি। আমাদের পরিবারের তিনজন আপনাদের ওখানে যাই মার্কেট করতে বাজার করতে

 2 years ago 

বামুন্দিতে কেনাকাটা করতে যেয়ে আপনি অনেক সুন্দর ফুলের ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন ।আসলেই এমন ধরনের ফুল গাছের সাথে কিছু সময় কাটাতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

একদম ঠিক বলেছেন

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে চমৎকার একটি ভিডিও শেয়ার করেছেন। আজকে আপনার শেয়ার করা ভিডিওগ্রাফি পোস্ট দেখে খুব ভালো লাগলো। বাতাসে ফুলগুলো দুল খাচ্ছে দেখতেই অসাধারণ লাগছে খুব সুন্দর করে এই সুন্দরময় বাতাসে এই ফুলগাছের ভিডিও করলেন ফুলগুলো বাতাসে দোল খাচ্ছে এটা সত্যিই মনমুগ্ধকর একটা দৃশ্য। খুব সুন্দর ভাবে এই দৃশ্যটা আপনি ভিডিওর মাধ্যমে ফুটে তুলিয়াছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ বাতাসে দোল খাওয়ার মুহূর্ত বেশ ভালো লাগে।

 2 years ago 

কাঠ গোলাপ ফুলের ভিডিওগ্রাফিটি অসাধারণ হয়েছে। কাঠগোলাপ ফুল আমার অনেক পছন্দের একটি ফুল। কাঠ গোলাপ ফুলের পাশাপাশি আশেপাশের ফুল গুলোর ভিডিওগ্রাফিটিও অসাধারণ লাগলো। সুন্দর একটি ফুলের ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59946.16
ETH 1579.66
USDT 1.00
SBD 0.42