ভিডিওগ্রাফি পোস্ট।

in আমার বাংলা ব্লগlast year



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ সোমবার। ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20250130_172311_338.jpg



সুপ্রিয় বন্ধুগণ, এ বছর আমাদের পুকুরপাড়ের অনেকগুলো জায়গায় শিম গাছের মাচা তৈরি করেছি। আর আমাদের শিম গাছের মাচায় বেশ অনেকদিন আগে থেকেই সুন্দর সুন্দর ফুল এসেছিল। কিন্তু সেই ফুল গুলো থেকে ফল আর হওয়ার আগেই ঝরে গিয়েছিল। অর্থাৎ শিম ফুল থেকে শিম সবজি না হতেই ফুলগুলো ঝরে যাচ্ছিল। এই সমস্যাটি নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলাম। মুহূর্তে আমি আমাদের এলাকার দায়িত্বপ্রাপ্ত কৃষি অফিসারের মাঠকর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেছিলাম। কিন্তু তারা এই বিষয়টা আবহাওয়া জনিত সমস্যা বলে চিহ্নিত করেছিল। একই সাথে তারা আরো একটি সমস্যার কথা আমাদেরকে বলেছিল।


IMG_20250130_174211_520.jpg



সেটা হলো শিম সবজি গাছের অতিরিক্ত বৃদ্ধি জনিত কারণেও এমনটি হয়েছিল। আসলে পুকুর পাড়ে পড়ে থাকা জায়গা তো, যার কারণে শিম সবজি গাছগুলো অতিরিক্ত বৃদ্ধি হয়েছিল। আর সবজি গাছ বৃদ্ধি হওয়ার সময় সবজি গাছে ফুল আসলেও সেখান থেকে ফল হয় না-- এমনটাই বলেছিল কৃষি অফিসারের মাঠ কর্মীরা। তবে পৌষ মাসের শুরু থেকেই অল্প অল্প শিম সবজি এসেছিল আমাদের শিম সবজির মাচায়। একই সাথে পুরো শিম সবজির মাচা শিম ফুলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আর বর্তমান সময়ে সবগুলো ফুল থেকে শিম সবজি আসতে শুরু করেছে। আমাদের পুরো শিম সবজির মাচা যেন নতুন নতুন শিম সবজির ফুল ও শিমে পরিপূর্ণ হয়ে গেছে।


IMG_20250130_172242_596.jpg



এ বছরে আমাদের পুকুর পাড়ে শিম সবজির চাষ করেছি সবজি বাজারে অর্থাৎ সবজির আড়তে বিক্রয় করার জন্য। তবে যেভাবে আমার শিম সবজি মাচায় শিম সবজি ধরতে শুরু করেছে, মনে হচ্ছে শিম সবজির বাম্পার ফলন হবে। তবে বাজারে শিম সবজির দাম যেমনি থাক না কেন, আমাদের প্রধান সফলতা হলো--নিজে পরিশ্রম করে নিজেদের পুকুর পাড়ে সুন্দর শিম সবজির মাচা তৈরি করতে সক্ষম হয়েছে এবং পরিবারের জন্য সম্পূর্ণ টাটকা শিম সবজি সরবরাহ করতে সক্ষম হয়েছি। যাহোক আমার শিম সবজি মাচার একটি অংশের কিছুটা ভিডিওগ্রাফি করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমি আশা করি আমার শিম সবজি মাচার এক অংশের ভিডিওগ্রাফিটি দেখে আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে।







আমার পরিচয়।

IMG_20250111_161848_126~2.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5MZTGyeziTZ2mg568ZW...TRTB4jvHeRQc9AcbRtSb6rm2Xqo2rYeYVjEqeuuVpyH6LQKRAsoHRV9mDWTjypFu24ubjoTGKhcaV6dUT5n1EMEH1zuX4ai8pTKqaj72GU2WNBjYQqPAWdorH.webp

3CQ5eBKFPEFNa39hevVYBjMk22F7hc9Vsydt2d7L2Mik9X6X5XDn6V5u2tLTr2dsMToGQfqzwYnDY8ogMD1htpwkujtTUMvzXtseYduURP...a2yyG8GVQx6vvxVcY336ZYj3d1d5xFEqrZQfZEEkYhcRGM7bHvVEvLzrZBLspwHUL8v47KTKKCzFN7fdJzGJWiSWwSgEqSH8vmS1Tf4XCi1NMQAzp92NNYJUm.webp

3CQ5eBKFPEFNa39hevVYBjMk22F7hc9Vsydt2d7L2Mik9X6X5XDn6V5u2tLTr2dsMToGQfqzwYnDY8ogMD1htpwkujtTUMg9fm14EJD7JS...9kW1phpAKWFLkmE1VGrDefyUSZAwCuEv6icMCdKv9voU5sGwvV245HKg49QLeF3D3vEQP6JLpeY5oBtowhu45zXzzwEsLVqCLLfLAfLvs6zj5CzULF56tRLsf.webp



Sort:  
 last year 
 last year 

আজকের কাজ সম্পন্ন।


Screenshot_20250203-214645.jpg

Screenshot_20250203-214832.jpg

Screenshot_20250203-214801.jpg

 last year 

আসলে সিম বা প্রতিটি সবজি যেমন দাম হোক না কেন তা যদি হয় নিজের হাতের চাষ করা সবজি তাহলে সেই রান্না করা সবজির স্বাদ হয় অতুলনীয়। আজ আপনাদের বাড়ির গাছের সিমের ভিডিওগ্রাফিটি দারুন করে তুলে ধরেছেন আমাদের মাঝে। এ ধরনের বিভিন্ন সবজি গাছের ভিডিওগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে।

 last year 

সঠিক বলেছেন ভাই বাজারে সিমের দাম যেমনই হোক না কেনো নিজের হাতে এরকম সিমের চাষ করতে পেরেছেন সেটাই অনেক বেশি। আপনার পুকুর পাড়ে লাগানো সিমের গাছে দেখতেছি অনেক সিমে হয়েছে। চমৎকার ভিডিওগ্রাফির মাধ্যমে আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

আপনি অনেক সুন্দর ভাবে আমাদের শিম বাগান থেকে ভিডিও ধারণ করেছেন। আমিও ভিডিও ধারণ করেছিলাম। ভালো লাগে আমাদের পুকুর বাগান এর সবজি গাছগুলো। এবার আমাদের ব্যাপক শিমের গাছ হয়েছে। অনেক অনেক শিম ধরেছে। শিম গাছ গুলো দেখলে আমার বেশি ভালো লাগে।

 last year 

আপনি দেখছি আজকে চমৎকার একটি ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার ভিডিওগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনি একদম ঠিক বলেছেন ভাই,আসলে বাজারে সিমের দাম যেমনই হোক না কেনো নিজের হাতে যদি সিম চাষ করা যায় তাহলে খেতে অনেক মজা লাগে। আপনি অনেক সুন্দর করে ভিডিও করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার শিমবাগানে দেখছি অনেক শিম হয়েছে। নিজের বাগানের শিম খাওয়ার আলাদা একটা মজা। বাজার থেকে আমরা যে কোন সবজি যতই কিনে খায় না কেন নিজের বাড়ির সবজি সব সময় বেশি মজা লাগে। পুকুর পাড়ে লাগানো শিম বাগানের চমৎকার ভিডিওগ্রাফি ধারণ করেছেন। শেয়ার করা ভিডিওগ্রাফি টি দেখে ভালো লাগলো।

 last year 

এখন তো গ্রামের বাড়িতে বাড়িতে শিম গাছ দেখা যায়। আর সেই শিম গাছে প্রচুর শিম ধরেছে। ভিডিওগ্রাফিতে সেই চিত্র দেখতে পেলাম। অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।

 last year 

শীত কালের পছন্দের একটি সবজি হচ্ছে শিম।আপনি দারুণ ভাবে শিম সবজির ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। ফটোগ্রাফি গুলোও দারুণ হয়েছে এবং তার সাথে সুন্দর বর্ননা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আপনার শিম বাগানের ভিডিওগ্রাফি দেখে সত্যিই মুগ্ধ হলাম। পুকুরপাড়ে লাগানো শিমের গাছগুলো দারুণ লাগছে, আর এত সবুজ আর সতেজ শিম দেখে মনে হচ্ছে ফলনও বেশ ভালো হয়েছে। আপনি একদম ঠিক বলেছেন, বাজার থেকে যতই সবজি কিনে খাওয়া হোক না কেন নিজের হাতে চাষ করা শাকসবজির স্বাদই আলাদা। আপনার সুন্দর ভিডিওগ্রাফির মাধ্যমে আমরা বাগানের শিম দেখার সুযোগ পেলাম, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন চমৎকার উপস্থাপনা দেখে মনটাই ভালো হয়ে গেল। আশা করি সামনে আরও দারুণ ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 62609.27
ETH 1670.67
USDT 1.00
SBD 0.42