সরিষা ফুলের উপর বসে প্রজাপতির মধু সংগ্রহের চমৎকার দৃশ্যের ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ শুক্রবার। ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20240120_152258_923.jpg





সুপ্রিয় বন্ধুগণ, সরিষার হলুদ রঙের ফুল দেখতে যেমন সুন্দর লাগে ঠিক তেমনি প্রকৃতিতে প্রজাপতি নামের প্রাণীটি দেখতেও অসাধারণ সুন্দর লাগে। গত কয়েকদিন আগে আমি লক্ষ্য করেছিলাম যে, সরিষা ফুল থেকে প্রজাপতি অত্যন্ত দক্ষতার সাথে মধু সংগ্রহ করেছিল। আর সরিষা ফুল থেকে প্রজাপতির মধু সংগ্রহের দৃশ্যটি প্রথমে আমি ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম। কিন্তু যখনই ফটোগ্রাফি করতে যাচ্ছিলাম ঠিক তখনই প্রজাপতিটি একটি ফুল থেকে উড়ে অন্য ফুলে বসছিল। তখন ফটোগ্রাফি করার চিন্তা বাদ দিয়ে চেষ্টা করতে লাগলাম প্রজাপতির ভিডিওগ্রাফি করার। যখনই প্রজাপতিটি সরিষা ফুলে বসে মধু সংগ্রহ করা শুরু করেছিল আমি একটু দূর থেকে প্রজাপতির সেই মধু সংগ্রহের দৃশ্যটি ভিডিওগ্রাফি করতে শুরু করেছিলাম। কিন্তু কয়েকবার চেষ্টার পরও ব্যর্থ হয়েছিলাম সম্পূর্ণ ভিডিওগ্রাফি করতে। তারপর একটু শান্ত হয়ে এবং অত্যন্ত আস্তে আস্তে ভিডিওগ্রাফি করা শুরু করেছিলাম। আসলে প্রজাপতি সরিষা ফুলের উপর বসে যেভাবে মনোযোগ দিয়ে মধু সংগ্রহ করেছিল আমি ভিডিওগ্রাফি করার সময় ক্যামেরাটা একেবারেই প্রজাপতির কাছাকাছি নিয়ে গিয়েছিলাম কিন্তু তারপরেও প্রজাপতি বুঝতে পারিনি। তাই প্রজাপতিটি উড়ে যায়নি। শেষ পর্যন্ত সরিষা ফুলের উপর বসে প্রজাপতির মধু সংগ্রহের দৃশ্যটি সুন্দরভাবে ভিডিওগ্রাফি করতে সক্ষম হয়েছি। আমি আশা করি আমার আজকের ভিডিওগ্রাফিটি দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।।



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বাহ ঠিক তো আপনার শেয়ার করা ভিডিওগ্রাফি দারুন হয়েছে। সরিষা ক্ষেতে গেলে কিংবা যে কোন ফুল বাগানে গেলে দেখা যায় মৌমাছিগুলো মধু সংগ্রহ করে। এত সুন্দর দৃশ্য গুলো ভিডিও করে নিতে পারলে বেশ ভালই লাগে। তবে আমি চেষ্টা করি কিন্তু সফল হতে পারি না। আপনার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

সরিষা ফুলের উপর বসে প্রজাপতির মধু সংগ্রহের ভিডিওগ্রাফিটি দেখতে বেশ চমৎকার লাগলো ভাই। প্রজাপতি টা দেখতে বেশ সুন্দর ছিলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মূলত সরিষা ফুলের উপর থেকে মৌমাছির ছবি তোলা খুবই কষ্ট। দেখবেন যখনই ছবি তুলতে যাবেন তখনই মৌমাছি উড়ে যাবে তবে হ্যাঁ এ ডিসিশন টা ঠিক ছিল ভিডিওগ্রাফির মাধ্যমে দৃশ্যটা ক্যাপচার করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি ভিডিও শেয়ার করেছেন। আপনার এই ভিডিওগ্ৰাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রজাপতি কত সুন্দর ভাবে সরিষা ফুল থেকে মধু আহরণ করছে। আপনি কত সুন্দর ভাবে ভিডিও ধারণ করেছেন। আমি হলে একদমই সম্ভব হতো না। ধন্যবাদ এত সুন্দর ভিডিওগ্ৰাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি চমৎকার একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। সরিষা ফুলের উপর বসে প্রজাপতির মধু সংগ্রহের চমৎকার দৃশ্যের ভিডিও দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। এধরনের ভিডিও করাটা খুবই কঠিন কাজ। ধন্যবাদ এই চমৎকার ভিডিওটি আমাদের মাঝে শেয়ার করার জন্য‌।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.093
BTC 62971.39
ETH 1770.27
USDT 1.00
SBD 0.39