আমার পছন্দের ফুলের ভিডিওগ্রাফি।
হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজ শনিবার। ২৬ ই জানুয়ারি, ২০২৫ ইং।
আসসালামু আলাইকুম।
সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।
সুপ্রিয় বন্ধুগণ, মহান সৃষ্টিকর্তার সকল সৃষ্টির মধ্যে ফুল অন্যতম। ফুলকে আমরা মহান সৃষ্টিকর্তার নিকট থেকে প্রাপ্ত উপহার হিসেবে আমরা স্বীকার করি। ফুল আমরা সকলেই পছন্দ করি। ফুল পছন্দ করে না এমন মানুষ পৃথিবীর বুকে খুঁজে পাওয়া খুবই কষ্টকর। আসলে ফুল হলো সৌন্দর্যের প্রতীক এবং একই সাথে পবিত্রতার প্রতীক। তাই আমরা যখন ফুটে থাকার কোন ফুলের দিকে তাকাই তখন সেই ফুলের সৌন্দর্য দেখে সেই ফুলের প্রতি আমরা আকর্ষিত হই। এবং সেই সুন্দর ফুলের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করি। সত্যি বলতে আমরা সব সময় ফুলের সৌন্দর্যের কাছে হার মানি এবং নিজেদেরকে ফুলের সৌন্দর্যের মাঝে হারানোর চেষ্টা করি। সত্যি ফুলের সৌন্দর্য সব সময় অনন্য।
সুপ্রিয় বন্ধুগণ, বর্তমানে আমাদের মধ্যে শীত ঋতু বিরাজমান। আর এই শীতের মৌসুমে অনেক রকমের শীতের ফুল ফোটে আমাদের প্রকৃতির মাঝে। শীতকালীন বিভিন্ন ফুলের সৌন্দর্য আমাদের প্রকৃতিকে আরো বেশি অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ করে তোলে। শুধু তাই নয়, শীতকালীন সুন্দর সুন্দর ফুলের সুগন্ধে আমাদের চারিপাশ আরো বেশি মুখরিত হয়ে ওঠে। শীতের মৌসুমে আমাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করতে ফুল অনন্য ভূমিকা পালন করে। যাহোক, শীতকালীন অনেকগুলো আকর্ষণীয় ফুলের মধ্যে অন্যতম প্রধান আকর্ষণীয় ফুল হল গাঁদা ফুল। বর্তমান সময়ে ফুলের বাগানে কিংবা বাড়ির ছাদ বাগানে কিংবা বাড়ির আঙিনার ফুলের বাগানে গাঁদা ফুল হলো সব থেকে আকর্ষণীয় ফুল।
এই গাঁদা ফুলের সৌন্দর্যের কোন শেষ নেই। গাঁদা ফুলকে যত বেশি মনোযোগ দিয়ে গভীরভাবে দেখা যাবে তত বেশি গাঁদা ফুলের সৌন্দর্য উপভোগ করা সম্ভব হবে। একই সাথে গাঁদা ফুলের বিদ্যমান অসংখ্য ছোট ছোট পাপড়ি গুলো গাঁদা ফুলের সৌন্দর্য অনেকগুণ বৃদ্ধি করে দেয়। শুধু এখানেই শেষ নয়, ফুটে থাকা গাঁদা ফুল গুলো এক অসাধারণ সুগন্ধ ছড়ায়। আর গাঁদা ফুলের সুগন্ধ অনুভব করার সঙ্গে সঙ্গে আমরা গাঁদা ফুলের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়। যাহোক বর্তমান সময়ে ফুটে থাকা গাঁদা ফুল গুলো দেখতে সত্যিই অসাধারণ সুন্দর লাগে। তাই ফুলবাগানে গাঁদা ফুলের সৌন্দর্য উপভোগ করার সময় এই ভিডিওগ্রাফিটি করেছিলাম। তাই গাঁদা ফুলের এই ভিডিওগ্রাফিটি আজ আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি আশা করি এই গাঁদা ফুলের ভিডিওগ্রাফিটি দেখে আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে।
আমার পরিচয়।
আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।
১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।
আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।
X-promotion link
আজকের কাজ সম্পন্ন।
ভিডিওগ্রাফি আমার অনেক পছন্দের একটি কাজ। যে কোন জিনিস নিয়ে ভিডিওগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আর ফুল হলে তো কোন কথাই নেই। কয়েকদিন ধরে ভাবছি বিভিন্ন নার্সারিতে গিয়ে ফুলের ভিডিওগ্রাফি করব। আজ আপনার গাঁদা ফুলের ভিডিওগ্রাফিটি দারুন হয়েছে। গাঁদা ফুলের সৌন্দর্যে আপনার ভিডিওগ্রাফিটি আরো সুন্দর করে তুলেছে।
আসলে ভিডিও করা আমারও খুবই পছন্দের একটি কাজ। খুবই ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে।
শীতের সময় কমবেশি সব জায়গাতে গাঁদা ফুলের গাছ দেখা যায়। গাঁদা ফুল শীতের সময় সব থেকে জনপ্রিয় ফুল।আপনি বেশ সুন্দর গাঁদা ফুলের ভিডিওগ্রাফি ধারণ করেছেন। গাঁদা ফুলগুলো একসাথে অনেকগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। আপনার ভিডিওগ্রাফি বেশ উপভোগ করলাম। দারুন একটি ভিডিওগ্রাফি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
আমার ভিডিওগ্রাফিটি আপনার ভীষণ ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শীতকাল মানেই বিভিন্ন ধরনের ফুলের একটি মৌসুম। আসলে শীতকালে প্রায় সব ধরনের ফুল ফুটে। আপনি দেখছি আজকে পছন্দের ফুলের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভিডিও ক্লিপ টি দেখে বেশ ভালো লাগলো। ফুলের সৌন্দর্য খুবই সুন্দর করে ধারণ করার চেষ্টা করেছেন।
অনেক সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া শীতকালীন ফুলের মধ্যে প্রধান আকর্ষণ হলো গাঁদা ফুল। গাঁদা ফুল আমার কাছেও অনেক ভালো লাগে। গাঁদা দেখতে যেমন সুন্দর তেমনি তার কালার আরও বেশি সুন্দর। এই ফুলের মালা গাঁথাতে বেশি ভালো লাগে। আপনার ভিডিওগ্রাফির মধ্যে এত সুন্দর একটি ফুল দেখতে পেয়ে খুব ভালো লাগলো। আপনি গাঁদা ফুলের খুব সুন্দর একটি ভিডিও ধারণ করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
আমার ভিডিও গ্রাফিটি দেখে এত সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আজকে আপনি চমৎকার একটি গাধা ফুলের ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন। আসলে ফুল হলো সৌন্দর্যের প্রতীক এবং পবিত্রতার প্রতীক। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আপনি গাধা ফুলের চমৎকার একটি ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
অনেক সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গাদা ফুল নিয়ে চমৎকার লিখেছেন এবং গাদা ফুলের সৌন্দর্য তুলে ধরেছেন ভিডিওগ্রাফির মাধ্যমে যা অসাধারণ সুন্দর হয়েছে।শীতকালে নানা রকমের ফুল ফোটে তার মধ্যে নানান প্রজাতির গাদা ফুল অন্যতম।গাদা ফুল আমারও অনেক প্রিয়।অসংখ্যা ধন্যবাদ আপনাকে গাদা ফুলের সৌন্দর্য তুলে ধরে ভিডিওগ্রাফি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
গঠনমূলক কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক সুন্দর গাঁদা ফুলের ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া আপনি। ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর । আপনার করা ভিডিওগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় । ভিডিওগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন ভাইয়া আপনি। সুন্দর এই ফুলের ভিডিওগ্রাফি পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
খুবই ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া বর্তমান সময়ে সব জায়গাতে গাঁদা ফুল কমবেশি দেখা যায়। আর শীতকাল আসলে এমনিতে ফুল অনেক বেশি দেখা যায়। আজকে আপনি গাঁদা ফুলের সুন্দর ভিডিওগ্রাফি করেছেন। সত্যি আপনার ফুলের ভিডিওগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। ধৈর্য ধরে গাঁদা ফুলের ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
গঠনমূলক কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলেই ফুল স্রষ্টার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ উপহার। কেননা ফুলের মধ্যে নতুন সৌন্দর্য বরাবর খুঁজে পাওয়া যায়। বর্তমান ঋতু উপলক্ষে গাঁদা ফুল এর দারুন একটি ভিডিওগ্রাফি সংগ্রহ করেছেন ভাই। চমৎকার লাগলো আপনার ভিডিওগ্রাফিটি। অনেকদিন পর আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে পাখির কিচিরমিচির শব্দ শুনতে পেলাম। এরকম চমৎকার ভিডিওগ্রাফিটি আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর কমেন্ট করেছেন ভাই, খুবই ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।