একটি জনপ্রিয় ঈদের সংগীত-ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন বন্ধুরা ? আশা করি সবাই বেশ ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভাল আছি।আমি মাকসুদা আক্তার। যাকে আপনারা @maksudakawsar হিসাবে জানেন। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের মাঝে একটি ভিডিও কভার করার জন্য। তাই আজও আমি আমার নিজের কণ্ঠে গাওয়া একটি নতুন সংগীত এর ভিডিও কভার করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হলাম।

ঈদ মোবারক.png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

ঘুরে ফিরে বারে বরে ঈদ আসে ঈদ চলে যায়। ঈদ হাসতে শিখায়, ঈদ কাঁদতে শিখায়, ত্যাগের মহিমা বিলায়। হ্যাঁ বন্ধুরা আবার চলে আসলো আমাদের সবচেয়ে বড় আনন্দের দিন। ঈদ উল ফিতর। আমরা সবাই কত আনন্দ আ উদ্দীপনায় এই দিনটি পার করি তা কি আর বলতে। পরিবার পরিজন আর পাড়া প্রতিবেশী সবাই আমরা সকল অতীত কে ভুলে পবিত্র এই দিনটি আনন্দে মাতোয়ারা হয়ে পড়ি।

পোলাও, কোরমা, ফিন্নী জর্দ্দ ছাড়াও কত রকমের যে রান্না হয় এই দিনটিতে। কেউ কেউ আনন্দে আত্মহারা হয়ে পড়ে সালামী তুলতে। সালাম করতে আর সালামী পেতে কিন্তু আমাদের বেশ মজাই লাগে। কিন্তু সালামী দিতে গেলে আবার কষ্ট লাগে। নতুন নতুন পোশাক, হাতে মেহেদী আরও যে কত আনন্দ এই দিনে আমরা করি। মুসলমানদের এই ঈদের খুশিকে আরও বাড়িয়ে তুলতে রয়েছে আমাদের সকলের একটি প্রিয় গান। যেই গানটি ঈদের আনন্দে না গাইলেই নয়।

বন্ধুরা আজও আমি আপনাদের মাঝে ঈদের সেই বিখ্যাত জনপ্রিয় সংগীতের ভিডিও কভার করার জন্য উপস্থিত হয়েছি। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে। আশা করি আপনাদের মূলবান মন্তব্য জানিয়ে কৃতজ্ঞ করবেন।

সংগীতটির অজানা কিছু বিষয়।

গজলও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
মূল শিল্পীঅজানা
গানটির সুরকারঅজানা
গানের কথাকবি কাজী নজরুল ইসলাম
গজল কভার@maksudakawsar

ইসলামিক সংগীতটির লিরিক্স

ও মন রমজানের ঐ রোজার শেষে

এলো খুশির ঈদ
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে
শোন আসমানি তাগিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ
তোর সোনা দানা বালাখানা
সব রাহে লিল্লাহ
তোর সোনা দানা বালাখানা
সব রাহে লিল্লাহ
দে জাকাত মুর্দা মুসলিমে আজ
ভাঙাইতে নিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ
আজ পড়বি ঈদএর নামাজ রে মন
সেই সে ইদ্গাহে
আজ পড়বি ঈদএর নামাজ রে মন
সেই সে ইদ্গাহে
যেই ময়দানে সব গাজী মুসলিম
হয়েছে শহীদ
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ
আজ ভুলে যা তোর দোস্ত দুশমন
হাত মিলাও হাতে
আজ ভুলে যা তোর দোস্ত দুশমন
হাত মিলাও হাতে
তোর প্রেম দিয়ে কর বিসস নিখিল
ইসলামে মুরিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ
যারা জীবন ভরে রাখছে রোজা
নিত্ত উপবাস
যারা জীবন ভরে রাখছে রোজা
নিত্ত উপবাস
সেই গরীব ইয়াতিম মিসকিনদের দে
যা কিছু মুকিব
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ
ও মন রমজানের ঐ রোজার শেষে

এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে
শোন আসমানি তাগিদ।

উৎস

বন্ধুরা কেমন লাগলো আপনাদের জন্য আমার আজকের আয়োজন? আশায় রইলাম আপনাদের ভাল মন্দ মন্তব্যটুকু জানার।

image.png

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png

আমার ঈদের সংগীত এর ভিডিও

Sort:  
 3 years ago 

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ এই গান বাঙালির খুব প্রিয় একটি গান। ঈদুল ফিতর উপলক্ষে এই গান প্রতিটি মানুষের মনে বাজে। আপনি এই গান খুব সুন্দরভাবে গেয়ে কাভার করেছেন। এই গান না শুনলে ঈদ যেন মনেই হয় না। ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিক বলেছেন, এই গান না শুনলে যেন ঈদ হয় না।

 3 years ago 

আসলে এই ঈদ আমাদের মনে আনন্দ খুশি দুঃখ কান্না অনেক কিছুই নিয়ে আসে। এই ঈদের দিনে পরিবার আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশীর সাথে ঈদ করার অন্যরকম একটা অনুভূতি রয়েছে। অতীতের সেই কথাগুলো ভুলে গিয়ে সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করা হয়। আপনি খুবই সুন্দর এবং খুবই জনপ্রিয় একটা গান নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঈদের। আসলে এই গানটি খুবই জনপ্রিয় এই গানটি শুনতে আমি ভীষণ পছন্দ করি। ভালোই ছিল আপনার আজকের পোস্ট।

 3 years ago 

আপু আপনারাই তো আমার পরিবার। আর আপনাদের কে আনন্দ দিতেই তো আমার আজকের এই পোস্ট।

 3 years ago 

খুবই চমৎকার একটা ইসলামিক সংগীত কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। রমজান মাসের শেষের দিকে এই ধরনের ইসলামিক সংগীত চারিদিকেই শুনতে পাওয়া যায়। ছোটবেলা থেকে সংগীতটি শুনে আসছি খুবই ভালো লাগে।

 3 years ago 

আমিও ছেলেবেলা থেকে প্রতি ঈদে এই গানটি শুনে আসছি।

 3 years ago 

ঈদের সময় আগে যেন এই গানটা কতোটা ভালো লাগতো।এখনও ঠিক তাই।একটুও কমতি নেই।এটার অলটারনেটিভ কোনো গান ও কিন্তু নেই।যাইহোক আপনার কণ্ঠে বেশ ভালই লেগেছে এই ইসলামিক সঙ্গীত টি।ধন্যবাদ আপু সুন্দর কভার পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার মনে হয় অলটারনেটিভ যতই গানই আসুক না কেন। এই গান কখনও হারাবার নয়।

 3 years ago 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এত সুন্দর একটি গান উপহার দিয়েছেন আপনি আমাদের মাঝে।এটি নজরুলের খুবই জনপ্রিয় একটি গান। ঈদুল ফিতরের চারদিকে এই গানটি গাওয়া হয়। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে এই গানটি উপহার দিয়েছেন ধন্যবাদ।

 3 years ago 

আমি চেষ্টা করেছি মাত্র। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আমাদের অত্যন্ত প্রিয় একটি ইসলামিক সংগীত এটা। আসলে এক মাস সিয়াম সাধনার পরে আমাদের মাঝে উপস্থিত হয় আমাদের অত্যন্ত আনন্দের দিন, ঈদের দিন। আপনি ইসলামিক সংগীতটি অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এই ইসলামিক সংগীতটি শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম।

 3 years ago 

যাক নিজেকে ধন্য মনে হচেছ যে আপনাকে আমি মুগ্ধ করতে পারলাম। ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64043.65
ETH 1874.72
USDT 1.00
SBD 0.38