মেহেদি রাঙানো হাতই যেন ঈদকে পূর্ণতা দেয় // ১০% প্রিয় লাজুক শেয়ালের জন্য।
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি।
🌜🌜🌜সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক🌙🌙🌙
সম্পূর্ণ একমাস সিয়াম সাধনার পর এখন ঈদ আমাদের দোরগোড়ায় আর ঈদের আনন্দ কখনোই পূর্ণতা পায় না মেহেদি ছাড়া।
মেহেদি রাঙানো হাত যেন ঈদের আনন্দটাকে পরিপূর্ণ করে তোলে
আর যেহেতু আমি ঈদ করতে গ্রামের বাড়িতে এসেছি তাই প্রত্যেক বছরের মতো এবারও আমাদের বাড়ির
আশেপাশের ছোট ছোট মেয়েরা চাঁদরাতে মেহেদী হাতে দেওয়ার জন্য বাড়িতে ভিড় জমিয়েছে এত ভিড়ের মধ্যে ছোট্ট একটি মেহেদি দেওয়া ভিডিও আমি ধারণ করেছি আপনাদের সাথে তুলে ধরার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।
তাছাড়া আরও কিছু মেহেদি রাঙানো হাতের ছবি আপনাদের সাথে শেয়ার করছি, আসলে সময়ের স্বল্পতার জন্য ছবি তুলতে সক্ষম হইনি কারণ বাড়ির পরিবেশ খুবই ক্রিটিক্যাল ছিল।
তাহলে আজকের মত এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য। আপনাদের মূল্যবান দিক-নির্দেশনা দিয়ে আমাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🌹🌹🌹
আমি @hseema" আমার বাংলা ব্লগের এর একজন সদস্য। আমি একজন বাংলাদেশী ও ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করি। আমি লিখতে, পড়তে, ছবি আঁকতে, নতুন নতুন রান্না করতে ও শিখতে ভালোবাসি। সর্বোপরি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।🌹🌹
আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে মেহেদি ডিজাইন এর অংকন এর ভিডিও শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই চমৎকার মেহেদী পড়াতে পারেন সত্যিই অবিশ্বাস্য। যদিও আমি তেমন ভালো মেহেদি পড়াতে পারি না তবে আমার ছোট কয়েকটি বোনের আজকে নিজ হাতে মেহেদি পরালাম কাল আপনাদের মাঝে পোস্ট শেয়ার করব। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু একটা বুদ্ধি দেই আপনি যখন এত ভালো মেহেদী দিয়ে দিতে পারেন তাহলে নিশ্চই আর্ট ও ভালই পারেন।এই ধরনের ডিজাইন গুলো মেন্ডেলা আকারে আমাদের মাঝে উপস্থাপন করতে পারেন।
আর আপনাকে ঈদের শুভেচ্ছা রইলো।🖤
আসলে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈ।দ মানে নানা রকম ভাবে হাতে মেহেদি ডিজাইন করা। আপনি খুবই সুন্দর হবে মেহেদি ডিজাইন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলেন খুবই ভালো লাগলো।
ঈদের দিনে মেহেদি দেওয়ার উৎসব দেখলে মনে হয় যেন মনের মাঝে আলাদা অনুভূতি তৈরি হচ্ছে। ছোটবেলায় আমিও অনেক সময় ঈদের মেহেদি দিতাম। কিন্তু এখন আর হয়তো দেওয়া হয় না। আপনি অনেক সুন্দর ভাবে ঈদের মেহেদি দেওয়ার মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।
আপনার হাত পানে চেয়ে আর ডাইনে বায়ে তাকাতে মন চাইল না। গভীর নয়নে চেয়ে থাকলাম আপনার দুই হাত পানে। চেয়ে চেয়ে দেখলাম শুধু মেহেদি রাঙানো দৃশ্যটা। বলা যায় বোনটা আমার খুবই দক্ষতা সম্পন্ন। নিজের কাজ নিজে করতে জানে। ঈদ ঈদ ঈদ ঈদ মোবারক।
আপনি অসাধারণ ডিজাইন করেছেন মেহেদীর। ভিডিও টি দেখে মনে হচ্ছিলো প্রফেশনাল কোনো ভিডিও মেকারের ভিডিও দেখছিলাম। আপনার এমন আরো ভিড়িও ব্লগ দেখতে চাই। শুভকামনা রইলো।
হ্যাঁ একদম ঠিক বলেছেন আপু ঈদের সময়ে মেহেদি হাতে না দিলে যেন মনে হয় এটা এখনো বাকি থেকে গেল। আপনার মেহেদির ডিজাইন গুলো অনেক সুন্দর হয়েছে। যদিও আমি সচরাচর হাতে মেহেদি দেই না তারপরও এই বছর আমার বউ জোর করে আমার হাতে মেহেদি দিয়ে দিয়েছে।