আর্টঃ বিজয়।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১লা পৌষ ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ১৬ই ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ।

ar1.jpg

ar2.jpg

আজ মহান বিজয় দিবস। বিজয় দিবসের ৫৩ বছর পূর্তিতে সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। নয় মাস যুদ্ধের পর আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ ও একটি পতাকা। সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করছে। স্বাধীনতার সুফল প্রতিটি মানুষ উপভোগ করুক সেই প্রত্যাশা করে আজ আমার ব্লগ শেয়ার করছি।বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি আর্ট পোস্ট নিয়ে। বিজয় দিবস উপলক্ষ্যে আজ এই আর্টতি করেছি। আর্টটিতে আমি একজন মুক্তিযুদ্ধা বাংলাদেশের পতাকা হাতে বিজয় উদযাপনের চিত্র ফুটিয়ে ্তোলার চেস্টা করেছি। চিত্রটির কি নাম দেয়া যায় চিন্তা করতেই মনে হলো বিজয় নামটি বেশ যাবে চিত্রটির সাথে । তাই নাম দিলাম বিজয়।আজকের আর্ট করতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ ও বিভিন্ন শেডের পোস্টার অন্যান্য আরও কিছু উপকরণ। চলুন দেখে নেই আর্টটি আঁকার বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের আর্টটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

ar9.jpg

১।সাদা কাগজ
২।পেন্সিল
৩।বিভিন্ন শেডের পোস্টার রং
৪।বিভিন্ন সাইজের তুলি

অংকনের ধাপ সমুহ

ধাপ-১

ar16.jpg

প্রথমে সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ টেনে নিয়েছি।

ধাপ-২

ar15.jpg

ar14.jpg

এরপর পেন্সিল দিয়ে দাগের মাঝখানে সুর্য্য ও বাংলাদেশের পতাকা হাতে একজন মুক্তিযুদ্ধা এঁকে নিয়েছি।

ধাপ-৩

ar13.jpg

এরপর উপরের দিকে কিছুটা অংশ লাল রং করে নিয়েছি।

ধাপ-৪

ar12.jpg

এবার পতাকা ও নিচের অংশ সবুজ রং করে নিয়েছি।

ধাপ-৫

ar11.jpg

ar10.jpg

ar6.jpg

এবার মুক্তিযুদ্ধার জামা ও সূর্য্য রং করে নিয়েছি। সেই সাথে আরও কিছু ডিটেইলিং এর কাজ করে নিয়েছি।

ধাপ-৬

ar5.jpg

সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে আর্টটি অংকন শেষ করেছি।

উপস্থাপন

ar3.jpg

ar2.jpg

আশাকরি আজকের বিজয় দিবসের উপর আঁকা আর্টটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের আর্ট শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। বিজয়ের ৫৩ বছরের পূর্তিতে আমাদের সকলের অঙ্গিকার হোক একটি সুখি সমৃদ্ধ দেশ গড়ার।সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাSamsung Galaxy A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৬ই ডিসেম্বর, ২০২৪ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

image.png

Sort:  
 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট করে দেখানোর জন্য। খুব ভালো লাগলো আপনার চমৎকার আর্ট করতে দেখে। এক কথা বলতে গেলে অসাধারণ হয়েছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

Daily task

dt2.png

dt3.png

dt1.png

 2 years ago 

অনেক ধন্যবাদ পুশ টাস্কগুলো শেয়ার করার জন্য, নতুন টাস্ক হিসেবে Super Walk যুক্ত করা হয়েছে, সেটার স্ক্রিনশট শেয়ার করার অনুরোধ করা হলো।

 2 years ago 

বিজয় দিবস উপলক্ষে অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপু। যেটা দেখতে ভিষন সুন্দর লাগছে। বিশেষ দিনে বিশেষ একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক চেস্টার পর আর্টটি করতে পারলাম। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

বিজয় দিবস উপলক্ষে আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটি আর্ট করে দেখেছেন আপু। বেশ ভালো লাগলো আপনার সুন্দর অনুভূতি পড়ে। আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেন স্বাধীনভাবে বাঁচতে পারে সেই দোয়া করি।

 2 years ago 

আমরা সবাই তাই প্রত্যাশা করি।প্রতিটি মানুষ যেনো স্বাধীনভাবে বাঁচতে পারে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

মহান বিজয় দিবসে চমৎকার সুন্দর একটি বিজয়ের আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। আপনার আর্ট টি দেখে মনে পড়ছে পূর্বদিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল।রক্তলাল আকাশ উড়ুক্কু পাখি সবুজ ঘাস ও পতাকা হাতে বিজয়ের উল্লাস কিশোরের দারুণ আর্ট করে ফুটিয়ে তুলেছেন। বিজয়ের আর্ট । ধন্যবাদ সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করা পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

বিজয় দিবস উপলক্ষে অনেক সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বিজয়ের আর্ট দেখতে খুবই চমৎকার লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ছেলেটি পতাকা হাতে দাঁড়িয়ে আছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার চেস্টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

বিজয় দিবস উপলক্ষে চমৎকার একটি আর্ট করেছেন দেখে খুব ভালো লাগলো আপু। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সব সময় চেস্টা করি বিশেষ দিনে বিশেষ কিছু আঁকতে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অসম্ভব সুন্দর একটা আর্ট করলেন। আর্টের মধ্যে অনেক সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন। আর এই বিষয়টা আমার কাছে দেখে খুব ভালো লেগেছে। দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দরভাবে করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। এরকম সুন্দর আর্ট গুলো আমি খুবই পছন্দ করি। বিজয় দিবসে দারুন আর্ট করলেন।

 2 years ago 

আর্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59255.87
ETH 1557.10
USDT 1.00
SBD 0.42