বেগুন, আলু,পটল দিয়ে মাছের চচ্চড়ি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো মাছের চচ্চড়ি রেসিপি। আজকে আমি ছোট আলু,বেগুন, পটল দিয়ে মজাদার চচ্চড়ি রান্না করেছি।এই চচ্চড়িতে মসলা বলতে শুধু পাঁচফোড়ন ব্যাবহার করেছি।বেশি করে পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল করে করেছি চচ্চড়ি টি।
IMG_20240319_152938.jpg

আশা করছি আপনাদের ভালো লাগবে।তো চলুন দেখা যাক রেসিপিটি কেমন।

IMG_20240319_152636.png

বাটা মাছ
বেগুন
ছোট আলু
পটল
পেঁয়াজ কুচি
কাঁচা মরিচ
ভোজ্য তেল
লবন
হলুদ

PhotoCollage_1710840869151.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি ছোট আলু,বেগুন, পটল,গুলো কুচি করে কেটে নিয়েছি।পেঁয়াজ কুচি করে নিয়েছি ও মরিচ চিড়ে নিয়েছি।

PhotoCollage_1710841172147.jpg

দ্বিতীয় ধাপ

এখন বাটা মাছ ধুয়ে পরিস্কার করে জল ঝড়িয়ে নিয়ে তাতে লবন হলুদ দিয়ে মেখে নিয়েছি।

PhotoCollage_1710841320141.jpg

তৃতীয় ধাপ

চুলায় কড়াই বসিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে তাতে মাছ গুলো দিয়েছি ও ভালো করে ভেজে তুলে নিয়েছি।

PhotoCollage_1710841458876.jpg

চতুর্থ ধাপ

এখন মাছ ভাজা তেলেই পাঁচফোড়ন দিয়েছি।পাঁচফোড়নে পেঁয়াজ কুচি ও মরিচ গুলো দিয়ে ভেজে নিয়েছি হালকা করে।

PhotoCollage_1710841639506.jpg

পঞ্চম ধাপ

ভাজা পেঁয়াজে কাটা সবজি গুলো দিয়েছি ও লবন হলুদ দিয়েছি ও নারাচারা করে ভেজে নিয়েছি সবজি গুলো সুন্দর করে।

PhotoCollage_1710841812867.jpg

ষষ্ঠ ধাপ

ভাজা সবজি গুলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়েছি।একটু ফুটিয়ে নিয়েছি ও তাতে মাছ দিয়েছি ও আবারও মাছ সহ হাই হিটে ফুটিয়ে নিয়েছি।

PhotoCollage_1710842016096.jpg

সপ্তম ধাপ

সবজিও মাছ এক সাথে ফুটিয়ে নেয়ার পর পুরোপুরি ভাবে তরকারি হয়ে গেছে তাই নামিয়ে নিয়েছি।

IMG_20240319_152926.jpg

পরিবেশন

IMG_20240319_161843.jpg

InShot_20240319_161917347.jpg

IMG_20240319_161843.jpg
এই ছিলো আমার মজাদার সবজি দিয়ে মাছের চচ্চড়ি।আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, বাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240319_152643.jpg

Sort:  
 2 years ago 

বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন দিদি ৷ বেগুন আলু পটল সাথে মাছ দিয়ে বেশ দারুণ ভাবে চচ্চড়ি করেছেন ৷ আপনার রেসিপি দেখতে বেশ সুন্দর এবং লোভনীয় হয়েছে ৷ অনেক ভালো লাগলো এমন মজাদার একটি রেসিপি দেখে ৷ ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।

 2 years ago 

ছোট মাছের চচ্চড়ি খেতে আমার কাছে বেশ দারুন লাগে। আপনি বেগুন আলু পটল দিয়ে খুবই সুস্বাদু একটি চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন ।যা দেখে খুবই লোভনীয় লাগছে ।আশা করি খেতে অনেক সুস্বাদু হয়েছিল । রেসিপি তৈরির প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে । সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ অনেক সুস্বাদু হয়েছে খেতে।

 2 years ago 

ছোট মাছ খেতে আমি অনেক বেশি পছন্দ করি। তাছাড়া আপনি বেগুন আলু পটল দিয়ে চচ্চড়ি তৈরি করেছেন দেখেতো মনে হচ্ছে এখনি গরম ভাতের সাথে খেয়ে ফেলি। তবে এধরনের চচ্চড়ি রেসিপিতে ঝাল বাড়িয়ে দিলে খেতে আরো বেশি মজা লাগে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আপনি আজকে খুব সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে নিয়ে এসেছেন। বেগুন, আলু ও পটল দিয়ে ছোট মাছ চচ্চড়ি রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে। ছোট মাছ খেতে আমার খুবই ভালো লাগে। আর যদি ছোট মাছ এভাবে চচ্চড়ি করা হয় তাহলে এর স্বাদ আরো বহু গুন বেড়ে যায়। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর একটি রেসিপি নিয়ে আসার জন্য।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ছোট আলু,বেগুন এবং পটল দিয়ে মজাদার চচ্চড়ি রান্না করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি রেসিপিটি দেখতে খুবই ইয়াম্মি লাগছে। এ ধরনের রেসিপি গুলো গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে।

 2 years ago 

ঠিক ধরেছেন গরম ভাত দিয়ে ভীষণ চমৎকার লাগে।

 2 years ago 

এই রেসিপি টা আমার খুবই পছন্দের। ছোট ছোট বাটা মাছ দিয়ে রান্না করি সবসময়। যদিও আপনার এখানে কয়েক পদের মাছ দেখতে পাচ্ছি। যাইহোক রেসিপিটা বেশ লোভনীয় লাগছে। ধন্যবাদ দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এই রেসিপিটি আপনার মতো আমারও পছন্দের।

 2 years ago 

ইদানিং খেয়াল আপনি অনেক চমৎকার, চমৎকার রেসিপি শেয়ার করছেন এটা বেশ দারুন একটা বিষয়। এই ধরনের রেসিপি গরম রুটি এবং গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। উপস্থাপনাটা সুন্দর ছিল আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য ও আমার রেসিপিটি ভালো লেগেছে জন্য।

 2 years ago 

বেগুন, আলু,পটল দিয়ে মাছের একটি লোভনীয় সবজি চচ্চড়ি পোস্ট শেয়ার করেছেন ।আপনি বরাবরের মত আজকেও খুবই মজাদার একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।এরকম পোস্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।রেসিপি পোষ্ট এর বিবরণ গুলো দেখে মনে হচ্ছে এটির স্বাদ অসাধারণ হয়েছিল।ধন্যবাদ এরকম সুন্দর একটি রেসিপি পোষ্ট আমাদের মাঝে সেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি যেভাবে মাছের চচ্চড়ি রেসিপিটি বর্ণনা করেছেন, তা খুবই সুন্দর ও বিস্তারিত। রান্নার প্রতিটি ধাপ এত সুস্পষ্ট ও বোধগম্য যে যে কেউ এটি অনুসরণ করে সহজেই এই মজাদার চচ্চড়ি তৈরি করতে পারবে। আপনার রান্নার প্রতিভা ও উপস্থাপনা শৈলী সত্যিই প্রশংসনীয়। এই ধরনের মূল্যবান শেয়ারিং এর জন্য ধন্যবাদ, আপু।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

বেগুন আলু পটল দিয়ে মাছের চচ্চটি রেসিপি দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে। আপনার রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে। এত মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সত্যি লোভনীয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64946.62
ETH 1941.30
USDT 1.00
SBD 0.37