গ্রাস কাপ মাছ দিয়ে পালং শাক রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ4 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই-বোন ও বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন রেসিপি পোস্ট। শীতকালীন শাকের মধ্যে অন্যতম পালং শাক ও গ্রাস কাপ মাছ রান্নার রেসিপি। আশা করি আপনাদের ভালই লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপির ধাপগুলো শুরু করা যাক।

20230110_003718_0000.png

Canva দিয়ে তৈরি

প্রয়োজনীয় উপকরণঃ

উপকরণের নামপরিমাণ
পালং শাক১ আঁটি
গ্রাস কাপ মাছ৬ পিস
পেঁয়াজ২টি
লবণস্বাদমতো
হলুদ গুঁড়া১ টেবিল চামচ
ধনেপাতাইচ্ছে মতো
কাঁচামরিচ১০ টি
জিরা বাটা১ টেবিল চামচ
সয়াবিন তেলপরিমাণ মতো

IMG_20230110_002111.jpg

প্রয়োজনীয় ধাপ সমূহ

ধাপ-১

IMG_20221127_073218-01.jpegIMG_20221127_073301-01.jpeg

প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব এবং এরই সাথে পালং শাকগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে নিব।

ধাপ-২

IMG_20221127_073207-01.jpeg

এরপর প্রয়োজনীয় মসলা পাতি গুলো গুছিয়ে নিব। এবং এর সাথে পেঁয়াজ ও ধনেপাতা গুলোকে কুচি কুচি করে কেটে নিব এবং কাঁচামরিচ ও জিরা গুলোকে বেটে নিব।

ধাপ-৩

IMG_20221127_073247-01.jpeg

এরপর মাছগুলোর মধ্যে একটু লবণ ও একটু হলুদ গুড়া দিয়ে মাখিয়ে নিব।

ধাপ-৪

IMG_20230110_002549.jpg

এরপর করাইটিতে একটু তেল দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে একটা পাত্রে রেখে দিব।

ধাপ-৫

IMG_20221127_074613-01.jpeg

এরপর কড়াইয়ের ভিতর আবার একটু তেল দিব এবং তেলের মধ্যে পেঁয়াজ কুঁচি,হলুদ গুঁড়া,ঝাল বাটা,জিরা বাটা ও পরিমাণ মতো লবণ এগুলো সব একসাথে দিয়ে দিব।

ধাপ-৬

IMG_20221127_074900-01.jpegIMG_20221127_075039-01.jpeg

এরপর মসলাগুলোকে একটু তেলে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব।

ধাপ-৭

IMG_20221127_075341-01.jpegIMG_20221127_075406-02.jpeg

পানিগুলো যখন ফুটে আসবে তখন এর মধ্যে পালং শাক গুলোকে দিয়ে দিব।

ধাপ-৮

IMG_20221127_075834-01.jpegIMG_20221127_075909-01.jpeg

এভাবে কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর পালং শাকগুলো যখন মোটামুটি ভাবে সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব।

ধাপ-৯

IMG_20221127_080621-01.jpegIMG_20221127_080640-01.jpeg

মাছ গুলো দেওয়ার কিছুক্ষণ পর এর মধ্যে ধনেপাতা গুলো দিয়ে মিশিয়ে নিব।

শেষ ধাপ

IMG_20221127_081151-01.jpeg

ব্যাস তারপর এভাবে কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল।

ফাইনাল আউটপুট

IMG_20221127_081424-01.jpeg

যেহেতু রান্না হয়ে গেছে তাই এবারে তরকারিটা কে একটা পাত্রে নামিয়ে রাখলাম।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি পোস্ট। আজকের পালং শাক দিয়ে গ্রাস কাপ মাছ রান্নার রেসিপি টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এইটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 years ago 

শীতকালে কিন্তু যেমন শীত লাগে তেমনি খাওয়া-দাওয়া করতে ও অনেক ভালো লাগে।গ্রাস কাপ মাছ দিয়ে বেশ মজার করে পালং শাক রান্না করেছেন।পালং শাক কিন্তু সবাই অনেক পছন্দ করে।আপনি পালং শাক দিয়ে গ্রাস কাপ মাছ রান্না করেছেন রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে মজার হয়েছে।মাছ দিয়ে পালং শাক রান্না দেখে তো খেতে ইচ্ছে করতেছে।

 4 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 4 years ago 

পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়েছি কিন্তু গ্রাস কাপ মাছ কখনো রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমি আবার শাক মাছ দিয়ে খেতে তেমন বেশি পছন্দ করি না। আপনি খুব সুন্দর ভাবে ধাপগুলো বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

আবার শাক মাছ দিয়ে খেতে তেমন বেশি পছন্দ করি না।

আসলে আমাদের সবার টেস্ট তো আর এক না, একেকজনের একেক রকম খাবার খেতে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 4 years ago 

শীতকালে অনেক মজার মজার সবজি পাওয়া যায় আর পালং শাক তার ভিতরে অন্যতম। পালংশাক আমি খুব একটা খাইতাম না তবে ইদানিং অনেক বেশি খাওয়া হচ্ছে । শীতকালীন সবজি দিয়ে অনেক মজা করে রান্না করি খেতে খুব ভালো লাগে। তবে মাছ দিয়ে এভাবে কখনো রান্না করা হয়নি আর গ্রাস কাপ মাছও আমি কখনো খাইনি আপনার কাছ থেকে নতুন রেসিপি শিখলাম।

 4 years ago 

গ্রাস কাপ মাছ আপনি কোনদিন খাননি জেনে অবাক হলাম। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 4 years ago 

বাহ নতুন কিছু দেখতে পেলাম আপনাকে দ্বারা। পালং শাক দিয়ে গ্রাস কাপ মাছ রান্না এই প্রথম দেখলাম। রান্নাটা দেখতে অনেক চমৎকার হয়েছে, তাহলে খেতেও নিশ্চয়ই অনেক টেস্টি হইছে। ধন্যবাদ আপনাকে একদম নতুন কিছু করে দেখানোর জন্য।

 4 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 4 years ago 

মাছের সাথে কখনো শাকের রেসিপি খাওয়া হয়নি তবে পালং শাক দিয়ে গ্লাস কাপ মারছে রেসিপি শেয়ার করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে ভাইয়া। রেসিপি পরিবেশন করার পরে বিশেষ করে মাছগুলো আমার কাছে সবচেয়ে বেশি লোভনীয় লাগছে।

 4 years ago 

এভাবে মাছের সাথে শাক রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালই লাগবে।

 4 years ago 

পালং শাক আমার খুবই পছন্দের । পালং শাক খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছি। আপনার মত এভাবে মাছ দিয়ে রান্না করে কখনো খাওয়া হয়নি। রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। সুস্বাদ একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে গুছিয়ে একটি মন্তব্য করার জন্য।

 4 years ago 

শাকের মধ্যে অন্যতম একটা শাক হচ্ছে পালং শাক।গ্রাস কাপ মাছ দিয়ে পালং শাকের চমৎকার একটা রেসিপি তৈরী করেছেন। মাছ দিয়ে শাক রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 4 years ago 

আসসালামু আলাইকুম ভাইয়া। আশাকরি ভাল আছেন।আজ আপনি গ্রাস কাপ মাছ পালং শাক দিয়ে রান্না করেছেন।রেসিপিটি খুব মজার হয়েছে বলতে পারি।আপনি মাছগুলো ভেজে নিলেন, তাই এর স্বাদ বহুগুন বেড়ে গেছে। শীতকালে সব সবজিই খুব মজার হয় খেতে। তাই মাছ ছাড়াও খুব মজার হয় খেতে। আর মাছ দিয়ে রান্না করাতে এর টেস্ট দারুন হয়।রেসিপিটি ধাপে ধাপে তুলে ধরেছেন,খুব ভাল লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 4 years ago 

ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 4 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। রেসিপিটি দেখে আমার জিভে জল চলে এসেছে। আপনার রেসিপিটি দেখে লোভ আর সামলাতে পারছিনা। এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

যেহেতু লোভ সামলাতেই পারছেন না তাহলে বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করে দেখেন আশা করি খেয়ে মজা পাবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65011.48
ETH 1955.53
USDT 1.00
SBD 0.37