Diy -- 💕 ভ্যালেন্টাইন ডে কার্ড 💕 -- দ্বিতীয় প্রচেষ্টা | | [ ১০% লাজুক খ্যাঁকের জন্য ]
হ্যালো বন্ধুরা
আসসালামু-আলাইকুম
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।"আমার বাংলা ব্লগ " এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।বাংলায় ব্লগিং করতে পেরে,নিজের মধ্যে অনেক ভাল লাগা আমি অনুভব করি।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।
ভ্যালেন্টাইন ডে কার্ডঃ
সকালে ছেলেকে স্কুলে দিয়ে বসে বসে ভাবছিলাম আজ ডাই পোস্ট দেব।কিন্তু কি করব ? তো ভাবলাম কার্ড করি।আর চারদিন পর ভ্যালেন্টাইন ডে। যদিও এই দিন নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। কারন আমার কাছে বছরের প্রতিটা দিন ই ভালোবাসার দিন। আর স্বার্থপর মানুষ ছাড়া সব মানুষের জন্যই আমার ভালোবাসা সব সময় ই থাকে। যে ভাবনা সেই কাজ। দ্বিতীয় বারের মত কার্ড করতে বসে গেলাম। কার্ড করেও ফেললাম। তাই আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম।আপনাদের ভালো লাগলেই আমার বানানো সার্থক হবে।তবে চলুন কথা না বাড়িয়ে কার্ডটি কিভাবে করেছি তা তুলে ধরছি। কার্ডটি করতে আমার কি কি উপকরন লেগেছে তা আগে তুলে ধরছিঃ
প্রয়োজনীয় উপকরণঃ
১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪.পেন্সিল ।
৫. কাঁচি।
৬.পাঞ্চ মেশিন
৭.সাইন পেন
ধাপ সমূহ:
ধাপ-১
প্রথমে রঙিন কাগজটিকে ছবির মত করে চারটা ভাঁজ করে নেব।
ধাপ-২
এবার কাগজের ভাঁজ খুলে নিলাম। এরপর কাগজ উল্টো করে ছবিতে দেয়া কাগজের মত ছোট ছোট ভাঁজ করে নেব।
ধাপ-৩
দুই টুকরো কাগজ দিয়ে আমি দুইটা করে নিলাম।
ধাপ-৪
এরপর একপাশে আঠা লাগিয়ে দুই পাশ এক করে নিলাম।
ধাপ-৫
এরপর কার্ডের দুই পাশে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
ধাপ-৬
দুই টুকরো কাগজে ছবির মত এঁকে দুটো লাভ শেপ কেটে নিলাম।
ধাপ-৭
এবার কার্ডের উপরে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।
ধাপ-৮
এরপর সাদা তিন টুকরো কাগজ কেটে তাতে সাইন পেন দিয়ে হ্যাপি ভ্যালেন্টাইন ডে লিখে কার্ডের মাঝ বরাবর আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
ধাপ-৯
এরপর পাঞ্চ মেশিন দিয়ে সাদা কাগজটিকে পাঞ্চ করে ছোট ছোট টুকরো গুলো কার্ডের মাঝে ছড়িয়ে দিলাম।
উপস্থাপনাঃ
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস - SamsungA20
ফটোগ্রাফার - @shimulakter
স্থান -ঢাকা
আজ আর নয়। আশাকরি আমার বানানো ভ্যালেন্টাইন ডে কার্ডটি আপনাদের কাছে ভাল লেগেছে। এটা আমার দ্বিতীয় প্রচেষ্টা,যদি আপনাদের কাছে ভালো লাগে তবে আবার নতুন কোন কার্ড নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমি শিমুল আক্তার। আমার ইউজার আইডি @shimulakter আমি একজন বাঙালি।বাংলায় লিখতে ও পড়তে পেরে অনেক বেশি ভাল লাগা কাজ করে আমার মধ্যে।গতানুগতিক কোন কাজ ই আমায় টানে না।সব সময় চেষ্টা করি নতুন কিছু করতে।বাংলাকে ভালবেসে "আমার বাংলা ব্লগ" এর সাথে আছি,থাকব আজীবন। অন্যের মতামতের মূল্যায়ন করি।মানুষকে ভালোবাসি,তাই চেষ্টা করি মানুষের উপকার হয় এমন কাজ করতে।
অসাধারণ আপু, আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতা সহকারে রঙ্গিন কাগজ কেটে ভ্যালেন্টাইন ডে কার্ড তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো আপু । আসলে প্রিয়জনকে এই কার্ড উপহার দিলে খুবই খুশি হবে। বলা যায় যে আপনার দক্ষতা অনেক খুব সুন্দর করে কাগজ দিয়ে কাজ ভ্যালেন্টাইন ডে কার্ড তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তৈরি করা কার্ড অনেক সুন্দর হয়েছে। আপু আপনি অনেক সুন্দর ভাবে কার্ডটি তৈরি করেছেন। আশা করছি এইভাবে কার্ড তৈরি করে প্রিয় মানুষকে উপহার দিলে অনেক খুশি হবে। সত্যি আপু আপনি অনেক পরিশ্রম করে এই সুন্দর একটি কার্ড তৈরি করে শেয়ার করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপনাকে ও আপু। আমার ব্লগটি সময় নিয়ে পড়ার জন্য।
ঠিকই বলেছেন আপু ভালোবাসার জন্য কোন নির্দিষ্ট দিন দরকার হয় না। ভালোবাসার মানুষদের জন্য প্রতিটা দিনই ভালোবাসার দিন। আপনার তৈরি কার্ড অনেক সুন্দর লাগছে। কাগজ দিয়ে অসাধারণ একটি কার্ড তৈরি করেছেন । ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু।
সত্যি বলেছেন আপু ভালোবাসার দিন সব দিন তবে সবাই বলাই আর কি বলা ১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস উপলক্ষে আপনি চমৎকার একটি কাড তৈরি করেছেন। সবাইকে অগ্রিম ভ্যালেন্টাইন ডে এর শুভেচ্ছা। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। এভাবেই চালিয়ে যান আশাকরি সামনে আরো ভালো কিছু দেখতে পাব,ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু।
ভ্যালেন্টাইন ডে কার্ড জন্য সত্যি অনেক সুন্দর হয়েছে। নিজের ভাষায় ব্লগিং করার মজাই আলাদা।আমি কখনও কার্ড বানাই নাই। আপনার কার্ড দেখে বানাতে ইচ্ছে করছি। অনেক ধন্যবাদ আপু চমৎকার কার্ড বানানোর পদ্ধতি শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো। আপনাকে ও অনেক ধন্যবাদ আপু।
ওমা আপনি তো দেখছি দারুন কার্ড তৈরি করেছেন ৷ আপু এটা আমাকে পাঠিয়ে দেন ৷ আমি আমার প্রিয় মানুষ কে দিবো ৷ তবে একট কথা ঠিক ভালোবাসার দিন প্রতি মূহুর্তে ৷
যা হোক অনেক ভালো লাগলো ভ্যালেন্টাইন ডে কার্ড টি ৷
ভাইয়া আপনার নাকি কোন প্রিয় মানুষ নেই?? 😂 যাক ঠিকানা দিয়েন পাঠিয়ে দিব। সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ভ্যালেন্টাইন ডে কার্ড তৈরি করেছেন।দেখতে খুব সুন্দর লাগছে। আমার ক্রাফ্টিং করতে ভীষণ ভালো লাগে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আপনি তো দেখছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অসাধারণ একটি কার্ড তৈরি করেছেন। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এভাবে অগ্রিম কার্ড দেখে ভীষণ ভালো লাগলো। এরকম অগ্রিম কাজ গুলো দেখতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আপনি এত সুন্দর ভাবে কার্ড তৈরি করেছেন যা দেখে আমি একেবারেই মুগ্ধ। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল। অনেক সময় লেগেছে দেখেই বুঝতে পারছি।
অনেক ধন্যবাদ আপু।
আপনি খুবই সুন্দর ভাবে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অগ্রিম একটি কার্ড তৈরি করে ফেলেছেন। রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে খুবই সুন্দর ভাবে ফুটে ওঠে যা দেখতে আরো বেশি ভালো লাগে। দেখেই বুঝতে পারছি অনেক সময় লেগেছে আপনার এটি তৈরি করতে। লেখাগুলোও খুবই সুন্দর ভাবে লিখেছেন।
অনেক ধন্যবাদ ভাইয়া।