কিভাবে বাইন্যান্স অ্যাপ এ স্টিম কয়েন সেভিংস করে আর্নিং করবেন।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে ভিন্ন একটি বিষয় উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি বিষয়টি আপনাদের ভালো লাগবে। আজকে আমি যেটি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, সেটি হচ্ছে কিভাবে বাইন্যান্স অ্যাপ এ স্টিম কয়েন সেভিংস করে আর্নিং করবেন। সেটি আজকে আমি টিউটোরিয়াল আকারে আপনাদের মাঝে তুলে ধরব।

20230809_232849.jpg

আসলে আমার জানামতে অনেকেই আছেন যারা পাওয়ার আপ করার বাইরেও ভবিষ্যতের জন্য কিছু স্টিম জমাতে চান বা জমাচ্ছেন।আর সেটা স্টিমিট ডট কম এর ওয়ালেটে অথবা বাইন্যান্স এ। তবে যারা বাইন্যান্স এ স্টিম জমাচ্ছেন তারা চাইলে জমাকৃত স্টিম এমনি বাইন্যান্স এ রেখে দেওয়ার চাইতে, সেই ব্যালেন্স কে সেভিংস করে রেখে, কিছু পরিমাণ ইন্টারেস্ট সেখান থেকে পেতে পারেন। আর আজকে সে ইন্টারেস্ট কিভাবে পাবেন সেটাই তুলে ধরবো। তো বন্ধুরা ভূমিকায় না গিয়ে চলুন শুরু করা যাক।

প্রথমত বাইনান্স অ্যাপটি ওপেন করতে হবে এবং সেখানে হোম পেজ থেকে আর্ন এ ক্লিক করতে হবে।
Screenshot_20230809-211016_Binance.jpg

এরপর আর্ন এ ক্লিক করার পর একটি পেজ আসবে সেখানে সার্চ অপশনে ক্লিক করবেন।
Screenshot_20230809-211023_Binance.jpg
এরপর দেখতে পাবেন আরও একটি সার্চ বক্স আসবে সেখানে স্টিম লিখবেন। স্টিম লেখার সাথে সাথে স্টিম কয়েন আপনার সামনে এসে যাবে। তখন স্টিমিট এ ক্লিক করবেন।
Screenshot_20230809-211044_Binance.jpg
এরপর আরো একটি পেজ আসবে সেখানে দেখতে পাবেন ফ্লেক্সিবল লেখা রয়েছে। আর এটার মানে হচ্ছে আপনি এই সেভিংসকৃত এমাউন্ট যেকোনো সময় তুলে ফেলতে পারবেন এর জন্য কোন শর্ত নেই।যদিও লক সেভিংস করলে সেখানে শর্ত থাকে । যাইহোক সেদিকে যাচ্ছি না তারপর সেখানে দেখতে পাচ্ছেন ২.২৭ এ,পি,আর, আপনাকে ইন্টারেস্ট দিবে।এরপর আপনি সেই ফ্লেক্সিবল এর উপরে ক্লিক করবেন।
Screenshot_20230809-211102_Binance.jpg
ফ্লেক্সিবল এর উপরে ক্লিক করার পর আরো একটি পেজ আসবে। সেখানে আপনি কত স্টিম সেভিংস করতে চাচ্ছেন সেটা বসাবেন এবং সামারীতে দেখতে পাবেন আপনার সেভিংস কৃত স্টিম এর এ,পি,আর হিসাব করে প্রতিদিন কত স্টিম ইন্টারেস্ট আপনাকে দিবে সেটি লেখা রয়েছে।এরপর টিক চিহ্ন টি দিয়ে কনফার্ম এ ক্লিক করবেন।
Screenshot_20230809-211130_Binance.jpg
বাস এবার হয়ে গেল আপনার স্টিম সেভিংস। এখন থেকে প্রতিদিন আপনি নির্দিষ্ট সময়ে সেভিংস এর এ,পি,আর পেয়ে যাবেন আপনার স্পট ওয়ালেটে।
Screenshot_20230809-211136_Binance.jpg
তবে হ্যাঁ আপনি চাইলে অটো অপশনটি ক্লিক করে রাখলে। আপনার যে এমাউন্ট এসে স্পট ওয়ালেটে পৌঁছাবে। সেটিও আবার পুনরায় যোগ হয়ে যাবে সেভিংস কৃত অর্থের সাথে। আর এভাবে প্রতিনিয়ত বাড়তে থাকবে।

এখন দেখতে পাচ্ছেন আমার সেভিংস কৃত স্টিম সফলভাবে সেভিংস হয়েছে আর সেটি দেখাচ্ছে।
Screenshot_20230809-211206_Binance.jpg

যাই হোক বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ফিডব্যাক জানাবেন।আজকে আর বেশি কথা বাড়াবো না। অন্যদিন অন্য কোন টিউটোরিয়াল নিয়ে আবারো আপনাদের মাঝে উপস্থাপন করব। এই বলে আজকের মত এখানে বিদায় নিলাম। আর আমার পোষ্টে যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণটিউটোরিয়াল

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

চমৎকার ছিল আপনি কিভাবে বাইনান্সে স্টিম সেভিংস করে আয় করা যায় সেই ধাপ গুলো খুব সুন্দর ভাবে দেখালেন। অনেক ভালো লেগেছে অনেকে চাইলে এভাবে স্টিম সেভিংস করে সেখান থেকে ইনকাম করতে পারবে। অনেক ভালো লাগলো খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধারাবাহিকভাবে।

 3 years ago 

প্রশংসা মূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু।ভালো থাকবেন শুভকামনা রইলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

প্রতিনিয়ত সাপোর্টের আওতায় রাখার জন্য ধন্যবাদ।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

🙏🙏❣❣❤

 3 years ago 

ভালো ধারণা দিয়েছেন ভাইয়া সত্যি বলতে এই সম্পর্কে আমার কোন আইডিয়া ছিল না তবে আপনার পোষ্টের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম তাই রিস্টিম করে রেখেছি। বিষয়টা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

প্রশংসা মূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো ভাই।পাশে থাকবেন সবসময় এই কামনা করি।

 3 years ago (edited)

দারুন একটা টিউটোরিয়াল আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। নতুন ধরনের একটা জিনিস আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে শিখতে পারলাম। আমরা এখন বাইনান্স এ স্টিম ফেলেনা রেখে সেটা দিয়ে উপার্জন করতে পারব।

 3 years ago 

ভাই ভালো থাকবেন শুভকামনা রইলো।

 3 years ago 

সাপোর্ট করার জন্য ধন্যবাদ।।

 3 years ago 

দীর্ঘদিন ধরে বাইনান্স অ্যাপস ব্যবহার করছে কিন্তু কখনো এভাবে এত কিছু শেখা হয়নি। তবে আজকের আপনার এই সুন্দর টিউটোরিয়াল দেখে বেশ ভালো লাগলো, নতুন কিছু শিখতে পারলাম অসংখ্য ধন্যবাদ ভাইজান। নতুন কিছু শিখতে পেরে অনেক খুশি হলাম

 3 years ago 

প্রশংসা মূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো ভাই ।ভালো থাকবেন ভাই।

 3 years ago 

ভাইয়া এধরনের টিউটোরিয়াল গুলো আরো চাই। নতুন কিছু শিখতে ভীষণ ভালো লাগে। চমৎকার একটি টিউটোরিয়াল শেয়ার করেছেন। দেখে ভালো লাগলো অবশ্যই টেরাই করে দেখবো। পরের টিউটোরিয়ালের জন্য অপেক্ষায় রইলাম।

 3 years ago 

প্রশংসা মূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো।ভালো থাকবেন ভাই।, শুভকামনা রইলো।

 3 years ago 

খুব গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল এবং যারা এটি মনোযোগ দিয়ে ভিজিট করবে তারা অবশ্যই সেভিংস অপশনটির কাজ যথাযথভাবে আয়ত্ত করতে পারবে।ধন্যবাদ সবার মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

জি একদম ঠিক।।

 3 years ago 

ভাইয়া আপনি তো দেখছি অনেক ‍সুন্দর আর ইউনিক একটি টিউটিরিয়াল আমাদের সাথে শেয়ার করলেন। আপনার শেয়ার করা টিউটিরিয়াল কিন্তু আমাদের প্রতিটি ইউজারের কাঝে আসবে বলে বিশ্বাস করি। সত্যি বলতে এমন একটি উপকারী টিউটেরিয়াল সবাই হয়তো মনে মনে খোঁজ করছিল। আজ আপনার পোস্টটি পড়ে সবাই হয়তো বেশ আনন্দিত হয়েছে। ধন্যবাদ ভাইয়া সবার জন্য এত লোভনীয় একটি পোস্ট করার জন্য।

 3 years ago 

প্রশংসা মূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু।ভালো থাকবেন।, শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64715.35
ETH 1920.72
USDT 1.00
SBD 0.38