গাছ লাগান পরিবেশ বাঁচান

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের মাঝে বৃক্ষরোপণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব। বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর সবচেয়ে উত্তম মৌসুম। এই সময় বাড়ির আঙ্গিনায় আশপাশের রাস্তার ধারে যত বেশি গাছ লাগানো যায় তত বেশি উপকার পাওয়া যাবে। কারণ বর্ষাকালে গাছ লাগালে এই গাছ টিকে থাকার সম্ভাবনা বেশি। কারণ বৃষ্টির কারণে মাটি বেশ উর্বর হয়ে থাকে। আর উর্মাবর মাটিতেই গাছ রোপণ করা সবচেয়ে বেশি উত্তম। এখন বর্ষাকাল কিন্তু ওই রকম বৃষ্টি এখন আর খুব বেশি দেখা যায় না। সারাদিনই একটু পরপর ঝিরঝির বৃষ্টি হয় আবার ঝলমলে রোদ উঠে যায় মনে হয় না এখন আষাঢ় মাস চলছে। যাইহোক প্রতিবছর বর্ষাকালে আমি দেখি আমাদের আঙ্গিনার চারপাশে আমার আম্মু আব্বু যে কোন গাছ লাগানোর চেষ্টা করে। আর আমি এখন তাদের এই গাছ লাগানোতে সাহায্য করার চেষ্টা করি। আমার কাছে যে কোন ফল গাছ লাগাতে বেশি ভালো লাগে।

20230703_180916.jpg

20230703_180909.jpg

  • আমাদের বাড়ির আঙিনায় বেশ কিছু ফল গাছ রয়েছে ।যেমন আম গাছ ,কাঁঠাল গাছ ,পেয়ারা গাছ, কামরাঙ্গা গাছ ,আমড়া গাছ, আতা ফল গাছ ,পেঁপে গাছ, তেঁতুল গাছ, চালতা গাছ ইত্যআদই। তাই এখন আর খুব বেশি ফল গাছ লাগানোর প্রয়োজন নেই এর মধ্যে কিছু কিছু গাছের ফল আমরা খাচ্ছি কিছু গাছ এখনো বড় হচ্ছে ফল ধরছে না এখনো। তাই এক পাশে কিছু খালি জায়গা দেখে আমি আমার আম্মুকে বললাম কিছু সুপারি গাছ লাগিয়ে দিন। যেহেতু এখানে অল্প কিছু জায়গা যেহেতু সুপারি গাছের ডালপালা খুব বেশি কোন দিকে ছড়ায় না। সেজন্য বাজার থেকে আমার আব্বু চারটি সুপারি গাছের চারা নিয়ে এসেছে।

20230703_181400.jpg

20230703_181402.jpg

  • সুপারি গাছের চারা রোপণ করার জন্য প্রথমে আমরা গর্ত করে নিলাম। তারপর সেখানে কিছু শুকনো গোবর দিয়ে তারপর চারা মাটি সহ বসিয়ে দিলাম। এরপর খুলে রাখা গর্তের মাটিগুলো দিয়ে চেপে দিলাম তারপর সামান্য কিছু পানি দিয়ে দিলাম ব্যাস চারা রোপণ হয়ে গেল। এভাবে চারটি চারা গাছ রোপন করে ফেললাম। এই চারা গাছ গুলো রোপন করতে খুব বেশি সময় বা খাটনির প্রয়োজন হয় না।

20230703_181516.jpg

20230703_181719.jpg

  • কিন্তু তবুও আমাদের দেশের মানুষরা গাছপালা রোপন করতে খুব বেশি অলস। বিশেষ করে এখন আবাদি জমিগুলো ভরাট করা হচ্ছে বাড়িঘর নির্মাণের কাজে ।কিন্তু গাছ রোপনে উদ্যোগে হওয়া মানুষ খুব কম। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের পরিবেশকে সুন্দর করে। তাই যত বেশি কাজ রোপন করব আমরা তত বেশি উপকৃত হব। কারণ গাছ আমাদের পরম বন্ধু তাই কাছ থেকে আমরা ফল ,ফুল, পাতা ,লাড়কি এমনকি ফার্নিচার পেয়ে থাকি। পরিবেশকে সুন্দর করে সাজাতে গাছের ভূমিকা অপরিসীম।

20230703_181737.jpg

20230703_181901.jpg

20230703_181959.jpg

20230703_182042.jpg

আমাদের আজকের স্লোগান হোক
গাছ লাগান পরিবেশ বাঁচান

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বর্তমান বর্ষাকাল চলছে। আর এই সময় গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। আপনার কথাগুলোর সাথে আমি একমত আপু গাছ লাগান পরিবেশ বাঁচান। আমরা যতগুলো গাছ কেটে ফেলে দিচ্ছি তার খুব কম পরিমান গাছ আমরা লাগাচ্ছি। অধিক পরিমাণ গাছ কেটে বন উজাড় করার ফলে দিন দিন তাপমাত্রায় বেড়েই যাচ্ছে। আর এর প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি। যদি আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাই তাহলে পরিবেশ ঠান্ডা থাকবে এবং এটা আমাদের জন্যই উপকার।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর আসল উপযুক্ত সময়। এই সময়ে এত বেশি গাছ লাগানো যায় তত বেশি আমাদের জন্য উপকার। যেকোনো ধরনের কাজ লাগিয়ে আমরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি।

 3 years ago 

এখন বর্ষাকাল বর্ষাকালে গাছ লাগানোর উপযুক্ত সময়। ঠিকই বলেছেন আপনি গাছ লাগিয়ে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে। এখন যে হারের কাছ কাটা হচ্ছে সেই পরিমাণে গাছ লাগানো হচ্ছে না। আমরা যত বেশি গাছ লাগাবো তত আমাদেরই উপকার হবে। আমিও আপনার সাথে একমত পোষণ করছি। গাছ লাগান পরিবেশ বাঁচান। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমরা যদি গাছপালা কেটে উজাড় করে ফেলি তাহলে কিন্তু ক্ষতিটা আমাদেরই হবে। আমাদের পরম বন্ধু আর বন্ধুকে যদি আমরা দূরে সরিয়ে দিই তাহলে ক্ষতিটা আমাদেরই হবে। তাই এই সময় যত বেশি সম্ভব গাছ লাগাতে হবে আমাদের সবাইকে।

 3 years ago 

খুব সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন আপু।খুব ভালো লাগলো। আপনাদের বাড়িতে অনেক ফলের গাছ আছে জেনে ভালো লাগলো। আসলে আজকাল শহরেও মানুষ অল্প জায়গা হলেও গাছ লাগাচ্ছে।আপনি আপনার আম্মুকে বললেন সুপারি গাছ লাগাতে।এটা ভালো ই হলো। এই বর্ষাকালে সবাই গাছ লাগাতে পারে।আর এতে আমাদেরই ভালো হবে।ধন্যবাদ আপু সুন্দর এই বিষয়টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে এই ধরনের পোস্টগুলো আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এটা করে সবাই সচেতন হতে পারে কিছু টা হলেও। যেহেতু এখন বর্ষাকাল তাই আমরা আমাদের বাড়ির আঙিনায় বেশি বেশি গাছ লাগাব। বর্ষাকালে গাছ লাগাতে আমার কাছে খুবই ভালো লাগে।

 3 years ago 

বর্তমান সময়ের পরিবেশ আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে কারণ মানুষ গাছ পালা ধ্বংস করতেছে কিন্তু তেমন গাছ লাগাচ্ছেনা তাই। পরিবেশকে সুস্থ রাখতে হলে প্রতিনিয়ত গাছ লাগাতে হবে নতুন নতুন। তাহলে পরিবেশ আমাদেরকে খুব সুন্দর বাঁচার জন্য সহায়ক হবে। আপনি অনেক সুন্দর সুন্দর গাছ লাগালেন অনেক ভালো লেগেছে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

রাজপাড়া কেটে মানুষ বসতি স্থাপন করছে কিন্তু বসতির চারপাশে যদি পরিমিত পরিমাণে গাছ লাগানো হয় তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো হবে। কারণ পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র গাছপালা কেটে ফেলার কারণে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

যেভাবে দিনে দিনে জলবায়ুর পরিবর্তন হচ্ছে তাই আমাদের প্রত্যেকেরই গাছ লাগানো দিকে একটু মনযোগী হওয়া উচিত। আমাদের প্রত্যেকে অনন্ত একটি গাছ লাগিয়ে চারদিকের পরিবেশ কে বাঁচানোর পদক্ষেপ নিতে হবে। আপনারা তো দেখছি আবার সুপারি গাছও লাগাচ্ছেন। বেশ ভারো উদ্যোগ।

 3 years ago 

আমরা সবাই যদি সচেতন না হই তাহলে কিন্তু বিভিন্ন দুর্যোগ থেকে আমরা আমাদের রক্ষা করতে পারবো না। কারণ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছপালা আমাদেরকে রক্ষা করে। তাই আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে উদ্যোগী হওয়া প্রয়োজন।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.078
BTC 63144.83
ETH 1685.61
USDT 1.00
SBD 0.39