ভ্রমণ :- লোহার ব্রিজ দেখতে যাওয়ার অভিজ্ঞতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। ভ্রমন করতে কম বেশি আমরা সবাই পছন্দ করি। আর ভ্রমণ করতে কার না ভালো লাগে বলুন, আমি তো যেকোনো জায়গায় ঘুরতে খুবই পছন্দ করি। তাই জন্য মাঝেমধ্যেই সময় পেলে ঘোরাঘুরি করার চেষ্টা করি। আসলে সারাদিন ঘরে থাকলে প্রতিনিয়ত কাজের মধ্যেই কাটে। আর মাথার মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাপ ঘুরে বেড়ায়। তাই জন্য যদি একটু বাইরে থেকে ঘুরে আসতে পারি ভীষণ ভালোই লাগে। তেমনি আজকে আপনাদের মাঝে ভ্রমণ করার মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ও ভীষণ ভালো লাগবে।

IMG-20231211-WA0025.jpg

IMG-20231211-WA0024.jpg

device : Redme note 9

লোকেশন

সত্যি বলতে বর্তমানে দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না। আর এই বিষয়টা আসলে ব্যস্ততার কারণে হয়ে ওঠেনা। তাই জন্য যখনই সময় পাই যেহেতু আমার হাজবেন্ডের বাইক রয়েছে , তাই জন্য আশেপাশে ঘোরাঘুরি করার জন্য বেরিয়ে পড়ি। আমরা মূলত বেরিয়ে যাওয়ার সময় চিন্তা করিনি কোথায় যাবো। তখন আমরা যেতে যেতে ঠিক করলাম আমাদের এলাকার পাশেই একটা জায়গা রয়েছে। এখানে একটা খুব সুন্দর লোহার ব্রিজ রয়েছে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ঠিক করলাম লোহার ব্রিজ টা দেখতে যাবো।

জায়গাটা কিন্তু এমনিতে খুবই সুন্দর। আসলে গ্রামের রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতে ভীষণ ভালোই লাগে। আস্তে আস্তে করে যাচ্ছিলাম কথা বলতে বলতে। আর গ্রামের ভেতরের রাস্তাগুলো এবং আশেপাশের সবকিছুই উপভোগ করছিলাম। যেতে যেতে আমরা পৌঁছে গেলাম লোহার ব্রিজের কাছে। সেখানেই রাস্তায় আমরা বাইক রেখে লোহার ব্রিজের মধ্যে উঠে গেলাম ‌‌। আমরা সেখানে কিছুক্ষণ হেঁটে দেখছিলাম। আসলে এরকম জায়গা গুলো উপভোগ করতে ভালই লাগে। ব্রিজের নিচে পানি আর উপরে আমরা দাড়িয়ে ব্রিজের উপরে।

IMG-20231211-WA0033.jpg

IMG-20231211-WA0030.jpg

এই বিষয়গুলো ভীষণ ভালো লেগেছিল। আমরা আবার সেখানে দাঁড়িয়ে কিছু ফটোগ্রাফিও করেছি। দেখলাম আকাশের উপরের দিকে পাখি উড়ে যাচ্ছে। তখনই আমি ব্রিজের উপর দাঁড়িয়ে আকাশে উড়ন্ত পাখির ফটোগ্রাফি করলাম। আসলে কোথাও গেলে এখন ফটোগ্রাফি করার অভ্যাসটা হয়ে গেছে। এজন্য বেশি ফটোগ্রাফি করি। তার সাথে খুব ভালো সময় কাটায়। সামনের দৃশ্যটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। দুই পাশে নদীর পাড়ড আর নিচের অংশে গাছের ছায়া। তার জন্য আমি এই জায়গাটার ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।

IMG-20231211-WA0029.jpg

IMG-20231211-WA0026.jpg

এই দৃশ্যটা ফটোগ্রাফি করার পর দেখতে আমার কাছেও ভালো লেগেছে। আসলে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করার আনন্দটা অন্যরকম। আমি মনে করি বেশিরভাগ দূরে কোথাও ঘোরাঘুরি করতে না পারলেও , গ্রামের এইসব দৃশ্যগুলো উপভোগ করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে ঘোরাঘুরি করা মানেই হচ্ছে মনের আলাদা একটা অনুভূতি। আর এই অনুভূতি আমি মনে করি আমাদের সবারই উপভোগ করা উচিত। এইজন্য আমরা মাঝেমধ্যেই দূরে কোথাও যেতে না পারলেও এরকম গ্রামের দিকে ঘুরতে বের হই। এটাও কিন্তু খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই সময় কাটাই।

IMG-20231211-WA0027.jpg

IMG-20231211-WA0023.jpg

তখন আমরা লোহার ব্রিজের কাছেও অনেকটা সময় কাটিয়েছিলাম। ব্রিজের উপরে দাঁড়িয়ে কথা বলতেও ভীষণ ভালো লেগেছে। অনেক সুন্দর সময় কাটাতে পেরে ভীষণ ভালো লেগেছে। আমরা প্রায় অনেকক্ষণ ধরে সেখানে সময় কাটিয়ে এরপর আবারও বাইকে উঠে পড়লাম। এরপর আবারও আমরা গ্রামের ভেতরে বিভিন্ন দৃশ্যগুলো উপভোগ করতে শুরু করি। গ্রামের ভেতর দিয়ে বিভিন্ন রাস্তা দিয়ে আমরা আবারও বাড়িতে চলে আসলাম। এই সময়টা ভীষণ ভালোই কেটেছিল। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে। সবাই ভালো থাকবেন।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

সত্যি আপু ঘরে ভিতরে থাকতে থাকতে আর ভালো লাগে না। তবে মাঝে মাঝে এভাবে ঘুরতে গেলে অনেক ভালো লাগে। আর সেই ঘুরাটা যদি অজানার উদ্দেশ্যে হয় তাহলে সত্যি অনেক ভালো লাগে। আপনারা লোহার ব্রিজে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ঘরে থাকতে থাকতে ভালো লাগে না। তাই মাঝে মাঝে ঘুরাঘুরি করলে ভালোই লাগে।

 3 years ago 

ব্যস্ততা থেকে বের হয়ে বাইরে ঘুরতে গেলে বেশ ভাল লাগে। আর মন ভালো করার জন্য দূরে কোথাও যেতে হয় না। কাছাকাছি কোন জায়গা থেকে ঘুরে আসলেও মন ভালো হয়ে যায়। তাই আমাদের সবারই এভাবে কোন চিন্তা ভাবনা না করে বেড়িয়ে পরা দরকার। তাহলে নতুন উদ্যোমে কাজ করা যায়। ধন্যবাদ গুরতে যাওয়ার মুহূর্ত ও সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ।

 3 years ago 

বিশেষ করে আমার। দূরে কোথাও যাওয়া লাগে না, কাছাকাছি কোথাও গেলেও মনটা ভালো হয়ে যায়।

 3 years ago 

লোহার ব্রিজে আপনারা ঘুরতে গিয়েছেন দেখে ভালো লাগলো। কিন্তু আমাদেরকে নিয়ে যাননি এটা দেখে খারাপ লাগলো। যাইহোক আমার তো ওই লোহার ব্রিজে যেতে বেশ ভয় করে। কারণ লোহার ব্রিজের মাঝখানে কিছু কিছু ফুটো আছে। আমার তো মনে হয় আমি ওখান দিয়ে পড়ে যাব। যাইহোক আপনারা চুপিচুপি গিয়ে বেশ ভালোই সময় কাটিয়েছেন। সুন্দরভাবে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন।

 3 years ago 

পরবর্তীতে কখনো গেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। হ্যাঁ খুবই সুন্দর সময় কাটিয়েছি।

 3 years ago (edited)

যা বাবা, আপু আজকে না আপনাদের ফটোগ্রাফি দিবস? কিন্তু আজ তো দেখছি ভ্রমণ পোস্ট শেয়ার করলেন। তবে যা বলেছেন আপু, হাজবেন্ডের বাইক থাকলে কিন্তু বেশ সুবিধা আছে।।যখন তখন পঙ্খীরাজ নিয়ে উড়ে চলে যাওয়া যায় যেখানে সেখানে। আপনারা তো দেখছি বেশ ভালোই সময় কাটান। তবে আজকের পোস্টটি কিন্তু বেশ ভালো লাগলো। লোহার ব্রিজ হতে চারপাশে দৃশ্য দেখতে খুবই মনোরম মনে হচ্ছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি তো দেখছি আমাদের কোন দিন কোন পোস্ট এটা আবার মনে রাখেন। ভ্রমন পোস্ট শেয়ার করার চেষ্টা করলাম। সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 3 years ago 

আমাদের এখানেও দেখলাম একটি ব্রিজ ভেঙে গেছে সেখানে লোহার ব্রিজ স্থাপন করেছে। আমিও সেখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছি আপনাদের জন্য, তবে এখনো শেয়ার করা হয়নি। যে কোন মুহূর্তে চেষ্টা করব শেয়ার করার জন্য। যাই হোক অনেক সুন্দরভাবে বেশ ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ।

 3 years ago 

অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করবেন তাহলে আমরা দেখতে পাবো।

 3 years ago 

লোহার ব্রিজ গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের গ্রামের পাশেও একটি গ্রামে এরকম লোহার ব্রিজ আছে। সত্যি মাথার মধ্যে বিভিন্ন ধরনের ব্যস্ততা কাজ করলে একটু বাইরে ঘুরতে গেলে অনেকটা হালকা হওয়া যায়। আপনি ব্রিজের অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। লোহার ব্রিজ এর কাছে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাদের গ্রামের পাশেও একটা লোহার ব্রিজ রয়েছে এটা জেনে ভালো লাগলো।

 3 years ago 

আপু ঠিক বলেছেন ,সারাদিন কাজের পর বাহির একটু ঘুরতে পারলে খুবই ভালো লাগে । মনটা একটু রিফ্রেশমেন্ট পাওয়া যায় ।আপনার লোহার ব্রিজের এইখানে খুবই ভালো একটি সময় কাটিয়েছেন । চারিপাশের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে এমন জায়গায় ঘুরতে পারলে আসলে সময়টা ভালো কাটবে ।

 3 years ago 

আমার নিজের কাছেও পরিবেশটা খুব ভালো লেগেছিল। আর খুব সুন্দর সময় কাটিয়েছি।

 3 years ago 

আমাদের দেশে বৃটিশরা এই লোহার ব্রিজ গুলো প্রথম শুরু করেছিলেন। এর পর থেকে আমাদের দেশের বিভিন্ন জাগায় এই লোহার ব্রিজ গুলো দেখা যায়। অল্প সময়ের মধ্যে ব্রিজ গুলো তৈরী করা যায়। ভালোই টেকসই হয়। ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন, ভালোই টেকসই হয়।

 3 years ago 

আসলেই আপু লোহার ব্রিজের জায়গাটা বেশ অসাধারণ। আমার নানার বাড়িতে যাওয়ার সময় লোহার ব্রিজ অতিক্রম করে যেতে হয়। আপনার ওখানে ঘুরতে গিয়েছেন দেখে ভালো লাগলো। ভাবতেছি একদিন বলব সবাই মিলে ওখানে ঘুরতে যাব। তাহলে আবার কিছু খাওয়া-দাওয়া এবং ঘুরাঘুরি হয়ে যাবে। যাইহোক আপনারা বেশ ভালই সময় কাটিয়েছেন এবং আমাদের মাঝে ভালোভাবে পোস্টটি শেয়ার করবেন।

 3 years ago 

আপনার নানার বাড়িতে যাওয়ার সময় লোহার ব্রিজ অতিক্রম করে যেতে হয়, এটা জেনে ভালো লাগলো। অবশ্যই যাবেন, আশা করছি আপনাদের ও মুহূর্ত ভালো কাটবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64714.33
ETH 1860.66
USDT 1.00
SBD 0.38