বর্ষার পানিতে নৌকায় ঘোরাঘুরি করা
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
গ্রামে বাড়িতে যাওয়ার পর অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে।এর মধ্যে বেশি ভালো লেগেছে গ্রামে পানি আসার পর থেকে অনেক জায়গায় নৌকা দিয়ে পারাপার হতে হয়। নৌকা চলাচল বা নৌকা চরা বেশ ভালো লাগে। কিন্তু এখানকার মানুষের অনেক কষ্ট হয়ে যায়। রাস্তা ঘাট সবকিছু তলিয়ে যায়। শুধু নির্ভর করে নৌকা চলাচল এর উপর। ছোট বেলায় আমাদের বাড়িতে অনেক বড় একটা নৌকা ছিল। সেই নৌকা দিয়ে সবাই কে পারাপার করতাম। সারাদিন নৌকা বাইতাম। নৌকা নিয়ে এদিক ওদিক শুধু ঘোরাঘুরি করতাম।আর রাতের বেলায় নৌকা দিয়ে পিকনিক করতাম।এই সময় গুলো এখন ভিশন মিস্ করি।এখন আর আগের মতো বর্ষা হয়না আবার মজা হয়না। ঈদের পর বাড়িতে যাওয়ার পর বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করার সুযোগ হয়েছে।
বাড়ি থেকে একটু দূরে গিয়েছিলাম ঘুরতে। এখানে রাস্তা এবং কালভার্ট উপর দিয়ে পানি উঠে পড়েছে।এই এলাকার মানুষের নৌকা চলাচল করা ছাড়া কোন পথ নেই। আবার এখানে যারা নৌকা চালায় তাদের একটা ইনকাম এর পথ হয়েছে। সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত নৌকা চলাচল করে থাকে। যাতায়াত তেমন একটা সমস্যা হয়না। কিন্তু বর্ষার পানি একটু বেশি হয়ে গেলে সব বাড়িতে উঠে পড়ে।তখন এলাকার মানুষের অনেক কষ্ট হয়ে যায়। আবার এলাকায় মাছ পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে।এই সময়ে ছোট ছোট মাছ গুলো অন্যরকম ভালো লাগে। নৌকা থেকে জাল ফেলে মাছ ধরে থাকে। আবার এখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ইঞ্জিন চালিত নৌকা চলাচল করে থাকে।এই নৌকা গুলো দূরে যেতে বেশি ব্যবহার করা হয়। কিন্তু এইবার বর্ষা অবস্থা দেখে বোঝা যাচ্ছে না যে হবে কিনা। কারণ এই সময়ে পানি দিয়ে থয়থয় করে চারদিকে। কিন্তু এখন পর্যন্ত ওইরকম ভাবে পানির দেখা মিলছে না। অনেকেই পানি দেখে জাল নৌকা বিক্রি করার জন্য ইনভেস্টমেন্ট করেছে। কিন্তু বর্ষা না আসায় তাদের মুখে চোখে অন্ধকার দেখছে। আসলে বর্ষা আসলে কার কষ্ট কারো বিজনেস এর চিন্তা। যাইহোক এবারের ঈদটা এলাকায় বেশিরভাগ সময় কেটেছে। খুব মজা হয়েছে। আজকে এই পর্যন্তই সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী আবারো আসবো নতুন কোন বিষয় নিয়ে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।।
| ফটোমেকার | @engtariqul |
|---|---|
| ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
নৌকা ভ্রমণ আমার অনেক বেশি পছন্দের। নৌকায় ভ্রমণ করতে আমি খুবই পছন্দ করি। বিশেষ করে এরকম গ্রাম্য পরিবেশে। জায়গাটাতে তো দেখছি নৌকা চলাচল অনেক রাত পর্যন্ত হয়। তবে আপনার অনুভূতিটা নিশ্চয়ই অনেক বেশি ভালো ছিল। আপনার নৌকা ভ্রমণের কথা শুনে আমার তো এখন নৌকা ভ্রমণ করার ইচ্ছা জেগেছে। বর্ষার পানিতে নৌকায় ঘোরাঘুরি করার পোস্টটা আমাদের মাঝে এত সুন্দর ভাবে তুলে ধরেছেন দেখে ভালোই লাগলো।
নৌকা ভ্রমণ বর্ষা মৌসুমে আসলে অনেক মজা হয়। আপনার কাছে ভালো লাগে শুনে ভালো লাগলো আপু। সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে।
বর্ষার পানিতে যদি এরকম নৌকা ভ্রমণ করা যায়, তাহলে মুহূর্তটা এবং অনুভূতিটা অনেক বেশি সুন্দর হয়। আর সেই অনুভূতি এমন হয় যে ভাষায় ও প্রকাশ করা যায় না। যে গ্রামগুলোতে বর্ষা হলে পানি উঠে যায়, সেখানে নৌকা ব্যবহার করা হয়। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। ছোটবেলায় আপনাদের বাড়িতেও অনেক বড় নৌকা ছিল এবং সেটার সাহায্যে সবাই পারাপার হত, এটা জেনে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে।
বর্ষা মৌসুমে নৌকা চলাচল হচ্ছে একমাত্র মাধ্যম এই এলাকায় গুলোতে। নৌকা ঘুরতে আসলে অনেক মজা লাগে। সুন্দর গঠনমুলক সমালোচনা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।
বাড়ি গিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন। নৌকায় খুব সুন্দরভাবে ঘুরে বেড়ালেন। সুন্দর লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। অনুভূতিগুলো শেয়ার করার জন্য অনেক অভিনন্দন আপনাকে ভাইয়া।
আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপু সুন্দর ভাবে কমেন্ট করে উৎসাহিত করার জন্য। আসলে বর্ষা মৌসুমে নৌকা ঘুরতে আসলে অনেক মজা লাগে।
নৌকা ভ্রমণ আমার খুবই পছন্দ। বন্ধু বান্ধবদের সাথে নৌকায় ঘুরে পিকনিক করতে যে কি ভালো লাগে, তা ভাষায় প্রকাশ করা যাবে না। গ্রামের বাড়িতে গিয়ে তো বেশ ভালোই ঘুরাঘুরি করছেন ভাই। দেখে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
ঠিক বলেছেন ভাইয়া নৌকায় পিকনিক খেতে দারুন লাগে।জি ভাইয়া অনেক ঘোরাঘুরি করার সুযোগ হয়েছে এবার। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।