ট্রাভেলিংঃ- হঠাৎ ইনানী রয়েল টিউলিপে ঘুরতে যাওয়া-(পর্ব-৩)।
আসসালামু আলাইকুম,
প্রিয় কমিউনিটির সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই পরিবার পরিজনকে নিয়ে অনেক সুন্দর সময় অতিবাহিত করতেছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিবার পরিজনকে নিয়ে গ্রামে অবস্থান করছি অনেক ব্যস্ত সময় কাটাচ্ছি সবার সাথে দেখা হচ্ছে। আগামীকাল একটি বিয়ের অনুষ্ঠান আছে। আমার খালাতো বোনের বিয়ের দাওয়াত আছে সবাই একসাথে জড়ো হয়েছি আমরা। অনেক ভালো লাগতেছে সবাইকে একসাথে দেখতে পেয়ে।
গ্রামে আসলে অনেক বেশি ভালো লাগে অনেক খোলামেলা পরিবেশে সবার সাথে দেখা হয় আড্ডা হয় অনেক দিন পরে খুব ভালো লাগে। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভ্রমণ পোস্ট। গত দুই সপ্তাহে আমি আপনাদের সাথে দুটি পর্ব শেয়ার করেছি ইনানী ভ্রমণের মুহূর্ত গত দুটি পর্বে আমি আপনাদের সাথে কি রকম সময় কাটিয়েছিলাম সেই সুন্দর মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরো একটি নতুন মুহূর্ত।
যেখানে বাচ্চারা অনেক আনন্দ করেছিল সুইমিংপুল এ। যখন আমরা ইনানী পৌঁছেছিলাম আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাচ্চারা বের হয়েছিল রাতে বাচ্চারা একবার সুইমিং পুলে গোসল করে। কিন্তু দ্বিতীয় বার আমার পর্বে পড়ে তাদের দেখাশোনা করার। কারণ মেয়েদের বাবারা সবাই প্রশিক্ষণে উপস্থিত হয়ে গেছিল। তাই সব বাচ্চাদেরকে দেখাশোনা আমার করতে হয়েছিল।
যখন সব বাচ্চাদেরকে আমাকে দিয়ে চলে গেল তারা সুইমিংপুলে গোসল করতে নামলো। কিন্তু বাচ্চারা এত দুষ্টামি করছিল যে আমাকে অনেক বেশি অস্থির করে তুলেছিল। সবচেয়ে বেশি খারাপ লাগছিল অনেক বেশি রোদ ছিল। বিশেষ করে ১১-১২ টার মধ্যে রোদের তাপ অনেক বেশি ছিল। বাচ্চাদের অনেক বেশি কন্ট্রোল করতে হয়েছিল। কারণ তারা অনেক বেশি ডীপ পানিতে চলে যাচ্ছিল তাই এত বেশি চেঁচামেচি করতে হয়েছিল তাদেরকে নিয়ে।
তাছাড়া অনেক বেশি রোদের কারণে আমার প্রচুর পরিমাণ মাথা ব্যাথা শুরু হয়েছিল। তবে অনেক বেশি ভালো লেগেছিল বাচ্চাদের আনন্দ গুলো দেখে। তাদেরকে বলছিলাম উঠে আসার জন্য পানি থেকে। কিন্তু তারা কিছুতেই আমার বারণ শুনছিল না। তারা গোসল করতে থাকছিল যদিও তারা প্রথমে নামছিল কারণ তারা তো প্রতিনিয়ত পুকুরে গোসল করেনা। হঠাৎ করে যখন সুইমিংপুলে বেশিক্ষণ পানিতে থাকলে তাহলে জ্বর আসবে। তাই আমার একটু ভয় কাজ করছিল।
বাচ্চারা যখন আমার কথা শুনছিলা না তখন আমি সুইমিংপুলের দায়িত্বরত একজন কর্মী কে বললাম যে তাদেরকে ওঠিয়ে দেওয়ার জন্য পানি থেকে। উনিও কোনরকম পন্তা অবলম্বন করে বাচ্চাদেরকে পানি থেকে তুলে দিল।কোন রকম তাদেরকে পানি থেকে উঠিয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করার জন্য রুমে নিয়ে গেছি। ড্রেস চেঞ্জ করার পরে সবাই ফ্রেশ হয়ে আমরা খাওয়া-দাওয়া করার জন্য হোটেলের রেস্টুরেন্টে চলে যাই।
সেদিন আপাতত আমরা সেখানে খাওয়া-দাওয়া করে সমাপ্তি করি। আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা মুহূর্তটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সময় দিয়ে আমার আজকের ব্লগ ভিজিট করার জন্য। ভ্রমণ মানে অনেক আনন্দের একটি মুহূর্ত সেই মুহূর্তটি সবার সাথে ভাগ করে নিতে পারলে আরো অনেক ভালো লাগে।
| ডিভাইসের নাম | Wiko,T3 |
|---|---|
| মডেল | W-V770 |
| Location | কক্সবাজার |
| ফটোগ্রাফার | @samhunnahar |
| ক্যাটাগরি | ট্রাভেলিং |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
https://x.com/nahar_hera/status/1846547678207127887?t=kGWS4cz1LVykVL-6XeZcGA&s=19
খোলামেলা পরিবেশে সময় কাটাতে আসলেই বেশ ভালো লাগে।আর আপনারা দারুণ সময় উপভোগ করেছেন বোঝাই যাচ্ছে।সুইমিংপুলের নীল জল দেখতে আমার বেশ লাগে।আর বাচ্চারা জল পেলে তো উঠতেই চায় না।ফটোগ্রাফিগুলি সুন্দর ছিল, ধন্যবাদ আপু।
সময়গুলো বেশ দারুণ যায় আপু আপনাকে অনেক ধন্যবাদ।
আসলে মাঝে মাঝে বাইরে ঘুরতে গেলে খুব ভালো লাগে। আপনি ইনানী রয়েল টিউলিপে ঘুরতে গিয়েছেন জেনে খুশি হলাম। ঘুরতে যাওয়ার আজকের পর্ব দেখে খুব ভালো লাগলো। বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।
ঠিক বলছেন দীর্ঘদিন ঘরে থাকলে একঘেয়েমি চলে আসে। যদি বাইরে ঘোরাঘুরি করা যায় মন ফ্রেশ হয়ে যায়।
অনেক সুন্দর একটি স্থান ঘুরতে গেছিলেন আপনারা। আপনার এই ঘোরাঘুরি পোস্ট দেখে ভালো লাগলো। অনেক সুন্দর একটি স্থান আমাদের দেখানোর চেষ্টা করেছেন। আবে একটা বিষয় আছে কৃত্রিমভাবে সৃষ্টি করা সৌন্দর্যের চেয়ে গ্রামীণ পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক মনোমুগ্ধকর হয়ে থাকে। যাইহোক ভালো লাগলো সুন্দর একটি পোস্ট দেখে।
আপনার মূল্যবান সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপনার এই ঘোরাঘুরি করার মুহূর্তের আরো অনেকগুলো পর্ব আমি দেখেছিলাম৷ আজকে এর আরও অনেকটি পর্ব দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের এই পর্বের মধ্যে সবকিছু খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন এবং খুব সুন্দর বর্ণনা দিয়েছেন তা দেখে খুবই ভালো লাগছে৷ ধন্যবাদ এই সুন্দর পোস্ট শেয়ার করার জন্য৷
হ্যাঁ এর আগে আরও দুটি তিনটি পর্ব শেয়ার করেছি। অনেক ভালো লাগলো তোমার এত সুন্দর গঠনমূলক মতামত পড়ে।
সকলে মিলে দারুন ভ্রমণ করেছেন তো আপু। সকলের সঙ্গে ছেলে মেয়েদের নিয়ে এমন ভ্রমণগুলি ভীষণ ভালোলাগার হয়ে ওঠে। আপনার এই ভ্রমণও ঠিক তেমনি একটি। সুইমিং পুলে বাচ্চারা অনেক আনন্দ করেছে বুঝতেই পারছি। আর সর্বশেষে খাওয়াদাওয়া ছাড়া কোন ভ্রমণ শেষই হয় না। সেক্ষেত্রে খাওয়া দাওয়া সেরে ভ্রমণকে পরিপূর্ণতা দিয়েছেন।
বাচ্চাদেরকে সুইমিংপুল থেকে ওটাতেই পারিছিলাম না ভাইয়া। তখন বেশ কষ্ট হয়েছিল আমার।