ঘুরতে গিয়ে অজানা এক বন্ধুর ছবি উঠালাম 😆😆
শুভ বিকাল বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমার আজকের আরও একটি নতুন পোস্টে। আজকে খুবই আনন্দের একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আশা করি আপনাদের ভালো লাগবে।
আমার মনে হয় কমবেশি অনেকেরই জানা, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। দীর্ঘদিন যাবত এই দেশে রয়েছি, তাই বিভিন্ন সময় অনেক জায়গায় ঘুরতে যাওয়ার পড়ে বন্ধুদের সাথে।
ঠিক তেমনটাই হয়েছিল এই ঈদে ঈদের আগের দিন, আমরা কয়েকজন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলাম টুইন টাওয়ার দেখতে, যেটি মালয়েশিয়ার কুয়ালালামপুরে। অনেক অনেক সুন্দর একটি আনন্দময় মুহূর্ত কাটিয়েছি বন্ধুদের সাথে, সাথে বেশ কিছু ছবিও উঠিয়েছি। তবে এই ছবি ওঠানোর মাঝে একটা মজার ঘটনা ঘটে গিয়েছিল।
যেটি মূলত আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি, আসলে আমরা যখন সকাল সকাল এই টুইন টাওয়ার দেখতে যাই, ওখানে গিয়ে দেখি অনেক মানুষের ভিড় আর অনেক বিদেশিরাও এখানে এই টাওয়ারটি দেখতে এসেছে, তার ভেতরে ছেলে-মেয়ে সবই আছে, এক কথায় বলা যাই সব বয়সের লোক রয়েছে, হঠাৎ করেই চোখে পড়ল একটি মেয়ে একটি ছেলের সাথে ছবি উঠাচ্ছে, কিন্তু দুজনে একসাথে ছবি উঠাতে পারছে না কোনভাবেই। তাই হঠাৎ করে ছেলেটি আমাকে ইশারা দিল বলল আমাদের একটু সাহায্য লাগবে।
তখন আমি বললাম অবশ্যই কেন নয়? বলুন তখন ছেলেটি বলল আমাদের দুজনকে কিছু ছবি উঠিয়ে দাও, আমি আসলে তাদের দুজনকে অনেকগুলো ছবি উঠিয়ে দিলাম, অবশেষে ছবি উঠানো হয়ে গেলে আমি ছেলেটিকে বললাম আমি কি মেয়েটির কিছু ছবি উঠাতে পারি? আসলে আমি চাই আমার এই ঘুরতে আসার সময় টা একটু স্মরণীয় করতে, আর মেয়েটিও দেখতে অনেক সুন্দর ছিল, তাই সাহস নিয়ে বলেই ফেললাম আমি কি কয়েকটি ছবি উঠাতে পারি? মেয়েটির।
ছেলেটি একটু মুচকি হাসলো সে বলল আসলে সে আমার স্ত্রী, আমি বললাম এটা তো তাহলে অনেক ভালো হলো আপনার কাছ থেকে পারমিশন নিয়েই আমি ছবি উঠাতে পারবো। যাইহোক আমি অনেক কথাবার্তা বলে তাদের দুজনকে মানিয়ে নিলাম এবং বললাম কয়েকটি ছবি উঠাবো, তাই তো মেয়েটির কয়েকটি ছবি উঠালাম। আসলে মেয়েটিকে আমার অনেক ভালো লেগেছে তাই ভাবলাম ভাবলাম কয়েকটি ছবি উঠায়। যেটি পরবর্তীতে বাসায় গিয়ে আমি আমার বন্ধুদের দেখাবো দেখ ইচ্ছা থাকলে যে কারোর ছবি উঠানো যায়।
একটা কথায় আছে না, আসলে বুকে সাহস নিয়ে যদি আপনি কোন কিছু করেন সবকিছু সম্ভব। আর এই জায়গাতে যারা ঘুরতে আসে তাদেরকে যদি আপনি ছবির জন্য বলেন কেউ কখনো মানা করবে না। কারণ আমরা জানি বিদেশীরা সবসময় ওপেন মাইন্ডের হয়ে থাকে, তারা আসলে ওইরকম চিন্তা ভাবনা না করে না।
অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি বন্ধুদের সাথে, সাথে ছবি উঠিয়েছি। আর সেই ছবির ভেতর থেকে কয়েকটি ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ জানাই আবারো আমার পোস্টটি পড়ার জন্য । আর পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন ধন্যবাদ।
| উপরে যে ছবিগুলো আমি শেয়ার করেছি | সবগুলো আমার মোবাইল দিয়ে তোলা |
|---|---|
| স্থান | মালয়েশিয়া কুয়ালালামপুর klcc টাওয়ার |
| ডিভাইস | vivo y76 |
| ক্যামেরা | 50 mp |
| ছবিগুলো উঠিয়েছি আমি | @mamun123456 |
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
You've got a free upvote from witness fuli.
Peace & Love!