ভ্রমণ🚴‍♂️🛖 ড্রিম হলিডে পার্ক নরসিংদী 📸 ৮ম পর্ব।

in আমার বাংলা ব্লগ2 years ago

০১চৈত্র , ১৪৩১ বঙ্গাব্দ

আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।



শুভ রাত্রি ❤️ প্রতি সপ্তাহের মতো আজ আবার হাজির হলাম আপনাদের মাঝে একটি ভ্রমণ পোষ্ট নিয়ে। বেশ কিছুদিন ধরেই ড্রিম হলিডে পার্ক নরসিংদী ঘুরে এসে বিভিন্ন পর্ব আকারে বিভিন্ন সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরছি। তেমনি আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আজকের পর্বে বেশ কিছু চমৎকার সৌন্দর্য তুলে ধরবো। আসলে এই পার্কটির ভ্রমণ করে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এই পার্কে থাকা প্রত্যেকটা সৌন্দর্য উপভোগ করার মত। বিগত পোস্টে আমি বলেছি এখানকার স্ট্যাচু গুলো সব থেকে বেশি সৌন্দর্য বহন করে রয়েছে। সেই সাথে এখানে রয়েছে একটি মিনি চিড়িয়াখানা। এবং চিড়িয়াখানার দেয়ালে রয়েছে বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি তৈরি করা। যেগুলো একটু ফাঁক থেকে হঠাৎ যদি আপনার নজর পড়ে তাহলে মনে হবে যেন হেঁটে চলে যাচ্ছে এমন। যদিও এগুলো স্থায়ীভাবে দেয়ালে অঙ্কন করা। হিংস্র প্রাণী এবং শান্ত প্রাণী ২ এর মিশ্রনেই সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে। যাইহোক আর কথা নয় চলুন ফটোগ্রাফির সাথে এবার চমৎকার কিছু কথা শেয়ার করে নেওয়া যাক।


দেয়ালের ওপর প্রথমেই যে সৌন্দর্যটা উপভোগ করলাম সেটি হল বনের রাজা সিংহ। এটা পূর্ণাঙ্গ স্ট্যাচু না হলেও একপাশ কিন্তু খুব ভালোই সৌন্দর্য বহন করে রয়েছে। দেয়ালের উপরে এটি একদম নিখুঁতভাবে প্রস্তুত করা। চিত্রের দিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এমন ভাবে প্রতিস্থাপন করা মনে হচ্ছে কোন জঙ্গলের মধ্যে বাবনের মধ্যে। একটা জিনিস লক্ষ্য করলাম দেয়ালের পাশ দিয়ে অনেক ছোট ছোট বাচ্চারা হেঁটে যাচ্ছে এবং সৌন্দর্যগুলো দেখে খুব হাসাহাসি করছিল। এ যেন মনে হচ্ছিল ওরা একদম সামনাসামনি জীবন তো প্রাণীকে দেখছে। আমরাও কিন্তু বেশ ভালই সৌন্দর্য উপভোগ করেছি এটি দেখে।



হাতি তো আমাদের সবার পরিচিত এবং শক্তিশালী বড় একটি প্রাণী। আগে সচরাচর সার্কাস বা মেলাতে এগুলো দেখা যেত। তাছাড়া চিড়িয়াখানাগুলোতেও গেলে দেখা যায় এমন বড় বড় হাতি। এখানে বাস্তবে হাতি না থাকলেও দেয়ালের উপরে হাতি এবং তার বাচ্চার প্রতিকৃতি তৈরি করা রয়েছে। এগুলো দেখেও কিন্তু দর্শনার্থীরা বেশ ভালো উপভোগ করছে সৌন্দর্য। এখানে সব থেকে ভালো লাগার একটি বিষয় আমার কাছে মনে হলো নিখুঁত ভাবে স্ট্যাচুগুলো প্রস্তুত করা।



আমি এই পার্কটিতে ভ্রমণ করে এত এত সৌন্দর্য উপভোগ করেছি এর আগে অন্য সব পার্কে এমনটি হয়নি কখনো। এই দেয়াল এ যে সকল প্রাণীর ছবি অংকন করা রয়েছে এই ফটোগ্রাফিতে তার মধ্যে দেখতে পাচ্ছেন শান্ত প্রকৃতির প্রাণী গরিলা ভাল্লুক এবং হরিণ। হরিণের দিকে তাকিয়ে লক্ষ্য করুন যে কতটা নিখুঁতভাবে এটি প্রস্তুত করা। এ মনে হচ্ছে কখন যেন দেয়াল ফেরে বাইরে বের হয়ে আসবে। তাছাড়া পাশে একটি খাচাতে দেখলাম একটি বানর রয়েছে। এটি বেশ লাফালাফি এবং চিল্লাচিল্লি করছিল এবং ওখানে খাবার দেয়া আছে সেটা খাচ্ছিল। দেখে বেশ ভালই লাগছিল।


বোনের হিংস্র প্রাণী দেখে কেনা ভয় পায়। মাঝে মাঝে কিন্তু খুলনায় সাতক্ষীরা অঞ্চল থেকে খবর আসে যে বনে কাঠ কাটতে গিয়ে অথবা মাছ মারতে গিয়ে বা মধু সংগ্রহ করতে গিয়ে রয়েল বেঙ্গল টাইগার এর থাবায় নিখোঁজ বা মারা গিয়েছে এমন। সেম প্রাণী গুলো কিন্তু আমরা চিড়িয়াখানায় গিয়ে খাতায় বন্দি অবস্থায় দেখে আসি। খাতায় বন্দি অবস্থায় দেখতে ভয় না লাগলেও আপনি একবার বাস্তবে কল্পনা করে দেখুন আপনার সামনাসামনি একটি বাঘ আপনার উপর আক্রমণ করছে তাহলে কেমন অবস্থা হতে পারে। যাইহোক দেখতে পাচ্ছেন রয়েল বেঙ্গল টাইগার বা চিতাবাঘের প্রতিকৃতি তৈরি করা রয়েছে দেয়ালের উপর। চিত্রের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন গাছের উপরে বাঁদর ঝুলছে। এখানে আরো একটি ফটোগ্রাফি রয়েছে বড় সিং ওয়ালা গন্ডার। যা কিন্তু হিংস্র প্রাণীর হাত থেকে তাকে রক্ষা করে থাকে।




এই পার্কটি ভ্রমণ করে বড় একটি পুকুরের এক কর্নারে এই সৌন্দর্যটি দেখে কিন্তু খুব ভালো লেগেছিল আমার কাছে। এই এরিয়াটুকুর নাম ঘুমন্ত পরী। এখানে বোঝানো হয়েছে বড় একটি দ্বীপের মাঝে একটি পরীর বাসস্থান যেখানে চারিদিকে ফুল দিয়ে সাজানো। দেখতেই পাচ্ছেন স্ট্যাচু এমনভাবে বসানো রয়েছে এ সৌন্দর্য দেখে সত্যিই আপনিও মুগ্ধ হবেন। বিশেষ করে পাথর এবং পাহাড়ের গুহার দৃশ্য গুলো কিন্তু সত্যিই অসাধারণ। যাইহোক আজকের ভ্রমণ পড়বে শেয়ার করা ফটোগ্রাফি গুলো এবং ভ্রমণ কাহিনী আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


লোকেশন


ডিভাইসঃ Redmi Note 5



break .png

Banner.png

|| [আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনার ড্রিম হলিডে পার্কের কয়েকটা পোস্ট দেখেছিলাম। মাঝে কয়েকটা পর্ব বাদ পড়েছে। আজকের পর্ব টা দেখে বেশ ভালো লাগলো। এই পার্কে আমিও বেশ কয়েক বছর আগে একবার গিয়েছিলাম। তবে তখন এত কিছু ছিল না। আপনি খুব সুন্দর ভাবে আপনার কাটানো মুহূর্তগুলো শেয়ার করেছেন। বিশেষ করে পুকুরের দৃশ্যটা দারুন লাগছে দেখতে। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

যেহেতু আপনি কয়েক বছর আগে ভ্রমণ করেছেন তবে এখন গেলে আপনি চিত্রগুলো সম্পন্ন বিভিন্ন দেখতে পাবেন।
দারুন সব সৌন্দর্যে ভরপুর ড্রিম হলিডে পার্ক।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

 2 years ago 

বোঝাই যাচ্ছে ড্রিম হলিডে পার্ক নরসিংদীতে গিয়ে দারুণ একটা মুহূর্ত অতিবাহিত করেছেন। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে বিভিন্ন জায়গার জিনিস সম্পর্কে জানা যায় এবং দেখা যায়। সত্যি বলতে আমার কাছে দেয়ালে বিভিন্ন প্রাণীর ছবি অংকন করার দৃশ্যটাও অসাধারণ লেগেছে,যেটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আর আপনি সামনাসামনি দেখেছেন তার মানে আপনার অনুভূতি বুঝতেই পারছি। ধন্যবাদ অষ্টম পর্ব আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

প্রতিনিয়তই ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে।
আর আমি মনে করি ভ্রমন করলে জ্ঞানের পরিধিটা বৃদ্ধি পায়।
ভ্রমণ পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

আপনি প্রতিনিয়ত এই পার্কে ভ্রমণের একের পর এক পর্বগুলো আমাদের মাঝে শেয়ার করে আসছেন। আজকে বেশ সুন্দর একটি পর্ব শেয়ার করেছেন এবং এখানে আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করে তা আমাদের মাঝে সবসময় ফুটিয়ে তোলার চেষ্টা করছেন৷ আশা করি পরবর্তীতে আরো অনেক কিছু দেখতে পারবো৷ ধন্যবাদ এই পোস্টটি শেয়ার করার জন্য৷

 2 years ago 

এ পর্বের ভ্রমণ এবং ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

নরসিংদীর ড্রিম হলিডে পার্ক অন্য সব পার্কের মত নয়। এটা প্রাইভেট ভাবে করার কারনে অনেক চিন্তা ভাবনা করে প্লান প্রোগ্রাম করে তৈরী করেছে। যার ফলে এখানে যারা যায় সবাই মুগ্ধ হয়ে যায়। আজকে দেওয়ালের চিত্র গুলোর সাথে ঘুমন্ত পরীর দৃশ্যটাও দারুন ছিল। ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভ্রমণ পোস্টটি উপভোগ করে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63547.19
ETH 1834.86
USDT 1.00
SBD 0.38