"টিনটিন বাবুর প্রথম প্লেন ভ্রমণ"

in আমার বাংলা ব্লগ4 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন পরিবার নিয়ে ট্যুরে আসছি। আমার সপ্নের জায়গা সিকিম টু দার্জিলিং। আমি ছেলেবেলা থেকে পাহাড়, সমুদ্র ও জঙ্গল ভালো লাগে। টিভিতে দেখে দেখে ভালো লাগতো। তাই এ কথা গুলো আমার প্রিয় মানুষটিকে বলেছিলাম। ও আমাকে অনেক বার বলেছে চলো আগে বিদেশ থেকে ভ্রমণ করে আছি । ও যতবার আমাকে বলতো ততবারই আমি বলেছি আমি দার্জিলিং , সিকিম যাবো। আমার খুব ইচ্ছা পাহাড়ে ঘুরতে আসা প্রিয় মানুষটির সাথে।ও আমার সব ইচ্ছা গুলো পূরণ করার চেষ্টা করে। যখন আমাকে বলেছিলো দার্জিলিং যাওয়ার কথা। সত্যি বলতে আমি সেদিন বিশ্বাস করতে পারিনি যে আমি দার্জিলিং যাবো।যথাসময়ে টিকিট কেটে নিলাম। গতদিন আমরা ভোর সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে পড়লাম।আমাদের ফ্লাইট ছিলো ৭.৫৫ টার দিকে। সবকিছু চেকিং করে আমরা প্লেনে উঠলাম সাড়ে সাতটার দিকে। টিনটিন বাবুর প্লেনে উঠে কি আনন্দ তার। এত আনন্দ পাচ্ছিলো যে বেশি আনন্দে লজ্জা পেয়ে যাচ্ছিলো। এত লজ্জা পাচ্ছিলো যে ছবি তুলতে পারিনি।

IMG_20221113_090303.jpg

IMG_20221113_074733.jpg

IMG_20221113_074955.jpg

IMG_20221113_082215.jpg

IMG_20221113_085506.jpg
প্লেনের ভিতরের দৃশ্য।এবং যখন প্লেন আকাশে উঠার পূর্ব মুহূর্ত।

IMG_20221113_085309.jpg

IMG_20221113_082226.jpg

Sort:  
 4 years ago 

টিনটিন বাবুর দেখি অনেক লজ্জা 😂😂।আসলেই আমার কাছে পাহাড় নদী জঙ্গল ভালো লাগে।ছোটবেলার স্বপ্ন তাহলে পূরন হতে চলছে প্রিয় মানুষের সাথে সিকিম টু দার্জিলিং ভ্রমনে যেয়ে।বৌদি আপনাকে অনেক সুন্দর লাগছে,দাদার পোস্টের ছবিতে বেশ কিউট লাগছে।শুভ কামনা রইলো সবার জন্য।ধন্যবাদ

 4 years ago 

দাদা আপনার এই ইচ্ছে টাও পূরণ করে দিয়েছে জেনে খুব ভালো লাগলো। আমার কাছেও পাহাড়,সমুদ্র ও জঙ্গলে ঘুরতে যেতে অনেক ভালো লাগে। বৌদি আপনার স্বপ্নের জায়গা সিকিম টু দার্জিলিং ভ্রমণ অবশেষে পূরণ হলো। বাচ্চারা অতিরিক্ত আনন্দে একটু লজ্জা পেয়ে যায় তা টিনটিন বাবুকে দেখে বুঝা যাচ্ছে। প্লেনের ভিতরে থেকে বাহিরের দৃশ্য দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। বৌদি আপনাদের সবার জন্য শুভকামনা রইল যাতে সুস্থ ভাবে ভ্রমণ শেষে ফিরে আসতে পারেন।

 4 years ago 

আপনার স্বপ্নের জায়গা সিকিম টু দার্জিলিং ঘুরার ইচ্ছে পূর্ণ হয়েছে বউদি, জেনে ভালো লাগল। সত্যি টিনটিন বাবু প্লেনে উঠে লজ্জা পেয়েছে ছবি দেখা বুঝা যাচ্ছে। আপনার স্বপ্নের জায়গায় সুন্দর ভাবে ঘুরাফিরা করেন,আর আমাদের মাঝে শেয়ার করে নিন।ধন্যবাদ বউদি আপনাকে।

 4 years ago 

দাদা আপনাকে হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে বসলো। আর টিনের আনন্দের সীমানা ছাড়িয়ে গিয়েছিল তাই লজ্জাটা একটু বেশি পেয়েছে। ফটোগ্রাফি গুলো আমার কাছে দারুন লাগছে। অপেক্ষায় রইলাম দার্জিলিংয়ে ভ্রমণের গল্প এবং সুদর্শন ফটোগ্রাফি গুলো দেখার। আপনাদের সবার জন্য রইল শুভকামনা।

 4 years ago 

ইচ্ছা পূরন হলে কার না ভালো লাগে বৌদি!আপনাদের দুজনকে দেখে খুব ভালো লাগছে।টিনটিনের মুখের হাসিটা সুন্দর।
ইনজয় করুন আপনাদের দার্জিলিং ট্রিপ।শুভ কামনা রইলো।

 4 years ago 

প্রিয় মানুষের সাথে প্রিয় জায়গায় ভ্রমণ।এর থেকে সুখের কি আছে।আর জার্নির মজাই বাচ্চাদের,তাই টিনটিন তো মজা পাবেই।প্রার্থনা করি আপনাদের যাত্রা সুন্দর হোক। ধন্যবাদ সুন্দর মুহুর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

দাদা, আপনার ইচ্ছাটা পূরণ করেছে জেনে খুবই ভালো লাগলো। তাছাড়া আমিও শুনেছি দার্জিলিং , সিকিম জায়গাটা ভীষণ সুন্দর। প্রথমবারের মতো প্লেনে উঠে টিনটিনের দেখছি ভীষণ আনন্দ হচ্ছে। আমার কাছে অনেক ভালো লেগেছে দেখে। প্লেনের ভিতর থেকে ফটোগ্রাফি করেছেন, এগুলো দেখতেও ভীষণ অসাধারণ হয়েছে। আবার টিনটিন বাবু তো লজ্জা পাওয়ার কারণে ছবিও তুলতে দিল না।

 4 years ago 

অল্পে তুষ্ট মানুষ গুলোকে খুশি করা সহজ।দাদা প্রস্তাব দেওয়া সত্ত্বেও আপনি দেশের বাইরে না গিয়ে সিকিম টু দার্জিলিং যেতে চেয়েছেন।আর দাদাও আপনার সে ইচ্ছে টা পূরণ করেছেন।টিনটিন সোনাকে দেখেই বোঝা যাচ্ছে কতটা খুশি।আপনাদের ভ্রমণ শুভ এই কামনা করি।

 4 years ago 

দিদিভাই অবশেষে ঈশ্বর আপনার স্বপ্ন পূরণ করেছেন 🙏। খুবই ভালো লাগলো সত্যি। অনেক মজা করবেন সবাই মিলে কেমন 🙏। আর প্রথম বার প্লেনে ওঠার একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে। টিনটিন বাবুর ও তাই হয়েছে। আমি কয়েক বছর আগে কলকাতা থেকে চেন্নাই যাওয়ার সময় প্রথম প্লেনে উঠি। ঐদিনের কথা মনে হলে এখনো হেসে ফেলি।
সাবধানে থাকবেন দিদিভাই সবাইকে নিয়ে🙏

 4 years ago 

ঘুরাঘুরি করতে কার না ভালো লাগে। আমরাও মাঝেমাঝেই ঘুরতে যাই। তবে দূরে কোথাও এখনো যাওয়া হয়নি। বাবু বড় হলে যাবো। আর টিনটিন বাবুর জন্য অনেক ভালোবাসা। বাচ্চাদের বা বড়দের প্রথম অভিজ্ঞতা গুলো খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38