বিকেলে ছোট ভাইয়ের সাথে ইট ভাটা ভ্রমণের অভিজ্ঞতা
আসসালামু আলাইকুম। শীতের উষ্ণ শুভেচ্ছা , আমার বাংলা ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমরা যেন সর্বদা সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি সে কারণেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।
আজ আমি আপনাদের মাঝে একটি #lifestyle ব্লগ শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আজকের ব্লগের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে বিকেলে ছোট ভাইয়ের সাথে ইটভাটা ভ্রমণের অভিজ্ঞতা। আমি আশা করি আজকের এই অভিজ্ঞতা আপনাদের বেশ ভালো লাগবে এবং আমিও বেশ উপভোগ করেছিলাম। সকলেই আমন্ত্রিত, আপনারা উপভোগ করতে থাকুন। !
বিকেল হলেই আমি বাজারে গিয়ে বন্ধুদের সাথে বসে থেকে আড্ডা দেই। ঠিক গত চার জানুয়ারি বিকেলে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। সাপ্তাহিক হাটের দিন ছিল এবং আমি কোন বাজার না করে সেখানে বসে ছিলাম এবং কিছুক্ষণ সময় অপেক্ষা করছিলাম।
এমন সময় আমার ছোট ভাই হৃদয়ে আমাকে ইটভাটা ভ্রমণের জন্য বলেছিল। কারণ আমার ছোট ভাই হৃদয় ইট পরিবহনের কাজ করে থাকে এবং তার নিজস্ব ট্রলি রয়েছে। আমার ছোট ভাই হৃদয় একজন ট্রলির অভিজ্ঞ ড্রাইভার। সে ইট পরিবহনের কাজ করে থাকে এবং সে সবসময় ভাটাতে কাজ করে।
যেহেতু হৃদয় আমাকে ইট ভাটায় যাবার জন্য বলেছিল তাই আমি তাকে না করতে পেরেছিলাম না। আমাদের গাড়ি নিয়ে আমরা ইটভাটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যদিও হালকা ছিল তবে বেশ ভালো লাগছিল। কারণ বেশ কয়েকদিন পর আবার আমরা বাইক ভ্রমণ করছি এবং ইটভাটা ভ্রমণ করতে যাচ্ছি প্রায় পাঁচ বছর পরে।
ইটের ভাটায় পৌঁছাতে আমাদের মোট ১৫ মিনিট সময় লেগেছিল। আমাদের বাড়ি থেকে সামান্য দূরে।
আমরা ইট ভাটাই পৌঁছে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা আমাদের গাড়িটা পার্কিং করলাম। গাড়ি রেখে আমরা ভাটার ম্যানেজারের সাথে আলোচনা করলাম এবং আমরা ভেতরে প্রবেশ করেছিলাম। ভ্রমণের পাশাপাশি আমার ছোট ভাই সেখানে একটি গাড়ির টিপ ধরার জন্য সিদ্ধান্ত নিয়েছিল।
ইটের ভাটার ভেতরে প্রবেশ করে আমি বেশ আশ্চর্য হয়েছিলাম। এত চমৎকার করে ভেতরে ইট গুলো সাজিয়ে রাখা হয়েছিল এবং পর্যায়ক্রমে সেগুলো দেখতে বেশ ভালো লাগছিল।
বিশেষ করে ইটগুলো সাজানো হয়েছিল একই রকম ভাবে। আপনি যদি একটি ঈদ কোনভাবে ফেলে দেন তাহলে এখান থেকে সমস্ত ইট গুলো মাটিতে পড়ে যাবে। ইটগুলো এত চমৎকারভাবে সাজানো হয়েছিল যেগুলো দেখে আমি বেশ আশ্চর্য হয়েছিলাম।
ইট ভাটার বেশ কিছু ইট বিক্রি হয়ে গিয়েছে। এবং কিছু অংশে ইট সাজিয়ে রাখা হয়েছে এবং সেগুলো পরের দিন বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছে।
তবে একটি বিষয় আমার বেশ ভালো লেগেছিল, যখন আমি ইট ভাটার ধোয়া নিষ্কাশনের জন্য বড় একটি গ্যালন দেখেছিলাম এবং ওই গ্যালন থেকে ধোঁয়া আকাশের দিকে চলে যাচ্ছিল বিষয়টি দেখে আমার অনেক বেশি আনন্দ লেগেছিল। কারণ এই ইট ভাটায় কালো ধোয়া নিষ্কাশনের জন্য চমৎকার ব্যবস্থা রয়েছে। নীল আকাশের দিকে যখন ভাটার গ্যালন থেকে উপরের দিকে তাকিয়ে ছিলাম তখন মনে হচ্ছিল গ্যালন আমার গায়ের ওপরে ভেঙ্গে পড়বে
আমার মত আরো অনেক মানুষ সেখানে তাদের নিজেদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে এসেছে। কেউ ইট দেখতে, কেউ আবার ভ্রমণ করতে কিংবা কেউ সেখানকার কাজে।
যাইহোক আমি এবং আমার ছোট ভাই সেখানকার কাজ সম্পন্ন করলাম এবং আমরা ভাটার ম্যানেজারের সাথে কথা বলে বাড়িতে চলে আসলাম।
মূলত শীতের বিকেলে ইট ভাটা ভ্রমণ করতে পেরে বেশ ভালো লাগছে। কারণ সেখানে ভ্রমণ করে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছিল। কিভাবে ইট তৈরি করা হয় এবং কিভাবে সেগুলো প্রক্রিয়াজাত এবং পরিবহন করা হয় সবকিছু সম্পর্কে বেশ ভালো একটা অভিজ্ঞতা পেয়েছিলাম।
সর্বশেষ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার ইট ভাটা ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে। আশা করছি আপনারাও উপভোগ করেছেন। মূল্যবান সময় দিয়ে আজকের ব্লগ উপভোগ করার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।
VOTE @bangla.witness as witness
OR
|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি
আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।
https://x.com/steemforfuture/status/1876461062033457255?t=g8NxzUu25_AyPb2NyGi0Hw&s=19
আমার আজকের টাক্স : ৭/১/২৫
আসলে ইট ভাটার মধ্যে ঘুরতে গেলে অনেক কিছু বিষয়ে অভিজ্ঞতা অর্জন হয়। আপনি ইট ভাটার মধ্যে ঘুরতে গিয়ে ইট ভাটার সকল ধরনের কার্যক্রম দেখেছেন। আসলে আমার কাছে ইট তৈরি করার দৃশ্য টি একটু বেশি ভালো লাগে। যারা ইট গুলো তৈরি করেন, তারা খুবই স্পিডে ইট গুলো তৈরি করে থাকেন।
জ্বলন্ত ইটভাটা আমি অনেকবার দেখেছি কিন্তু কাছে যাওয়ার সৌভাগ্য হয়নি। আপনি দেখছি একদম কাছ থেকে জ্বলন্ত ইট ভাটার ফটোগ্রাফি ধারণ করেছেন। আপনার মত আমার কাছেও ইট ভাটার কালো ধোয়া আকাশে উড়ে যাওয়া দেখতে ভীষণ ভালো লাগে। ইটভাটা সম্পর্কে আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে পোস্ট পড়ে জানলাম। ভীষণ ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ।
একদম কাছে গিয়ে দেখতে খুব বেশি ভালো লাগে। এখন সিজন। চাইলে আপনি ইটভাটা দেখতে পারেন এবং খুব কাছে গিয়ে এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
ইট ভাটা পরিবেশ দূষণের কারণ হয়ে থাকে। আপনার পড়ন্ত বিকেলে ইট ভাটা ঘুরতে গিয়েছেন দেখে খুব ভালো লাগলো। ইট কিভাবে তৈরি করে তা দেখতে ফেলেন। ধন্যবাদ আপনাকে ইটভাটায় কাটানো মুহূর্তের অনুভূতি শেয়ার করার জন্য।
যদিও পরিবেশ দূষণ করে তবে তারপরেও সেই ইট ব্যবহার করে কিন্তু আমরা বসবাস করছি। অর্থাৎ বসবাসের জন্য ঘর নির্মাণের একমাত্র উপকরণ হলো ইট। তবে বন্ধু বাটার পরিবেশ দূষণের মাত্রা খুবই কম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।