ভ্রমন পোস্ট -- 🥰 " ছেলে ও ভাইয়ার ছেলেকে নিয়ে প্রথম ওয়াফেল ট্রাই করার অনুভূতি "

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ সকাল সবাইকে


প্রিয় আমার বাংলা ব্লগে স্বাগতম সবাইকে


হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,আমি একজন বাংলাদেশী।আমার বাংলা ব্লগ এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আজ আমি লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম।তবে চলুন কথা আর না বাড়িয়ে আজকের লাইফ স্টাইলের বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরছিঃ

ছেলে ও ভাইয়ার ছেলেকে নিয়ে প্রথম ওয়াফেল ট্রাই করলামঃ


CollageMaker_20241811435514.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (4).png

বন্ধুরা,আজ নতুন একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করবো বলে চলে এলাম। আপনারা প্রতিনিয়ত আমার পোস্ট যারা পড়েন তারা জানেন আমি বছরের শেষ মাস অর্থাৎ '২৩ সালের ডিসেম্বর মাসটি খুবই ব্যস্ত ছিলাম।আমি পোস্ট ও শেয়ার করেছিলাম ব্যস্ততার বিষয় গুলো নিয়ে।আসলে বাইরে থেকে দেবর-ননদ সবাই এসেছিল বলে শ্বশুরবাড়িতে যাওয়া।তাদের সাথে সময় কাটানো সবটাই খুব আনন্দের মাঝে কেটেছিল।

এরপর ঢাকা এলাম।তখন বছরের প্রায় শেষ।ছেলে বায়না ধরেছিল নানু বাড়ি যাবে।আর নানান ব্যস্ততার কারনে বাবার বাসায় যাওয়া হয়নি।সত্যি কথা বলতে স্কুল,বাচ্চার পড়াশুনা শুরু হয়ে গেলে বাচ্চার চাইতে ও নিজের মধ্যে চাপটা বেশি এসে পরে।কিভাবে সিলেবাসটা শেষ করবো এসব চাপ আর কি।এজন্য কোথাও তেমন ভাবে আর যাওয়া ও হয় না।তাই ভাবলাম বছরের শেষটা বাবার বাসায় কাটাই।যেহেতু সব বাচ্চাদেরই স্কুল অফ।

ভাইয়ার ছেলেমেয়ে ও বার বার বলছিলো,ফুপি তুমি আসো।তাই দেরি না করে চলে গেলাম পুরনো ঢাকার ওয়ারীতে বাবার বাসায়।বেশ তিন চারটা দিন ঘুরে ফিরে আনন্দ করে এলাম।আবার তো স্কুল শুরু হয়ে গেছে।তাই সেই ঘরের মাঝেই থাকা শুরু।

IMG-20240101-WA0014.jpg

বাবার বাসায় যাওয়ার পর থেকে ছেলে শুরু করেছিল ওয়াফেল খেতে যাবে।আজকাল যে কতো কতো খাবার তার শেষ নেই।নতুন নতুন খাবার বাচ্চাদের আবার একটু বেশীই ভালো লাগে।ভাইয়ার ছেলে ও বলছিল,ফুপি চলো তোমার খুব ভালো লাগবে।কি আর করা দুজনকে নিয়ে ওয়াফেল ট্রাই করতে চলে গেলাম।যদিও মিষ্টি খাবার পছন্দ নয় আমার।তবে চকলেট কিংবা চকলেট জাতীয় খাবার আবার আমার ভীষণ পছন্দ। তাই থার্টি ফার্স্ট রাতে গেলাম ওদেরকে নিয়ে।এমনিতেও এখন ওয়ারীতে অনেক অনেক খাবারের দোকান রয়েছে।যেখানে মানুষের উপচে পরা ভীড় লক্ষ্য করা যায়।

IMG-20240101-WA0015.jpg

আমরা এমন একটি দিনে গেলাম।যেদিন সবাই নানা রকম হৈ হুল্লোড়ে মেতে বাইরে খাবার খেতে গিয়েছিল।তাইতো আমরা যাওয়ার পর বেশ কিছু সময় আমাদের ওয়েট করতে হয়েছিল।আমি তিন রকমের তিনটি অর্ডার করেছিলাম।যদিও তিনজন ই তিনটা থেকেই ট্রাই করেছিলাম।খেতে ভীষণ ভালোই লেগেছিল। আর বাচ্চাদের তো আরো বেশী ভালো লাগার কথা। যেহেতু চকলেট আছে।

ওরা দুজন খুব মজা করেই খেয়েছিল।যা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল।প্রচুর ভীড় ছিল সেদিন।বছরের শেষ দিন। তাই আনন্দের মাত্রা যোগ হওয়াতে খাবারটি খুব ভালো লেগেছিল।যাক নতুন খাবার ট্রাই করে সুন্দর অনুভূতি নিয়ে বাসায় চলে এলাম।ওরা বেশ খুশি ছিল খেয়ে।তাই আমার ও খুব ভালো লাগছিল।

আজ আর নয়।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে মনের অনুভূতি গুলো শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হবো।

পোস্ট বিবরন


শ্রেনিভ্রমন পোস্ট
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসOPPO Reno 4 Z 5G
ফটোগ্রাফার@shimulakter
স্থানওয়ারী,ঢাকা

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TJkvoxEtUzQNAfKJd.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (4).png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

কত রকমের খাবারের নাম যে শুনতেছি। আজকে আবার আপনার পোষ্ট পড়ে ওয়াফেলের নাম শুনলাম। দেখতে তো ভালোই দেখা যায়। তবে বাদাম দেওয়া আইসক্রিমের ওয়াফেলটাই বেশি স্বাদের মনে হয়েছে। বছরের শেষ দিন ভালোই খেয়েছেন। ধন্যবাদ।

 3 years ago 

হে যতই দিন যাচ্ছে ততই নতুন নতুন খাবারের নাম শুনতে পাচ্ছি।

 3 years ago 

নতুন একটা খাবার দেখতে পেলাম আপনার আজকের এই পোস্টে। আসলে আমি ওয়াফেলের সাথে একেবারেই পরিচিত না। বছরের শেষ দিনে ছেলে আর ভাইয়ের ছেলেকে নিয়ে গিয়েছিলেন ওয়াফেল খাওয়ার জন্য। তিন রকমের নিয়েছিলেন তিনজনেই এটা জেনে ভালো লাগলো। আর আপনি সবগুলোর থেকে একটু একটু টেস্ট করেছিলেন জেনে ভালোই লেগেছে। শেষ দিনে তাহলে খাওয়া-দাওয়া টা বেশ ভালোই হয়েছিল এবং খুব ভালো সময় কাটিয়েছিলেন।

 3 years ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 
 3 years ago 

ফেসবুকে এখন ওয়াফেল এর ওয়েভ চলেছে।ফুড ব্লগাররা সবাই ওয়াফেল এর রিভিউ দিচ্ছে। আর সেই রিভিউ দেখে সবাই খেতে চলে যাচ্ছে। আর আপনার ছেলেরই বা দোষ কিসের । তাহলে ছেলের আর ভাইয়ের ছেলের আবদারে ওয়াফেল খাওয়া হয়ে গেলো। বেশ মজা করেই তিনটি ফ্লেভার ট্রাই করলেন। নতুন খাবার খাওয়ার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনারা তিনজন মিলে তো দেখছি খুবই মজা করে ওয়াফেল খেয়েছিলেন। আপনার ছেলে জেদ ধরেছিল এটা খাওয়ার জন্য, আর আপনার ভাইয়ের ছেলেও বলছিল। এইজন্য আপনি তাদেরকে নিয়ে চলে গিয়েছিলেন রেস্টুরেন্টে বছরের শেষ দিনে। আর ভিন্ন তিনটা ওয়াফেল নিয়েছিলেন, এবং তিন জনে মজা করে খেয়েছিলেন শুনেই ভালো লেগেছে। খাবারটা ট্রাই করে সুন্দর অনুভূতি নিয়ে বাসায় এসেছিলেন শুনে ভালো লেগেছে অনেক বেশি। সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্যও ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago (edited)

ছেলে, ভাইয়ের ছেলেকে নিয়ে ওয়াফেল খেতে গিয়েছিলেন ।আপনার মিষ্টি খাবার পছন্দ না হলেও চকলেট বেশ পছন্দের।যাক বাচ্চাদের ভালো লেগেছিল সেটাই অনেক কিছু।আর যেহেতু চকলেট ছিল ভালো লাগারই কথা ।বছরের শেষ দিনে নতুন খাবার ট্রাই করে বেশ আনন্দ করলেন আপনারা তাহলে আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ওয়াফেল এর নাম মাঝেমধ্যে কয়েকবার শুনেছি, তবে কখনো খেয়ে টেস্ট করা হয়নি। বছরের শেষ দিনে বাচ্চাদের সাথে নতুন একটা খাবার এর টেস্ট পেয়েছেন এটা তো বেশ আনন্দের কথা। তার থেকে বড় কথা আপনি প্রত্যেকটা ওয়াফেল একটু একটু করে টেস্ট করেছেন। তারমানে মোটামুটি সবগুলোর টেস্ট আপনার নেওয়া হয়ে গেছে। হা হা হা... ভালো লাগলো আপনার পোস্ট পড়ে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38