বিকাল বেলা দিঘির পাড়ে ঘোরাঘুরি (১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য এবং ৫% এবিবি স্কুল এর জন্য)
হ্যালো বন্ধুরা
আসসালামুয়ালাইকুম, আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের পড়ন্ত বিকেল বেলা বড় দিঘির পাড়ে ঘোরাঘুরির কিছু ফটোগ্ৰাফি শেয়ার করবো। আশাকরি আপনাদের প্রত্যেকের ফটোগ্ৰাফি গুলো অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।
লোকেশন: বদরগঞ্জ, রংপুর
ফটোগ্ৰাফি: Redmi 10c
লোকেশন: বদরগঞ্জ, রংপুর
ফটোগ্ৰাফি: Redmi 10c
ঘুরতে কার ভালো না লাগে! কমবেশি সবাই ঘুরতে অনেক বেশি ভালোবাসেন।কেউ একটু আবার কেউ একটু বেশি, এটাই পার্থক্য।তাই আমরা বেশ কয়েকজন বন্ধুরা সহ ঘুরতে বের এক বিশাল দিঘির উদ্যেশে। আমাদের বাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এই দিঘি অবস্থিত।এই দিঘি এলাকার সব থেকে একটা বড় দিঘি।দিঘি টির নাম হচ্ছে নান্দিয়ার দিঘি,এটি অবস্থিত বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ১১ নং ইউনিয়ন এ।এটি বদরগঞ্জ উপজেলার একটি বড় দিঘি নামে পরিচিত।দিঘিটি প্রায় ৫০ বিঘা জমির মধ্যে অবস্থিত। দিঘি টির চারপাশে বিভিন্ন ধরনের ফুল গাছ এবং আম গাছ রয়েছে। ফুল গাছ দিয়ে দিঘির পাড় সাজানো হয়েছে।এই দিঘির ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একটি বিনোদন পার্ক তৈরি করা, ইতোমধ্যে পার্ক তৈরির কাজ শুরু হয়েছে। প্রতিবছর শীতকালে এই দিঘিতে প্রায় লক্ষাধিক অতিথি পাখি আসে, এখনো প্রায় ২০০০০ পাখি রয়েছে দিঘির মধ্যে। হয়তো কিছু দিনের মধ্যেই সেগুলোও চলে যাবে নিজ স্হানে।এই পাখি গুলো শীতকালের শুরুতে আসে এবং শীতকাল শেষে চলে যায়। এখানে প্রতিদিন প্রচুর মানুষ বেড়াতে আসেন।
লোকেশন: বদরগঞ্জ, রংপুর
ফটোগ্ৰাফি: Redmi 10c
লোকেশন: বদরগঞ্জ, রংপুর
ফটোগ্ৰাফি: Redmi 10c
আজকে এখানেই শেষ করছি, আগামীকাল আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আপনি তো দেখছি বিকেলবেলায় দিঘির পাড়ে বেশ ভালোই ঘোরাঘুরি করেছেন। এরকম ঘোরাঘুরি করার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ঘোরাঘুরি করতে গিয়ে দেখছি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং ফটোগ্রাফি গুলো সবার মাঝে ভাগ করে নিয়েছেন। আপনার কাটানো এত সুন্দর একটা মুহূর্ত এবং ফটোগ্রাফি ভাগ করে নেওয়ার কারণে একটু বেশি ভালো লেগেছে।
জি আপু ঘোরাঘুরির সময় অনেক ভালোই লাগছিলো। অনেক সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।
মুক্ত হওয়া মুক্ত পরিবেশ বিকেলের সময়টা খুবই ভালোভাবে কাটিয়েছেন ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যমায় দৃশ্যের ফটোগ্রাফি করেছেন, দেখে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে পোস্টটি পড়ার জন্য।
এরকম একটা মুক্ত পরিবেশে ঘুরাঘুরি করতে পছন্দ কে না করবে। বিকেলবেলায় নদীর পাড়ে ঘোরাঘুরি করতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। নদীর পাড়ে বিকেল বেলায় বসে মুহূর্তটি বেশ ভালোই কাটানো যায়। মুক্ত হাওয়া মুক্ত পরিবেশ সময়টা বলতে গেলে অসাধারণ। দিনটা তাহলে আপনার বেশ ভালোই কেটেছে বুঝতে পারছি।
জী ভাইয়া বিকেল বেলা পরিবেশ নিস্তব্ধ ও ঠান্ডা থাকে,তাই বিকেল বেলা কোথাও ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগে।
বিকাল বেলা একটু ঘুরাঘুরি করতে অনেক ভালো লাগে। সেই ঘুরাঘুরি যদি হয় কোনো নদীর পাড় তাহলে আরও বেশি ভালো লাগে। আপনি ঘুরাঘুরির পাশাপাশি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
জী ভাইয়া বিকেল বেলা দিঘির পাড়ে ঘোরাঘুরির মজাই আলাদা।এ রকম ঘোরাঘুরির ভাগ্য সবার থাকে না।
বিকেল বেলা ঘোরাঘুরি করতে সত্যিই অনেক বেশি ভালো লাগে আর এই ঘোরাঘুরি মুহূর্তে যদি বন্ধুরা পাশে থাকে তাহলে তো আর কোন কথাই নেই। বন্ধুদের সাথে বড় দীঘির পারে ঘুরতে গিয়েছেন এবং সেখানে গিয়ে খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে ৫০ বিঘা জমির উপর এত বড় একটা দিঘী বিকেলবেলা অবশ্যই সুন্দর দেখায়।
জী ভাইয়া বন্ধুরা সকলে এক সাথে ঘুরলে অনেক বেশি ভালো লাগা কাজ করে।
ঠিক বলেছেন ভাইয়া ঘুরতে কে না পছন্দ করে কেউ একটু বেশি আবার কেউ একটু কম। বিকেলবেলা আপনি দীঘিতে ঘুরতে গিয়েছেন দেখে ভালো লাগলো । এই জায়গাটির নাম আমিও শুনেছি যাওয়ার ইচ্ছে অনেক ছিল তবে যাওয়া হয়নি। এই দিঘিতে অনেকগুলো পাখি রয়েছে । এই পাখিগুলো শীতকালের শুরুতে আসে আবার শীতকালের শেষে চলে যায়। ধন্যবাদ আপনাকে ঘুরতে যাওয়ার এত সুন্দর মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরার জন্য।