প্রকৃতির সঙ্গে পর্ব-১৬
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে আরো একটি নতুন পর্ব নিয়ে। আশা করি পুরো গল্পটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প।
শহরের কোলাহল আর ব্যস্ততার বাইরে গ্রামের পরিবেশ মানুষের মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়। এই ছবিগুলো দেখলেই বোঝা যায় প্রকৃতি কতটা সুন্দরভাবে তার রূপ ছড়িয়ে রেখেছে বাংলার প্রতিটি গ্রামে ভোরবেলা গ্রামের পরিবেশ সবচেয়ে বেশি সুন্দর লাগে। সূর্যের প্রথম আলো যখন মাঠের ওপর পড়ে তখন চারদিকে এক সোনালি আভা ছড়িয়ে যায়। শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে হাঁটলে মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে পৃথিবীকে সাজিয়ে রেখেছে।
দূরে কোথাও গরুর ঘণ্টার শব্দ শোনা যায় আবার কোথাও কৃষক লাঙল কাঁধে নিয়ে জমির দিকে যাচ্ছে। গ্রামের সকাল মানেই এক অন্যরকম সতেজ অনুভূতি মাঠের চারদিকে শুধু সবুজ আর সবুজ। কোথাও ধানের ক্ষেত কোথাও সবজির জমি আবার কোথাও নতুন করে চাষ করা হচ্ছে। কৃষকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে জমিতে ফসল ফলায়। তাদের এই পরিশ্রমের ফলেই আমাদের ঘরে খাবার পৌঁছে যায়। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |