ট্রাভেল পোস্ট ||ড্রিম ভ্যালি পার্কে ঘোরাঘুরি -পর্ব ২

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240327_114741.jpg

স্ন্যাপড ফটোরুম থেকে এডিট করা

Device : Realme 8 5G

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

ট্রাভেল

আপনারা সকলে কেমন আছেন?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আমি আজকে আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে আসছি। আজকে আপনাদের মাঝে ট্রাভেল পোস্ট নিয়ে হাজির হলাম।আজকে দ্বিতীয় পর্ব আপনাদের মাঝে তুলে ধরবো। এই তো কিছুদিন আগে।বড় আপুদের স্কুল থেকে বেড়াতে যাচ্ছে। তো আমরা পাঁচজন ফ্যামিলি মেম্বার সহ ঘুরতে গেলাম।ঘোরাঘুরি করতে ভীষণ ভালো লাগে একটা আলাদা জ্ঞান অর্জন করা যায়। ঘোরাঘুরি করলে মন ও দেহ দুটিই ভালো থাকে। তো চলুন শুরু করা যাক

IMG20240309124021-01.jpeg

Device: Relame 8 5G

প্রথমে ঢুকতেই আমরা ফুলের রাজ্যে চলে গেলাম। ফুলগুলি এতটা দারুন লাগছিল। যেদিকে তাকাচ্ছে শুধু ফুল আর ফুল। তারপর আমরা ওখানে কিছুক্ষণ ছবি তুললাম। ফুলগুলি বেশ সুন্দর করে টবে সাজানো আছে লাভ শেপের মাধ্যমে । সবাইকে একে একে ছবি তোলার পর একটু বিশ্রাম নেয়ার জন্য আমরা চলে গেলাম অন্য জায়গায়।

Picsart_24-03-27_11-42-18-287.jpg

Device: Relame 8 5G

তারপর আমরা থ্রিডি মুভি দেখতে চলে গেলাম।তিনজন টিকিট কাটলাম।থ্রিডি মুভিগুলো ভয়ংকর লাগে কিন্তু এখানে চশমাগুলো খুব একটা মানসম্মত ছিল না। খুব একটা মজা পায় নাই।তারপর আমরা ওখানে বসে কিছু ছবি তুললাম এবং সকল মানুষ ভর্তি হয়ে গেল সবাইকে চশমা দিতে লাগলো এবং আমরা বেশ ভালোই মুহূর্ত উপভোগ করলাম।

Picsart_24-03-27_11-46-42-943.jpg

তারপর ২০ টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঝুলন্ত ব্রিজ এ উঠলাম।প্রিয় মানুষটি যখন পাশে থাকে তখন মুহূর্তটি বেশ ভালো কাটে।প্রিয় মানুষের সাথে সুন্দর একটি মুহূর্ত কাটানোর চেষ্টা করলাম। তার দিকে তাকিয়ে রইলাম এবং একটা ছবি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। এই ভালোবাসা যেন অফুরন্ত থাকে। যখনই তার আশপাশে থাকি তখনই খুব ভালোলাগা কাজ করে মনের ভিতর।আমি আমার সাধ্য মতো তাকে ঘোরানোর চেষ্টা করি। তাও দিনশেষে খুব একটা পারিনা টাকার সমস্যার কারণে।

IMG20240309131907-01.jpeg

তারপর এই মুহূর্তটি দেখতে ভীষণ ভালো লাগছিল লাভ গাছ এবং প্রতিটা মানুষ তাদের নাম লিখে রাখছিল।কলম ছিলনা বিধায় নাহলে আমিও লিখে আসতাম।ভীষণ ভালো লাগছিল ওপর থেকে ভিউ টা দেখতে । এরকম ভ্রমণ মাঝেমধ্যে দিতে ভালই লাগে

IMG20240309122208-01.jpeg

এই মুহূর্তটি অনেক সুন্দর। পায়ে চালিয়ে এখানে চড়তে হয় এবং চারিদিকের পরিবেশটা এতটাই দারুন লাগতেছিল। অনেক সুন্দর কিন্তু অনেক রোদ ছিল তাই খুব ভালো লাগছিল না চড়তে।তাও নিজের ইচ্ছামত ঘোরাঘুরি করার চেষ্টা করেছি। অনেক কিছুতে চড়েছি ও বেশ দারুন মুহূর্ত কাটিয়েছি।আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। আমি বাকিটা পরবর্তী পর্বে দেখানোর চেষ্টা করব। আজকের মধ্যে এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন।

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Sort:  
 2 years ago 
 2 years ago 

আপনি আজকে ড্রিম ভ্যালি পার্কে ঘোরাঘুরি করার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি ড্রিম ভ্যালি পার্কের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি আপনার প্রিয় মানুষটি কে সাথে নিয়ে এই পার্কের মধ্যে ঘুরতে গিয়েছিলেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আসলে প্রিয় মানুষ কে সাথে নিয়ে এতো সুন্দর পার্কের মধ্যে ঘুরতে গেলে বেশ ভালো লাগে।

 2 years ago 

প্রিয় মানুষকে সাথে নিয়ে ঘুরতে ভীষণ ভালো লাগে। ভেতরের সৌন্দর্য আমাকেও মুগ্ধ করলো। অসংখ্য ধন্যবাদ সবসময় সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

পরিবারসহ এরকম জায়গাগুলোতে ঘুরতে গেলে অনেক বেশি ইনজয় করা যায়। আপনার বড় আপুর স্কুল থেকে ঘুরতে যাওয়া জায়গায় আপনার পরিবারের পাঁচজন সদস্য নিয়ে বেশ মজা করেছেন দেখতে পাচ্ছি। প্রিয় মানুষটির সাথে এরকম জায়গায় যদি ঘুরতে যাওয়া যায় মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি অনুভূত হয় ভাইয়া। লাভ গাছটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পরিবারসহ ঘুরতে যাওয়ার দারুন মুহূর্ত আমাদের সাথে তার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পরিবারের সাথে গিয়ে বেশ সুন্দর মুহূর্ত উদযাপন করতে পেরেছি। আপনি বেশ সুন্দর একটি মন্তব্য করেছেন। আমার ভীষণ ভালো লাগলো । ধন্যবাদ।

 2 years ago 

ড্রিম ভ্যালি পার্ক টা আমার কাছে খুবই ভালো লাগে। আমিও কিছুদিন আগে যেয়ে ঘুরে আসছি। বিশেষ করে ফুলের দৃশ্যগুলো আমার কাছে বেশি ভালো লেগেছিল। আপনার ট্রাভেলিং পোস্ট দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমিও প্রথমবার গিয়েছি ঘুরে শেষ করতে পারিনি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আবারো অবশ্যই ঘুরতে যাব।

 2 years ago 

ড্রিম ভ্যালি পার্কটা আমার কাছে দারুন লেগেছে। পার্ক কৃর্তপক্ষ মানুষকে আকর্ষন করার জন্য লাভ গাছের ব্যবস্থা করেছে। এই গাছে দেখলাম মানুষ তাদের নিজেদের প্রিয়জনের নাম লিখছে। আপনি একটি কলম কারো থেকে ধার করে নিয়ে লিখতে পারতেন। ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। একটি কলম ধার করে নিয়ে লেখা উচিত ছিল। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37