রাজশাহীতে থিমু প্লাজাতে একদিন।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

১১ ই অগ্রহায়ন ১৪৩১

--------

২৭নভেম্বর ২০২৪


এখন ষড়ঋতুর হেমন্তকাল ।

462547643_1279727133214302_2574297965330312178_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি ঘোরাঘুরি পোস্ট শেয়ার করবো।অনেক দিন আগে গিয়েছিলাম আমি রাজশাহীতে।কয়েকদিন বলতে আরো তিন,চার মাস আগে।আর রাজশাহীতে গেলে আমাদের সব বাচ্চা একএিত হয় তাই তাদের খুশির সীমা থাকে না।তার সাথে ঝগড়ার ও শেষ নেই।

অনেক ওদের ঝগরা দেখে বাহিরে নিয়ে যেতে বাধ্য হতে হয়।ঘুরতে গেলে ও সব একসাথে থাকবে আবার অটোতে উঠা নিয়েও ঝগড়া।কে সামনে বসবে তাই নিয়ে। রাজশাহী তে একটি সুবিধা সব কিছু কাছাকাছি, সহজে ঘোরাঘুরি করা যায়।আবার সব জায়গাতে অটোতে।রাজশাহী শহরটা বেশ,সুন্দর।রাজশাহীর মার্কেট টাও বেশ সুন্দর। যাওয়া যায়। এবং ভীড় ও কম থাকে।আমি আর ভাবি মিলে গিয়েছিলাম রাজশাহীর থিমুপ্লাজায়।এটা নিউ মার্কেটের সাথে।অবশ্য সব মার্কেটের পাশাপাশি এই মার্কেট গুলো।থিমু প্লাজা টা বেশ সুন্দর। বেশ গুছানে।সেখানে ডিসকাউন্ট চলছিলো,তাই আরকি যাওয়া।আমরা বেশ ঘোরাঘুরি করে পুরো মার্কেট দেখছিলাম। কারন আমি আর যায়নি তাই হাঁটতে হাঁটতে দেখছিলাম

462542107_8877520559009345_6575762771531312416_n.jpg

এই লাইটগুলো একটি দোকানে দেখছিলাম।বেশ ভালো লাগছে।বিভিন্ন কালারের গোলাপফুল। বিভিন্ন রকমের লাইটগুলো দেখতেও বেশ ভালো লাগে।বেগুনি মিষ্টি নীল সবুজ কালারের লাইটগুলো।আমার কাছে ভালো লেগেছে তাই দাম ও জিজ্ঞেস করছিলাম ঢাকা থেকেও রাজশাহী তে দাম বেশি চাচ্ছিলো তাই আর নেই নি।ঘরে জ্বালালে দেখতে বেশ ভালো লাগে।

462554171_1979511682461266_3315874974482758944_n.jpg

এগুলো হলো সব হোম ডেকোরেশন জিনিস।এই টারসেলগুলো আমার বেশ ভালো লাগে।এগুলো ঠিক নাম আমার জানা নেই, তবে আগে ১০০ করেই ছিলো এখন হয়তো ১৫০ করে।পর্দায় মাঝখানে অথবা দেয়ালের কর্নারে লাগালে দেখতে বেশ ভালো লাগে।ড্রয়িং অথবা ডাইনিং এর মাঝখানে লাগালে দেখতে বেশ ভালো লাগে।

462569565_3837908353165823_3999154574681511451_n.jpg

এই হচ্ছে হ্যাগিং লাইট।সিলিং লাগানো যায়।এখানে কিছু কিছ এমনি লাইট ছিলো তাছাড়া হ্যাগিং ছিলো। সবগুলোই সুন্দর।

462570180_2574900279375226_3904287041946868797_n.jpg

এই একটা শোরুম ছিলো।ডিসকাউন্ট ছিলো।তাই গিয়েছিলাম।কিন্তু সমস্যা হচ্ছে যেগুলো ভালো লাগছিলো সেগুলো সাইজ পাচ্ছিলাম না।আসলে ডিসকাউন্ট দিলে যা হয় আরকি,তাছাড়া আমরা পরে গিয়েছিলাম তো তাই হয়তো।আমি গেটের সামনে থেকে তুলেছিলাম।ভয়ে ভয়ে তুলেছিলাম যদি এরা কিছু বলে তাই কিন্তু দেখলাম কিছুই বলে নি।

467316075_477503388152084_90056111086062382_n.jpg

সুন্দর সুন্দর কাচের টব,আবার কিছু আছে চিনা মাটির টব।আমার তো টবগুলোর সামনে থেকে আসতেই মন চাচ্ছিলো না।এত সুন্দর সুন্দর ফুলের টব থাকলে আর কি লাগে।কালারিং টব দিয়ে ঘর সাজাতে পারলে বেশ ভালো লাগতো।আসলে যা দেখি তাই কিনতে মন চায়।

462574479_538563682344681_9158599567898395696_n.jpg

এগুলো তো সবাই জানেন ঘর সাজানো শোপিছ,চুড়ি আর মাটির হাড়ি পাতিল।আসলে ঘর সাজানো জিনিস দেখলে আমার বেশ ভালো লাগে কিনতেও মন চায়।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
Locationrajshahi
Photograpy travel
linklocation

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

রাজশাহী থেকে বেশি দারুন ফটোগ্রাফি করেছেন। যেখানে বেশ অনেক কিছু দেখার সুযোগ করে দিয়েছেন আপনি। এই সমস্ত মার্কেটগুলো আমার কাছে খুব ভালো লাগে। এখানে অনেক কিছু নাম না জানা জিনিসের দেখা মেলে। ঠিক তেমনি ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63807.58
ETH 1667.04
USDT 1.00
SBD 0.42