সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘোরাঘুরি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘোরাঘুরি
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ঘোরাঘুরি পোস্ট নিয়ে। ঘুরতে আমরা সবাই অনেক পছন্দ করি। আর সেই ঘোরা যদি কোন উপলক্ষে হয় তাহলে তো কথায় নেই। আসলে এবার অনেক দিন পরে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম।আসলে আমার মেয়ে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস সিক্স এ চান্স পেয়েছে। সত্যি বলতে মেয়ের ভর্তির জন্য স্কুলে গিয়েছিলাম।যদিও ভর্তি শুরু হবে ১৭তারিখ থেকে। তবে আমরা আজ গিয়েছিলাম একটু কাজে। তারজন্য পুরো স্কুল একটু ঘুরে দেখেছিলাম। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আমরা প্রথমে গিয়েছিলাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গেটের সামনে। আসলে আমরা যখন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতাম,তখন স্কুলের গেট অন্য পাশে ছিল। কয়েক বছর হলো এই গেট করেছে।সত্যি দিন যত যায় পরিবর্তন ততোই হয়। যাইহোক আমরা গেটের ভিতর দিয়ে সোজা চলে গিয়েছিলাম ভিতরের দিকে।
আমরা যখন গিয়েছিলাম তখন তেমন লোকজন ছিল না।আসলে স্কুল তখন বন্ধ হয়েছিল। তবে কিছু কর্মচারি ছিল। তাদের সাথে একটু কথা বললাম।আসলে ফাঁকা স্কুলের মাঠ দেখতে অনেক ভালো লেগেছিল।সত্যি এখানে মেয়েকে ভর্তি করতে পেরে অনেক ভালো লেগেছিল। যদিও ভর্তি করবো দুই দিন পরে।তবে স্কুলে খোলা মনে ঘুরতে বেশ ভালো লেগেছিল।
তারপর স্কুলের চারপাশে বেশ কিছু সময় ঘোরাঘুরি করেছি।সত্যি বলতে বেশ কিছু সময় ছিল। যদিও আমরা কয়েক জন ছিলাম।তবে বাইরের দিকে তেমন ঘোরাঘুরি করতে পারিনি।যেহেতু হালকা শীত ছিল তারপর রোদ ছিল তারজন্য রোদ একটু মিষ্টি লেগেছিল। আবার স্কুলের পাশে নতুন একটা বিল্ডিং করছে সেটা দেখে আরো অনেক ভালো লেগেছিল। সত্যি বেশ ভালো একটা সময় কাটিয়েছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://steemit.com/hive129948/@parul19/4ufuk1
https://x.com/i/status/2000593401738350710