কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পোস্ট।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ঘোরাঘুরি

IMG-20240113-WA0000.jpg

বরাবরের মত আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।আজ এসেছি ঘোরাঘুরি পোস্ট নিয়ে। আসলে অনেক দিন হলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়া হয়নি। তবে কয়েক দিন আগে সেখানে জরুরি একটি কাজে গিয়েছিল।তারপর আমাদের কাজ সেরে চলে আসলাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র । আসলে আমরা গিয়েছিলাম ঘুরতে। জায়গাটা অনেক সুন্দর। ঘুরার মতো অনেক জায়গা রয়েছে। আসলে যত ভালো জায়গা থাকুক না কেন পরিচিত লোক না থাকলে সত্যি ভালো লাগে না। আসলে সব কিছু আগের মতো তবে আগের থেকে অনেক কিছু নতুন হয়েছে। আমি আমার এক জা এর সাথেসাথে গিয়েছিলাম।আসলে তার বাচ্চাকে ভর্তি করবে তার জন্য। আসলে গেলে তো আর ভর্তি করা হয় না তার জিনিসপত্র প্রয়োজন। যাই হোক আমরা সব কিছু শুনে আসলাম ভর্তি করার জন্য অন্য আরেকদিন যেতে হবে। তাই ভাবলাম একটু ঘুরে দেখি। যাইহোক তাহলে শুরু করি আমার আজকের পোস্ট।

IMG-20240113-WA0010.jpg

IMG-20240113-WA0009.jpg

প্রথমে আমরা প্রশিক্ষণ কেন্দ্রের গেটের ভিতর দিয়ে ভিতরে চলে গেলাম। আসলে আমি যখন ভিতরে ঢুকলাম, তখনই অনেক ভালো লেগেছিল।সত্যি বলতে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। অনেক পরিষ্কার পরিছন্ন।তবে আমরা গিয়েছিলাম বিকেলে তখন তেমন লোকজন ছিল না বলেই চলে।যাইহোক গেটের পাশদিয়ে ঢুকতেই কতো সুন্দর ফুল গাছ লাগানো মন প্রাণ জুড়ে যায়। তারপর আমরা ভিতরে গিয়ে একটু বাইরে বসে ছিলাম।

IMG-20240113-WA0004.jpg

IMG-20240113-WA0002.jpg

IMG-20240113-WA0003.jpg

যদি ও আমি ভিতরে গিয়ে তেমন ফটোগ্রাফি করিনি।আসলে কেন যেন ফটোগ্রাফি করতে ভালো লাগলো না।যাইহোক পরিবেশ কিন্তু অনেক সুন্দর। আসলে এখানে হাতে কলমে সকল কিছু শিক্ষা দেওয়া হয় ।এখান থেকে প্রতি বছর হাজার বছর বাচ্চারা বের হয়ে অনেক কিছু করতে পারে। আসলে কারিগরি প্রশিক্ষণ অনেক কিছু শিক্ষায়। সত্যি বলতে যারা ভালো করে শিখে তারা জীবনে কিছু হলেও করতে পারে।যাইহোক আমরা বেশ কিছু সময় ঘোরাঘুরি করেছি বেশ ভালো লেগেছে। সত্যি বলতে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর।

IMG-20240113-WA0001.jpg

IMG-20240113-WA0000.jpg

.

তারপর আমরা আর কিছু সময় কাটিয়ে দিলাম। তবে ভিতরে কিছু সময় বসে একজনের জন্য অপেক্ষা করেছিলাম।তবে ভিতরের ক্যান্টিন ছাড়া এমনি কোন খাবার ছিল না। যেহেতু বাচ্চারা সাথে ছিল না তাই খাওয়া হয়নি। তারপর আবার সামনে তেমন খাবার ছিল না। যাইহোক আমরা বেশ ভালো একটা সময় কাটিয়েছি।সত্যি এমন খোলামেলা পরিবেশ অনেক ভালো লাগে। অনেক দিন পর এমন জায়গায় ঘোরাঘুরি করলাম। আমরা সেদিন বিকেলে বেশ ভালো একটি সময় কাটিয়েছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 3 years ago 

খোলামেলা পরিবেশে ঘোরাঘুরি করলে এমনিতেই অনেক ভালো লাগে। বাচ্চাকে ভর্তি করতে গিয়েছিলেন কিন্তু কিছু প্রয়োজনীয় জিনিসের জন্য ভর্তি করাতে পারেন নি। আর সেই সুযোগে জায়গায়টা ঘুরে দেখেছেন সাথে বেশ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও আপনার ফটোগ্রাফি করতে তেমন একটা ভালো লাগে নি।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

সু স্বাগতম আপু

 3 years ago 

আপনার শেয়ার করা ছবিগুলো দেখে মনে হচ্ছে বেশ নিরিবিলি পরিবেশ ছিলো! আর এটা ঠিক যে, যে কোন কাজ ভালো মতো শিখতে পারলে জীবন এ অনেক কিছু করা সম্ভব!

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি আপু অনেক নিরিবিলি ছিল ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মানুষের ভবিষ্যত গড়ে তুলতে প্রচুর সহায়তা করে। বর্তমান যুগে শুধুমাত্র জেনারেল লাইনে পড়াশোনা করে চাকরি পাওয়া যায় না। তাই নিজেকে দক্ষ করা প্রয়োজন। কারণ বর্তমান যুগে যে বেশি দক্ষ তার তত বেশি চাহিদা। আর দক্ষতা বৃদ্ধি করার জন্য, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অবশ্যই সহায়ক ভূমিকা পালন করে থাকে। যাইহোক আপনারা দু'জন বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন সেখানে এবং ভর্তির ব্যাপারে সব ইনফরমেশন নিয়েছেন। সবমিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন আপনারা। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65011.48
ETH 1955.53
USDT 1.00
SBD 0.37